Tuesday, February 3, 2026
27 C
Dhaka

রাউটার রিসেটের আগে যা জানা জরুরি

দ্রুত ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনে অনেক সময় আশপাশে থাকা শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্কের দিকে তাকালেও তালা চিহ্নের কারণে সংযোগ সম্ভব হয় না। তালা চিহ্নযুক্ত নেটওয়ার্ক মানেই সেটি সুরক্ষিত এবং সঠিক পাসওয়ার্ড ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই। সমস্যা আরও বাড়ে তখনই, যখন দেখা যায় ওই নেটওয়ার্কটি নিজের বাড়ির বা নিয়মিত ব্যবহৃত কোনো ওয়াইফাই, কিন্তু পাসওয়ার্ডটি পুরোপুরি মনে নেই।

সাধারণত ব্যান্ডউইথ চুরি ও অননুমোদিত ব্যবহার ঠেকাতে ওয়াইফাই নেটওয়ার্কে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। বিশেষ করে পাবলিক হটস্পটের ক্ষেত্রে এ সুরক্ষা আরও জোরালো। তবে জরুরি প্রয়োজনে ইন্টারনেট সংযোগ দরকার হলে কিছু পদ্ধতি অনুসরণ করে পুরোনো পাসওয়ার্ড উদ্ধার বা নতুন করে সেট করা যেতে পারে।

যদি কোনো কম্পিউটার বা মোবাইল ডিভাইসে আগে থেকেই ওই ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে অপারেটিং সিস্টেমে পাসওয়ার্ড সংরক্ষিত থাকে। ব্যবহারকারী যদি কখনো ফরগট নেটওয়ার্ক অপশন ব্যবহার না করে থাকেন, তবে সেই সংরক্ষিত তথ্য থেকে পাসওয়ার্ড বের করা সম্ভব।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যাডমিন অনুমতি নিয়ে কমান্ড প্রম্পট চালু করে সংরক্ষিত ওয়াইফাই প্রোফাইলগুলো দেখা যায়। নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে সংশ্লিষ্ট নেটওয়ার্কের নিরাপত্তা সেটিংসে থাকা কী কনটেন্ট থেকে পাসওয়ার্ড জানা সম্ভব।

ম্যাকওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে স্পটলাইট থেকে টার্মিনাল চালু করে নির্দিষ্ট কমান্ড ব্যবহার করলে আগের সংযুক্ত নেটওয়ার্কগুলোর পাসওয়ার্ড দেখা যায়। তবে এ ক্ষেত্রে নেটওয়ার্কের নাম জানা থাকা জরুরি। কিছু তৃতীয় পক্ষের সফটওয়্যার দিয়েও একই কাজ করা যায় বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান।

সব চেষ্টা ব্যর্থ হলে শেষ উপায় হিসেবে রাউটার রিসেট করার পরামর্শ দেওয়া হয়। এজন্য সরাসরি রাউটারের কাছে যেতে হবে। রিসেট দেওয়ার আগে রাউটারের গায়ে থাকা স্টিকার ভালোভাবে দেখা জরুরি, কারণ অনেক সময় সেখানে ডিফল্ট ওয়াইফাই নাম ও পাসওয়ার্ড লেখা থাকে।

প্রায় সব রাউটারেই একটি ছোট রিসেট বোতাম থাকে, যা কলম বা পেপারক্লিপ দিয়ে প্রায় ১০ সেকেন্ড চেপে ধরলে রাউটার ফ্যাক্টরি সেটিংসে ফিরে যায়। এরপর ইথারনেট কেবল দিয়ে কম্পিউটার সংযুক্ত করে ব্রাউজারের মাধ্যমে রাউটারের সেটিংসে ঢুকতে হয়। সাধারণত 192.168.1.1 বা 192.168.0.1 আইপি ঠিকানা ব্যবহার করে লগইন করা যায়।

নতুন করে ওয়াইফাই পাসওয়ার্ড সেট করার সময় এমন পাসওয়ার্ড বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যা নিরাপদ হলেও সহজে মনে রাখা যায় এবং মোবাইল ডিভাইসে টাইপ করতে ঝামেলা হয় না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা...

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন...

এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ে উদ্বেগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই...

এবি পার্টির মঞ্জুকে জরিমানার টাকা ফেরত দেওয়ার নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-২ আসনের প্রার্থী ও এবি...

চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা...

প্রার্থিতা ফিরে না পেয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তানভীর হুদা

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে...

পাঁচ লাখের বেশি আনসার নির্বাচনে দায়িত্বে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি কার্যক্রমে অন্যান্য...

মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

রাজধানীর মোহাম্মদপুরে একটি পোষা বিড়াল হত্যার ঘটনায় দায়ের করা...

ভোটের আগে কত নেতা আসে, ভোট শেষ হইলে আর কেউ খোঁজ নেয় না

প্রতিবার নির্বাচন এলেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো প্রচারণার কারণে...

ঢাকার নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে

অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, এটি একটি শাস্তিযোগ্য...

আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য কঠোর সতর্কতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত...

৪০ কোস্ট গার্ড সদস্যকে দায়িত্ব পালনে পদক প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে নির্বাচনে...
spot_img

আরও পড়ুন

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ঠিকমতো ঘুম না হলে শরীর ও মনে নানা সমস্যা দেখা দেয়। অনেকেই ঘুমের সমস্যার...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ মঙ্গলবার ভোরের কোনো এক...

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ডলফিনটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা...
spot_img