Friday, February 20, 2026
30.9 C
Dhaka

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক

২০৫০ সাল। মহাকাশ পর্যটনে বেরিয়েছেন আপনি। বিশাল এক বিলাসবহুল স্পেস হোটেলে অবস্থান। জানালার বাইরে নীল গ্রহ পৃথিবী। হঠাৎ হোটেলের গাইড আপনাকে নিয়ে গেল হোটেলের সঙ্গে যুক্ত একটি পুরোনো, সরু ও জংধরা ধাতব কাঠামোর সামনে। গাইড জানাল, এটাই সেই ঐতিহাসিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যেখানে মানুষ টানা ২৫ বছরেরও বেশি সময় মহাকাশে বসবাস করেছে। জায়গাটি ছোট, তার ও পাইপে ভরা, কিন্তু মানুষের মহাকাশ অভিযানের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম।

এই দৃশ্য কল্পনাপ্রসূত মনে হলেও বাস্তবতা ভিন্ন। নাসার বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালের মধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে নিয়ন্ত্রিতভাবে প্রশান্ত মহাসাগরে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা প্রশ্ন তুলেছেন, এত ঐতিহাসিক স্থাপনাকে কি সত্যিই ধ্বংস করা জরুরি? একে কি বিশ্বের প্রথম মহাকাশ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা যায় না?

গত ২৫ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছিল পৃথিবীর বাইরে মানুষের একমাত্র স্থায়ী আবাস। তবে দীর্ঘ ব্যবহারের কারণে এর কাঠামো দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে রাশিয়ান অংশে ফাটল ও বাতাস লিকের সমস্যা দেখা দিয়েছে। এসব কারণেই নাসা ২০৩১ সালে স্টেশনটি অবসরে পাঠানোর পরিকল্পনা করেছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে প্রায় ৪১০ কিলোমিটার ওপরে ঘুরছে। এই কক্ষপথে বাতাস খুবই কম হলেও সামান্য বাধার কারণে স্টেশনটির গতি ধীরে ধীরে কমে আসে। নিয়মিত ধাক্কা দিয়ে একে ওপরে ধরে রাখতে হয়। তা না হলে এটি নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীতে আছড়ে পড়তে পারে, যা মারাত্মক বিপদের কারণ হতে পারে।

নাসার পরিকল্পনা হলো, নিয়ন্ত্রিতভাবে স্টেশনটিকে প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো নামের নির্জন এলাকায় ফেলে দেওয়া। তবে আইনপ্রণেতারা প্রস্তাব দিয়েছেন, একে আরও ওপরে একটি নিরাপদ কক্ষপথে পাঠিয়ে স্থায়ীভাবে ঘুরতে দেওয়া হোক। সেখানে বাতাসের বাধা না থাকায় এটি দীর্ঘদিন অক্ষত থাকতে পারে।

তবে এই কাজ সহজ নয়। বর্তমানে সয়ুজ বা ড্রাগন ক্যাপসুল দিয়ে সামান্য কক্ষপথ সংশোধন করা হয়। পুরো স্টেশনকে অনেক ওপরে তুলতে বিপুল জ্বালানি ও অর্থের প্রয়োজন হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির স্পেস আর্কিওলজিস্ট অধ্যাপক অ্যালিস গরম্যান মনে করেন, যদি এটি সংরক্ষণ করা যায়, তবে তা হবে ভবিষ্যৎ গবেষকদের জন্য অমূল্য সম্পদ। তাঁর মতে, নথিতে লেখা তথ্যের বাইরে বাস্তবে মানুষ কীভাবে মহাকাশে বসবাস করেছে, তা জানার অনন্য সুযোগ দেবে এই স্টেশন। তবে তাঁর মতেও, এত ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। শেষ পর্যন্ত নাসা হয়তো এই প্রস্তাব বাস্তবসম্মত নয় বলেই সিদ্ধান্ত নিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট কেন এত বিস্ময়কর

একবিংশ শতাব্দী এখনো চলমান, কিন্তু এই সময়টাই ধীরে ধীরে...

ডায়াবেটিসে ভুল খাদ্যাভ্যাসের ঝুঁকি

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলো সকালে...

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে লাইলাতুল কদরের তারিখ ঘোষণা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ...

প্রাকৃতিক উপাদানে ঘরোয়া ময়েশ্চারাইজার

শীতের মৌসুমে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে একটি ভালো...

দুর্ঘটনাই বদলে দিয়েছে বিজ্ঞানের ইতিহাস

বিজ্ঞান ও প্রযুক্তির বড় আবিষ্কার মানেই যে দীর্ঘদিনের পরিকল্পিত...

আবর্জনা সংগ্রহে মিলছে নগদ টাকা সিরাজগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ নামে...

সিরাজগ‌ঞ্জে মাছবোঝাই নসিমনের চাপায় শিশু নিহত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের মেঘাই ঘাট এলাকায় অভিযান...

সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের মেঘাই ঘাট এলাকায় অভিযান...

ইফতারের পদে ভরপুর নগরের মোড়

রমজানের প্রথম দিনেই ইফতারের আমেজে মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম...

ইফতার করানোর ফজিলত কী বলছে হাদিস

পবিত্র রমজান মাস মুসলমানদের আত্মশুদ্ধি ও ইবাদতের এক অনন্য...

ত্বক ও মুখের যত্নে ফিটকিরির ভূমিকা

ফিটকিরি বললেই বেশিরভাগ মানুষের মনে প্রথমেই ভেসে ওঠে পানি...

শব্দ ও বিদ্যুতে সরল ছন্দিত গতির ভূমিকা

গতির জগতে নানা রকম বৈচিত্র্য রয়েছে। কোনো গতি সরল,...

যুদ্ধের ক্ষতের মাঝেই রমজানের আলো

বাস্তুচ্যুতি, দুঃখ-কষ্ট ও অনিশ্চয়তার মাঝেই পবিত্র রমজান মাসকে স্বাগত...

সালথায় গরু চুরির চেষ্টা, ট্রাকে আগুন

ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরির উদ্দেশ্যে আনা একটি ট্রাক...
spot_img

আরও পড়ুন

কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট কেন এত বিস্ময়কর

একবিংশ শতাব্দী এখনো চলমান, কিন্তু এই সময়টাই ধীরে ধীরে মানুষের ভাবনার ভাষা পাল্টে দিচ্ছে। একসময় যেসব প্রশ্নের উত্তর সহজ বলে মনে হতো, সেগুলো এখন...

ডায়াবেটিসে ভুল খাদ্যাভ্যাসের ঝুঁকি

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলো সকালে ঘুম থেকে উঠে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া। অনেক সময় এটিই ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবেও...

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে লাইলাতুল কদরের তারিখ ঘোষণা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশে পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে। সে...

প্রাকৃতিক উপাদানে ঘরোয়া ময়েশ্চারাইজার

শীতের মৌসুমে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে একটি ভালো মানের ময়েশ্চারাইজার অপরিহার্য। তবে বাজারের কেমিক্যালযুক্ত পণ্যের বদলে এবার ঘরেই তৈরি করা যেতে পারে প্রাকৃতিক...
spot_img