শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ ডিডিআই এক্সপোতে অর্ধলক্ষাধিক দর্শনার্থীর অংশগ্রহণে শেষ হয়েছে প্রযুক্তি প্রদর্শনী। দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি উদ্যোক্তা, স্টার্টআপ ও উদ্ভাবকদের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।
এক্সপোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ডিভাইস, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সেবার নানা নতুন উদ্ভাবন প্রদর্শন করা হয়। উদ্যোক্তারা জানান, এই ধরনের আয়োজন প্রযুক্তি খাতে বিনিয়োগ ও উদ্ভাবনের গতি বাড়াতে সহায়ক।
আয়োজকদের মতে, তরুণদের মধ্যে প্রযুক্তিভিত্তিক উদ্যোগে আগ্রহ সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরিই ছিল এক্সপোর মূল লক্ষ্য।
সিএ/এমআর


