এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর অপব্যবহার নিয়েও উদ্বেগ বাড়ছে। ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রককে ঘিরে এবার নতুন বিতর্ক সামনে এসেছে। অভিযোগ উঠেছে, এই প্রযুক্তির সহায়তায় নারী ও শিশুর আপত্তিকর ও অশ্লীল ছবি তৈরি করা হচ্ছে।
একটি অলাভজনক গবেষণা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে এখনো এমন বেশ কিছু অ্যাপ রয়েছে, যেগুলো এআই ব্যবহার করে নগ্ন ছবি তৈরি করতে সক্ষম।
প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে স্টোরে ৫৫টি এবং অ্যাপল অ্যাপ স্টোরে ৪৭টি এ ধরনের অ্যাপ শনাক্ত করা হয়েছে। কিছু অ্যাপ পুরোপুরি নগ্ন ছবি তৈরি করে, আবার কিছু অ্যাপ বিকিনি বা অন্তর্বাসে রূপান্তর করে। ‘নিউডিটি’ বা ‘আনড্রেস’-এর মতো শব্দ দিয়ে সার্চ করলেই এসব অ্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এসব অ্যাপ ইতোমধ্যে প্রায় ৭০ কোটি ছবি তৈরি বা ডাউনলোড হয়েছে, যা থেকে সম্মিলিতভাবে ১১৭ মিলিয়ন ডলার আয় হয়েছে। এ অবস্থায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নজরদারি ও নীতিমালা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সিএ/এমআর


