Sunday, February 22, 2026
29.5 C
Dhaka

অতি-প্রক্রিয়াজাত খাবার নিয়ন্ত্রণে কঠোর নীতির আহ্বান

শাকসবজি বা ফলমূলের সঙ্গে নয়, বরং সিগারেটের সঙ্গেই বেশি মিল রয়েছে প্রসেসড বা অতি-প্রক্রিয়াজাত খাবারের। এসব খাবার মানুষের শরীরে এমন প্রভাব ফেলে, যা আসক্তি তৈরির ক্ষেত্রে সিগারেটের মতোই শক্তিশালী। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অতি-প্রক্রিয়াজাত খাবারের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ জরুরি হয়ে পড়েছে।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, অতি-প্রক্রিয়াজাত খাবার ও সিগারেট—উভয়ই এমনভাবে তৈরি করা হয়, যাতে মানুষ এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে এবং বারবার গ্রহণ করতে চায়। উৎপাদনের সময় পণ্যের উপাদান ও মাত্রা এমনভাবে নির্ধারণ করা হয়, যা দ্রুত মস্তিষ্কের আনন্দ অনুভূতির কেন্দ্রকে সক্রিয় করে তোলে। এর ফলে মানুষ সহজেই এসব খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

বিশ্বজুড়ে সহজলভ্য এসব খাবার মূলত শিল্পকারখানায় উৎপাদিত হয়। কোল্ড ড্রিংকস, প্যাকেটজাত স্ন্যাকস, বিস্কুট ও চিপসের মতো খাবারে কৃত্রিম রং, সুগন্ধি এবং বিভিন্ন মিশ্রণকারী উপাদান ব্যবহার করা হয়। গবেষকদের মতে, এসব উপাদান মানুষের খাওয়ার অভ্যাসকে নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত গ্রহণে উৎসাহিত করে।

গবেষণায় আরও বলা হয়, অনেক সময় এসব খাবারের গায়ে কম চর্বি বা চিনি-মুক্ত লেখা থাকলেও তা প্রকৃতপক্ষে স্বাস্থ্যসম্মত হওয়ার নিশ্চয়তা দেয় না। বরং এ ধরনের লেবেলিংকে একধরনের বিভ্রান্তিকর কৌশল হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা। এতে ভোক্তারা ভুলভাবে নিরাপদ মনে করে এসব খাবার বেশি গ্রহণ করেন।

গবেষকদের অভিমত, কোনো বস্তু আসক্তি তৈরি করে কি না, তা নির্ধারণের যে মানদণ্ড রয়েছে, অতি-প্রক্রিয়াজাত খাবার সেগুলোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তবে আসক্তি তৈরি করুক বা না করুক, এসব খাবারের দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ইতোমধ্যেই প্রমাণিত। তাই তামাক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অতি-প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রেও নীতিগত ও আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভিসা অনুমোদনের হার নেমে আসছে

ইতালিতে ২০২৬–২৮ মেয়াদের তিন বছরের কর্মসূচির আওতায় পাঁচ লাখ...

মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ দিন

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ...

বিশ্বের সবচেয়ে বিপন্ন ভাষাগুলো কোন কোন এলাকায়

বিশ্বজুড়ে বর্তমানে সাত হাজারের বেশি ভাষা প্রচলিত, যার মধ্যে...

রমজানে ওমরাহর জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা

চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্ন ইবাদত...

পাকিস্তান আফগান সীমান্তে বিমান হামলা চালায়

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা...

মার্কিন চাপের মুখেও ইরান দৃঢ় অবস্থানে

ওয়াশিংটনের কূটনৈতিক চাপ এবং সামরিক তৎপরতার মুখে তেহরান নতি...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি পরিশোধ এখন অনলাইনে, নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (স্কুল-কলেজ) সব ধরনের ফি ও অন্যান্য...

রমজানে দুর্বল বান্দার জন্য আল্লাহর অনুগ্রহ

রমজান কেবল একটি মাস নয়, এটি আল্লাহর পক্ষ থেকে...

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার—কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান...

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান

সাবেক ডাকসুর ভিপি ও ঢাকা–২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব...

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ রিয়াজের পরিবারের সঙ্গে ইফতার করেছেন ঢাকা-২...

১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, চারজন আটক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মধ্যে কক্সবাজারে...

মার্কিন সামরিক হুমকি মোকাবেলায় সতর্ক তেহরান

ওয়াশিংটনের কূটনৈতিক চাপ এবং সামরিক তৎপরতার মুখে তেহরান নতি...

বরফের মহাদেশে বাংলাদেশের ভ্লগিং যাত্রা

বাংলাদেশ থেকে আগেও অনেকেই অ্যান্টার্কটিকা ভ্রমণ করেছেন গবেষণা, অ্যাডভেঞ্চার...
spot_img

আরও পড়ুন

ভিসা অনুমোদনের হার নেমে আসছে

ইতালিতে ২০২৬–২৮ মেয়াদের তিন বছরের কর্মসূচির আওতায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়ার প্রথম ধাপের ‘ক্লিক ডে’ সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্ধারিত...

মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ দিন

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল...

বিশ্বের সবচেয়ে বিপন্ন ভাষাগুলো কোন কোন এলাকায়

বিশ্বজুড়ে বর্তমানে সাত হাজারের বেশি ভাষা প্রচলিত, যার মধ্যে প্রায় তিন হাজার ভাষা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক ভাষাতাত্ত্বিক তথ্যভাণ্ডারের সর্বশেষ ডাটায় দেখা যায়, পৃথিবীতে...

রমজানে ওমরাহর জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা

চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে...
spot_img