ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মহাকাশবিষয়ক আয়োজন ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্কাই অবজারভেশন’ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. কুতুব উদ্দিন। সভাপতিত্ব করেন অধ্যাপক শহিদুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।
প্রধান বক্তা ছিলেন বুয়েটের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মাদী। তিনি বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সম্ভাব্য পরিণতি আলোচনা করেন। শিক্ষার্থীরা চাঁদ, বৃহস্পতি গ্রহ ও তার গ্যালিলিয়ান উপগ্রহ পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠান শেষ হয় বারবিকিউ পার্টি ও কুইজের মাধ্যমে।
আয়োজক ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইকিউএসি ও অফিস ফর স্টুডেন্ট এফেয়ার্স। সহ-আয়োজক ছিল ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর বাংলাদেশ ও মিকবি সায়েন্টিফিক।
সিএ/এমআর


