সাগরের নিচে গোবি মাছের বিশাল পরিবার বাস করে, প্রায় ২ হাজার প্রজাতি। এর মধ্যে কিছু মাছ বড় হয়, আবার কিছু মাছ সারাজীবন ছোট থাকে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষক এমিলি ট্রয়ার দেখেছেন, ছোট মাছের শরীরে দুটি বিশেষ জিন—CDKN1B এবং ING2—অত্যধিক সক্রিয় থাকে। ফলে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় এবং মাছগুলো জীবনভর ছোট থাকে।
বড় মাছের ক্ষেত্রে কোষ বৃদ্ধি অব্যাহত থাকে, তাই তারা আকারে বড় হয়। এই প্রক্রিয়া প্রায় ৫ কোটি বছর ধরে মাছের মধ্যে বিদ্যমান। গবেষকরা বলছেন, এই জেনেটিক নিয়ন্ত্রণ কৌশলটি চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ। ইঁদুরের শরীরে এই জিনগুলো সরালে তারা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বড় হয়। তাই মাছ হোক বা ইঁদুর, কোষ বিভাজনের নিয়ন্ত্রণ প্রায় একই।
এই গবেষণা ভবিষ্যতে টিউমার বা ক্যানসারের কোষ বৃদ্ধির নিয়ন্ত্রণেও কাজে লাগতে পারে।
সিএ/এমআর


