Thursday, February 19, 2026
29 C
Dhaka

ওয়েবসাইট ব্যবস্থাপনায় সহজ নির্দেশে কাজ করবে ওয়ার্ডপ্রেসের নতুন এআই

ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও হোস্টিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস ডটকম তাদের সেবায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহায়ক যুক্ত করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই এআই টুল ব্যবহার করে সাধারণ ভাষায় নির্দেশ দিয়েই ওয়েবসাইটের কনটেন্ট, নকশা ও ছবি পরিবর্তন করা যাবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।

‘ওয়ার্ডপ্রেস এআই অ্যাসিস্ট্যান্ট’ নামে চালু হওয়া এই টুলটি ওয়েবসাইটের ভেতরে থেকেই কনটেন্ট ও লেআউট বিশ্লেষণ করে কাজ করবে। ফলে ব্যবহারকারী নির্দেশ দিলেই তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে পরিবর্তনের ফল দেখা যাবে। এজন্য আলাদা করে জটিল কোড বা নির্দেশনা দেওয়ার প্রয়োজন হবে না। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ‘এই অংশটিকে আরও আধুনিক করে তুলুন’, ‘ওয়েবসাইটের রং আরও উজ্জ্বল করুন’ বা ‘আরও ক্লিন ও প্রফেশনাল ফন্ট দেখান’—এ ধরনের সহজ নির্দেশেই কাজ সম্পন্ন হবে।

এই এআই সহায়ক ব্যবহার করে নতুন পেজও যুক্ত করা যাবে। যেমন, যোগাযোগ পেজ তৈরি করা বা নির্দিষ্ট অংশের নিচে সাক্ষ্যপ্রমাণ বা টেস্টিমোনিয়াল সেকশন যোগ করার নির্দেশ দেওয়া যাবে। তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই সুবিধা কেবল ব্লক থিম ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য; ক্লাসিক থিমে এটি কার্যকর হবে না।

কনটেন্ট সম্পাদনার ক্ষেত্রেও এআই সহায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবহারকারীরা নিজেদের জীবনী আরও আত্মবিশ্বাসীভাবে লেখা, লেখা অনুবাদ, শিরোনামের প্রস্তাব, তথ্য যাচাই এবং ব্যাকরণ সংশোধনের সুবিধা পাবেন। এসব কাজ করা যাবে ওয়ার্ডপ্রেস ৬.৯ সংস্করণে যুক্ত ‘ব্লক নোটস এডিটর’-এর মাধ্যমে, যেখানে একাধিক টিম সদস্য একসঙ্গে কাজ করতে পারবেন। এখানে ‘@ai’ লিখে নির্দেশ দিলে এআই প্রয়োজনীয় উত্তর, প্রাসঙ্গিক লিংক ও তথ্যসূত্র সরবরাহ করবে।

ছবির ক্ষেত্রেও যুক্ত হয়েছে এআই সুবিধা। গুগল জেমিনির ‘ন্যানো বানানা’ এআই মডেল ব্যবহার করে নতুন ছবি তৈরি বা বিদ্যমান ছবি সম্পাদনা করা যাবে। মিডিয়া লাইব্রেরির ‘জেনারেট ইমেজ’ অপশনে গিয়ে ছবির আকৃতির অনুপাত ও স্টাইল নির্ধারণ করা সম্ভব হবে।

এই এআই সহায়ক সক্রিয় করতে ব্যবহারকারীদের সাইট লিস্ট থেকে নির্দিষ্ট সাইটের সেটিংসে গিয়ে ‘এআই টুলস’ অপশনে প্রবেশ করে ‘এনাবল এআই অ্যাসিস্ট্যান্ট’ টগল অন করতে হবে। তবে যাঁরা এআই ওয়েবসাইট বিল্ডারসহ সাইট কিনবেন, তাঁদের ক্ষেত্রে এই সহায়ক স্বয়ংক্রিয়ভাবেই সক্রিয় থাকবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানের আগে চট্টগ্রামে মাংসের দামে ঊর্ধ্বগতি

পবিত্র রমজানকে সামনে রেখে শবে বরাতের পর থেকেই চট্টগ্রাম...

বরিশালে বাজার ইজারাদার খুন

বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির এক কর্মীকে...

চোখের পাতা লাফানো কি কোনো রোগের লক্ষণ

চোখের পাতা লাফানো নিয়ে আমাদের সমাজে নানা ধরনের প্রচলিত...

বাহিনী প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনা, নৌ...

শপথের পরদিনই ডিজিটাল মাধ্যমে সক্রিয় নতুন প্রধানমন্ত্রী

দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যম...

তারাবির নামাজে অভূতপূর্ব উপস্থিতি মক্কা ও মদিনায়

সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মঙ্গলবার (১৭...

রমজানে ইফতারিতে মুড়ি কতটা নিরাপদ

পবিত্র রমজান মাসে ইফতারের টেবিলে যে খাবারটি সবচেয়ে পরিচিত,...

রেকমেন্ডেশন সিস্টেমে ত্রুটি ছিল ইউটিউবের গোলযোগের কারণ

সাময়িক গোলযোগ কাটিয়ে আবারও স্বাভাবিক হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম...

রমজানের রোজায় নিয়তের গুরুত্ব ও সঠিক ধারণা

রমজানের রোজা ইসলামের অন্যতম ফরজ ইবাদত। হিজরতের দেড় বছর...

রান্নাঘরে স্টিল ও কাচের কনটেইনার ব্যবহারের সুবিধা-অসুবিধা

খাবার সংরক্ষণের পাত্র বেছে নেওয়া অনেকের কাছেই সাধারণ সিদ্ধান্ত...

নজরদারি সংস্কারে নতুন আইনি কাঠামোর পথে বাংলাদেশ

বাংলাদেশের নজরদারি প্রযুক্তির ইতিহাসে ২০১৫ থেকে ২০২৫ সালকে একটি...

ইরান পারমাণবিক অস্ত্র বানালে তুরস্কও একই পথে হাঁটতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র...

মানসিক প্রশান্তিতে জিকিরের ভূমিকা

আধুনিক বিশ্বে মানুষের ভোগ-বিলাস ও বস্তুগত অর্জন বেড়েছে, কিন্তু...
spot_img

আরও পড়ুন

রমজানের আগে চট্টগ্রামে মাংসের দামে ঊর্ধ্বগতি

পবিত্র রমজানকে সামনে রেখে শবে বরাতের পর থেকেই চট্টগ্রাম নগরের বাজারগুলোতে গরুর মাংসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হাড় ছাড়া ও হাড়সহ—দুই ধরনের গরুর মাংসেই কেজিপ্রতি...

বরিশালে বাজার ইজারাদার খুন

বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ( ৫ ডিসেম্বর) রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল–সংলগ্ন...

পাকিস্তানের করাচি শহরের সোলজার বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি আবাসিক ভবনের নিচতলা ধসে পড়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে।

যা জানা গেছে, স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিস্ফোরণ ঘটে তিনতলা ভবনের নিচতলায় বিস্ফোরণের পর অংশবিশেষ ধসে পড়ে অন্তত ১৩ জন নিহত — এর মধ্যে...

চোখের পাতা লাফানো কি কোনো রোগের লক্ষণ

চোখের পাতা লাফানো নিয়ে আমাদের সমাজে নানা ধরনের প্রচলিত ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, চোখের পাতা লাফানো মানে সামনে কোনো অমঙ্গল ঘটতে পারে। তবে...
spot_img