Thursday, February 5, 2026
21 C
Dhaka

মস্তিষ্ক ছাড়াই ঘুম: জেলিফিশ নিয়ে নতুন আবিষ্কার

বিজ্ঞানীরা প্রাণিজগতের ঘুম ও বিশ্রাম নিয়ে নতুন করে আশাবাদী হয়েছেন জেলিফিশ নিয়ে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, আপসাইড-ডাউন জেলিফিশ হিসেবে পরিচিত কাসিওপিয়া অ্যান্ড্রমিডা ও সি অ্যানিমোন মানুষের মতোই ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়। বিস্ময়কর বিষয় হলো, এসব প্রাণীর কোনো কেন্দ্রীয় মস্তিষ্ক নেই, তবুও তাদের আচরণে ঘুমের স্পষ্ট লক্ষণ ধরা পড়েছে।

গবেষণায় দেখা যায়, বিশ্রামের সময় কাসিওপিয়া অ্যান্ড্রমিডা ও সি অ্যানিমোনের নড়াচড়া উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং আলো বা স্পর্শের মতো বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে দেরি করে। পর্যাপ্ত ঘুমের সুযোগ না পেলে পরবর্তী সময়ে তারা তুলনামূলকভাবে বেশি সময় বিশ্রামে থাকে, যা ঘুমের ঘাটতি পূরণের ইঙ্গিত দেয়।

এই প্রাণীদের স্নায়ুতন্ত্র পুরো শরীরজুড়ে জালের মতো বিস্তৃত। সেই স্নায়ুতন্ত্রই মস্তিষ্কের কাজ করে। গবেষকদের মতে, এরা দিনের প্রায় এক-তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায় এবং এই ঘুম এলোমেলো নয়, বরং একটি নির্দিষ্ট ছন্দ অনুসরণ করে।

কাসিওপিয়া অ্যান্ড্রমিডার ঘুম মূলত আলোর ওপর নির্ভরশীল। রাতে এদের সক্রিয়তা কমে যায় এবং দিনে তা বেড়ে যায়। অন্ধকার পরিবেশে এদের নিজস্ব কোনো শক্তিশালী অভ্যন্তরীণ ঘড়ির উপস্থিতি দেখা যায় না। বিপরীতে, সি অ্যানিমোনের ঘুম কেবল আলোর ওপর নয়, বরং একটি অভ্যন্তরীণ সার্কাডিয়ান ক্লক বা জৈবিক ঘড়ির সঙ্গে যুক্ত। তারা ভোর ও সন্ধ্যায় বেশি সক্রিয় থাকে।

গবেষণায় আরও দেখা গেছে, জেগে থাকার সময় এসব প্রাণীর স্নায়ুকোষে ডিএনএর ক্ষয়ক্ষতি জমতে থাকে, যা ঘুমের সময় মেরামত হয়। কৃত্রিমভাবে ঘুম বাধাগ্রস্ত করলে ডিএনএ ড্যামেজ বেড়ে যায়। আবার পর্যাপ্ত ঘুমের সুযোগ দিলে সেই ক্ষতি দ্রুত কমে আসে। এমনকি মেলোটোনিন প্রয়োগে প্রাণীগুলো দ্রুত ঘুমিয়ে পড়ে এবং জিনগত চাপও হ্রাস পায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রজাপতির ডানায় লুকানো বিবর্তনের রহস্য

বিষুবরেখার যত কাছাকাছি যাওয়া যায়, প্রজাপতির ডানার নকশায় তত...

ধৈর্য ছাড়া দোয়া কেন অসম্পূর্ণ

প্রযুক্তিনির্ভর দ্রুতগতির জীবনযাত্রায় মানুষ সবকিছুতেই তাৎক্ষণিক ফল পেতে অভ্যস্ত...

ভালো ঘুমে ফিরতে করণীয় কী

ভালো ঘুম সুস্থ জীবনের অন্যতম ভিত্তি হলেও বাস্তবতায় অনিদ্রা...

লালমনিরহাটে জামায়াতের বিশাল জনসমুদ্র: তিস্তা ব্যারেজ মাঠে নির্বাচনি শো-ডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের তিস্তা...

বঞ্চিত কুড়িগ্ৰাম জেলা থেকে শুরু হবে আমাদের উন্নয়ন -জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্ৰাম থেকে...

ছিদ্র থাকা জাহাজও ডুবে যাবে না নতুন টিউবের কারণে

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টারের একদল বিজ্ঞানী এমন এক ধাতব...

তালাকের আগে ও পরে করণীয় বিষয়

ইসলামে বিবাহবিচ্ছেদ বা তালাক শুধুমাত্র প্রয়োজনের জন্য অনুমোদিত, অনাচারের...

ডিহাইড্রেশন প্রতিরোধে লবণ মেশানো পানি

হালকা গরম পানিতে এক চিমটে লবণ মিশিয়ে খাওয়ার অভ্যাস...

মঙ্গলের অতীতে পৃথিবীর মতো হ্রদ ও সৈকত

নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের জেজেরো ক্রেটারে একটি প্রাচীন সৈকতের...

ইমাম হতে বিবাহিত হওয়া কি বাধ্যতামূলক?

প্রশ্ন: অবিবাহিত ইমামের পেছনে জামাতে নামাজ পড়া জায়েজ কি? উত্তর:...

কোলেস্টেরল নিয়ন্ত্রণের সহজ উপায়

কোলেস্টেরল একটি মোমজাতীয় পদার্থ, যা রক্তনালিতে জমে হার্টের অসুখ...

ভিনগ্রহে প্রাণের টিকে থাকার সম্ভাবনা বাড়াচ্ছে সুপার-আর্থ

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সৌরজগতের বাইরের ‘সুপার-আর্থ’ বা...

ইখলাস ও তাওবার মাধ্যমে আল্লাহর ক্ষমা

কোরআনের বাণী অনুযায়ী, তোমাদের রব অন্তরে যা আছে তা...
spot_img

আরও পড়ুন

প্রজাপতির ডানায় লুকানো বিবর্তনের রহস্য

বিষুবরেখার যত কাছাকাছি যাওয়া যায়, প্রজাপতির ডানার নকশায় তত দ্রুত ও বৈচিত্র্যময় পরিবর্তন দেখা যায়—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায়। গবেষণায় দেখা...

ধৈর্য ছাড়া দোয়া কেন অসম্পূর্ণ

প্রযুক্তিনির্ভর দ্রুতগতির জীবনযাত্রায় মানুষ সবকিছুতেই তাৎক্ষণিক ফল পেতে অভ্যস্ত হয়ে উঠছে। অনলাইনে অর্ডার করা পণ্য দ্রুত পৌঁছায়, মুহূর্তেই বার্তা আদান-প্রদান হয়। এই তাড়াহুড়োর প্রভাব...

ভালো ঘুমে ফিরতে করণীয় কী

ভালো ঘুম সুস্থ জীবনের অন্যতম ভিত্তি হলেও বাস্তবতায় অনিদ্রা এখন একটি বড় স্বাস্থ্যঝুঁকি। গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে অনিদ্রার ঝুঁকি প্রায় ৩০...

সারাদেশে নারীদের উপর হামলা-হেনস্তার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

সারাদেশে নির্বাচনী প্রচারণাকালে নারীদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল...
spot_img