Saturday, February 7, 2026
25.4 C
Dhaka

লোকেশন ডেটা নিয়ন্ত্রণের উপায়

অচেনা জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বর্তমানে গুগল ম্যাপ মানুষের অন্যতম নির্ভরতার নাম। তবে অনেক ব্যবহারকারী মনে করেন, লোকেশন বন্ধ করে দিলে আর কোনো তথ্য সংরক্ষণ হয় না। বাস্তবে বিষয়টি এমন নয়। লোকেশন বন্ধ থাকলেও গুগলের বিভিন্ন অ্যাপে ব্যবহারকারীর কার্যক্রম চললে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্ভারে জমা হতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারী কখন কোথায় যাচ্ছেন, কতক্ষণ অবস্থান করছেন, কোন রুট ব্যবহার করছেন—এসব তথ্য গুগল ম্যাপের টাইমলাইনে সংরক্ষিত হয়। অনেক সময় ব্যবহারকারী নিজে বুঝতেও পারেন না, কীভাবে এসব তথ্য জমা হচ্ছে।

লোকেশন হিস্ট্রি বন্ধ করা বা টাইমলাইন মুছে ফেললেও গুগল সার্ভারে বিস্তারিত লোকেশন তথ্য থেকে যেতে পারে। এই তথ্য পরবর্তীতে ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট বিজ্ঞাপন প্রদর্শনের কাজে ব্যবহৃত হয়। ফলে গোপনীয়তা পুরোপুরি নিশ্চিত হয় না।

গুগল অ্যাকাউন্টের ‘মাই অ্যাক্টিভিটি’ পেজে নিয়মিত ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি ডিলিট করলে লোকেশন সংক্রান্ত ডেটা সংরক্ষণ অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি প্রাইভেসি-কেন্দ্রিক বিকল্প ম্যাপ অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ওয়েজ ম্যাপ জনপ্রিয় হলেও এটি গুগলের মালিকানাধীন হওয়ায় একই ধরনের ডেটা সংরক্ষণের ঝুঁকি থাকে। অন্যদিকে অ্যাপল ম্যাপ প্রাইভেসির ক্ষেত্রে তুলনামূলক নিরাপদ হলেও তা কেবল আইফোন ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হিয়ারউইগো বা ম্যাপকোয়েস্ট বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু অ্যাপ নয়, স্মার্টফোনের সেটিংসেও নজর দেওয়া জরুরি। অনেক ক্ষেত্রে লোকেশন বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ড লোকেশন অ্যাকসেস, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি চালু থাকায় ডেটা তৈরি হতে থাকে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রতিটি অ্যাপের লোকেশন অনুমতি আলাদাভাবে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ‘অ্যালাও অল দ্য টাইম’-এর পরিবর্তে ‘অ্যালাও অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ নির্বাচন করলে গোপনীয়তা বাড়ে। নিয়মিত টাইমলাইন পর্যবেক্ষণ ও অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেললে সচেতনভাবে গুগল ম্যাপ ব্যবহার করেও লোকেশন আড়াল রাখা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ...

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও...

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফ্লোরিডাকে ঘিরে...

যুক্তরাষ্ট্র–রাশিয়া চার বছর পর আবারও উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ শুরু

চার বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক...

১৯৯৪ বিশ্বকাপ গোলের কারণে কলম্বিয়ার ডিফেন্ডারের ট্র্যাজেডি

কলম্বিয়ার প্রখ্যাত ফুটবলার আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

৭টি গোলসহ আলপি আক্তার সর্বোচ্চ গোলদাতা

নেপালের পোখরায় আক্ষেপের দিন দেখল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল...

দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ

দেশের শীর্ষ মিল্ক ব্র্যান্ড ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ এবং টেন...

জীবন সৃষ্টির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি

মানবসভ্যতা শুরু থেকেই মহাবিশ্ব, পৃথিবী ও জীবনের উৎপত্তি নিয়ে...

এপস্টিন নথিতে ক্লিনটনের নাম থাকলেও অপরাধ প্রমাণ মেলেনি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক...

বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান-বিপণীবিতান বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২...

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল প্রক্রিয়া শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী...

শফিকুর রহমান কুলাউড়ায় যুবকদের নেতৃত্বে দেশের উন্নয়ন নিশ্চিতের প্রতিশ্রুতি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া...
spot_img

আরও পড়ুন

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ তৈরি হওয়া স্বাভাবিক। এমন সময় অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেন। ভ্রমণ মানসিক প্রশান্তি দিলেও বাজেটের সীমাবদ্ধতা...

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ খুলতে যাচ্ছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির সঙ্গে প্রথমবারের মতো অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করতে...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত শিল্পী সুনীল কর্মকার শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বার্তা দেখা যাচ্ছে। এতে বিভ্রান্তি তৈরি হলেও ফেসবুক জানিয়েছে, এটি তাদের একটি বৈশ্বিক...
spot_img