Wednesday, April 8, 2026
27 C
Dhaka

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ নিয়ে তারা শহরের বাজারে বিক্রি করতে যান। বাজারে গিয়ে দেখা যায়, খালি আছে মাত্র একটি দোকান। পরিস্থিতির কারণে দুই ভাই সিদ্ধান্ত নেন, একই দোকানে একসঙ্গে বসেই তরমুজ বিক্রি করবেন। দুজনের কাছেই ছিল ৩০টি করে, মোট ৬০টি তরমুজ।

ব্যবসায়িক কৌশলে দুই ভাইয়ের মধ্যে পার্থক্য ছিল। রাজু তুলনামূলক কম দামে তরমুজ বিক্রি করার সিদ্ধান্ত নেন। তিনি তিনটি তরমুজের দাম ঠিক করেন ২৫০ টাকা। এই হিসাবে তার ৩০টি তরমুজ বিক্রি হলে মোট পাওয়ার কথা ২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে মোহন লাভ একটু বেশি করতে চান। তিনি দুইটি তরমুজ বিক্রি করেন ২৫০ টাকায়। ফলে তার ৩০টি তরমুজ বিক্রি হলে আয় হওয়ার কথা ৩ হাজার ৭৫০ টাকা।

একই দোকানে বসে আলাদা দামে তরমুজ বিক্রি করলে সমস্যা তৈরি হতে পারে—এ কথা ভেবেই তারা নতুন উপায় খোঁজেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, দুজনের তরমুজ মিলিয়ে একটি প্যাকেজ বানানো হবে। রাজুর তিনটি তরমুজ ও মোহনের দুইটি তরমুজ মিলিয়ে পাঁচটি তরমুজের একটি প্যাকেজ তৈরি করা হয়, যার দাম ধরা হয় ৫০০ টাকা।

এই পদ্ধতিতে সারাদিনে পাঁচটি করে মোট ১২ বার তরমুজ বিক্রি হয়। ফলে ৬০টি তরমুজ বিক্রি করে মোট আয় দাঁড়ায় ৬ হাজার টাকা। বিক্রি শেষে টাকা ভাগ করার সময় রাজু তার পাওনা ২ হাজার ৫০০ টাকা নিয়ে নেন। বাকি ৩ হাজার ৫০০ টাকা হাতে পেয়ে মোহন হিসাব মিলিয়ে দেখেন, তার তো পাওয়ার কথা ছিল ৩ হাজার ৭৫০ টাকা। তাহলে বাকি ২৫০ টাকা গেল কোথায়—এই প্রশ্নই সামনে আসে।

গণনায় গরমিলের মূল জায়গাটি ছিল পাঁচটি তরমুজের প্যাকেজে। প্রথম ১০ বার বিক্রির মধ্যেই রাজুর ৩০টি তরমুজ শেষ হয়ে যায়। কিন্তু ওই সময় মোহনের বিক্রি হয় মাত্র ২০টি তরমুজ। অর্থাৎ মোহনের আরও ১০টি তরমুজ তখনো অবিক্রি থাকে। শেষ দুই দফায় ওই ১০টি তরমুজ বিক্রি করা হয় আগের মতোই পাঁচটি তরমুজ ৫০০ টাকা দরে। অথচ মোহনের নিজস্ব দামে এই ১০টি তরমুজ বিক্রি হলে দাম দাঁড়ানোর কথা ছিল ১ হাজার ২৫০ টাকা। সেখানে পাওয়া গেছে মাত্র ১ হাজার টাকা। এই হিসাবের ভুলেই মোহনের ২৫০ টাকা হারিয়ে গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...

গাজা-সুদানে মানবিক সহায়তায় সক্রিয় বাংলাদেশি সংস্থা

গাজা, সুদান এবং বাংলাদেশে পরিচালিত মানবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য...

ক্যামেরা বাম্প ছাড়াই স্মার্টফোন বাজারে চমক

স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে।...

শিশুদের ক্ষতির অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করল যুক্তরাষ্ট্রের আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা শিশুদের জন্য ক্ষতিকর—এমন অভিযোগে গুগল ও...

বন্ধুত্ব ও বিরোধ কীভাবে পড়াশোনায় বাধা দেয়

শিক্ষাজীবন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টিতে সঠিকভাবে...

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দেশে ফিরে নিজের...

প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখার কৌশল

গরমের সময় তীব্র তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি...

তরমুজের খোসায় লুকিয়ে আছে পুষ্টির ভাণ্ডার

তরমুজ খাওয়ার পর খোসা ফেলে দেওয়া অনেকেরই অভ্যাস। তবে...

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি...

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন...

হাম মোকাবিলায় ইসলাম ও বিজ্ঞানের সমন্বিত দৃষ্টিভঙ্গি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ তৈরি...

চৈত্রের তাপ ও শুষ্কতায় বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি

চৈত্র মাসে তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের শুষ্কতার কারণে অগ্নিকাণ্ডের...

গরমে ত্বক ভালো রাখতে লোশন কেন জরুরি

গরমকালে ত্বক ঘামে ও কিছুটা তেলতেলে থাকে বলে অনেকেই...
spot_img

আরও পড়ুন

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে। ছোট-বড় নানা চাপ একসঙ্গে জমে গিয়ে অনেকের মধ্যে অস্থিরতা, উদ্বেগ এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার...

গাজা-সুদানে মানবিক সহায়তায় সক্রিয় বাংলাদেশি সংস্থা

গাজা, সুদান এবং বাংলাদেশে পরিচালিত মানবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটি তাদের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এবং দানের অর্থ...

ক্যামেরা বাম্প ছাড়াই স্মার্টফোন বাজারে চমক

স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন স্মার্টফোন পিক্সেল ১০এ...

শিশুদের ক্ষতির অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করল যুক্তরাষ্ট্রের আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা শিশুদের জন্য ক্ষতিকর—এমন অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। রায়ে দুই প্রযুক্তি প্রতিষ্ঠানকে মোট ৬ মিলিয়ন ডলার...
spot_img