Sunday, February 15, 2026
19 C
Dhaka

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ হরমোন নিয়ে আবারও আলোচনায় এসেছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এই হরমোনটির নাম অক্সিটোসিন, যা সাধারণভাবে ‘লাভ হরমোন’ নামে পরিচিত। বিজ্ঞানীরা বলছেন, ভালোবাসা, বিশ্বাস ও সামাজিক সম্পর্ক গড়ে তুলতে অক্সিটোসিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গবেষণায় দেখা গেছে, অক্সিটোসিন শুধু রোমান্টিক অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মানুষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরি করে, সামাজিক বন্ধন শক্তিশালী করে এবং মানসিক প্রশান্তি আনতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, এই হরমোন মানুষের আচরণ ও আবেগ নিয়ন্ত্রণেও প্রভাব ফেলে।

অক্সিটোসিন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে তৈরি হয়ে পিটুইটারি গ্রন্থির মাধ্যমে রক্তে ছড়িয়ে পড়ে। এন্ডোরফিন বা সেরোটোনিনের মতো এটিও ইতিবাচক অনুভূতির জন্ম দেয়। চিকিৎসাবিজ্ঞানে অক্সিটোসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সন্তান প্রসবের সময় জরায়ুর সংকোচন বাড়ানো এবং প্রসব-পরবর্তী সময়ে মা ও শিশুর মধ্যে নিবিড় বন্ধন তৈরি করা।

নোবেলজয়ী বিজ্ঞানী রজার গুইলেমিনের মতে, অক্সিটোসিন নামকরণ নিয়েও বৈজ্ঞানিক বিতর্ক রয়েছে। গ্রিক শব্দ থেকে এর উৎপত্তি হলেও বানানে ভুল থাকতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। আবার হরমোনটি প্রথম পৃথক করার সময় বিজ্ঞানী ভিনসেন্ট ডু ভিগনিউড নামকরণ নিয়ে কৌতুক করেছিলেন বলেও জানা যায়।

গবেষণায় আরও দেখা গেছে, অক্সিটোসিন মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক। শরীরে এ হরমোনের ঘাটতি থাকলে বিষণ্নতা, বিশেষ করে প্রসব-পরবর্তী বিষণ্নতার ঝুঁকি বাড়ে। ব্যায়াম, গান শোনা, দলবদ্ধ কার্যক্রম, প্রিয়জনকে জড়িয়ে ধরা কিংবা পরোপকারমূলক কাজের মাধ্যমে শরীরে অক্সিটোসিনের মাত্রা বাড়তে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...

চাঁদপুর-৪ থেকে স্বতন্ত্র এমপি আবদুল হান্নান শপথ স্থগিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচনে জয়...

নাটোরে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত

নাটোরের তিনটি উপজেলায় পৃথকভাবে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন।...

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু...
spot_img

আরও পড়ুন

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে ইসলামে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, যে বিষয়ে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত এক লাইফস্টাইল প্রতিবেদনে বলা হয়েছে, মেঝে থেকে দেয়াল, রান্নাঘর কিংবা বাথরুম—সব জায়গাতেই...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনিই মানুষকে সব ধরনের ক্ষতি ও অনিষ্ট থেকে রক্ষা করতে পারেন। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও এর...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে যায়, তেমনি বদলে যেতে শুরু করে মানুষের মনও। শুকনো ডালে নতুন কুঁড়ি, শহরের রাস্তায় হলুদের...
spot_img