Monday, March 23, 2026
20 C
Dhaka

এপস্টেইন ফাইলে নতুন করে আলোচনায় রিচার্ড ব্র্যানসন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে এবার উঠে এসেছে ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসনের নাম। ফেডারেল আইনের আওতায় সম্প্রতি প্রকাশিত ৩০ লাখের বেশি এপস্টেইন ফাইলের অংশ হিসেবে ২০১৩ সালের সেপ্টেম্বরের একটি ইমেইল বিনিময়ে এ তথ্য সামনে আসে।

প্রতিবেদন অনুযায়ী, ওই ইমেইল আলাপে জেফ্রি এপস্টেইনের সঙ্গে সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন ব্র্যানসন। পাশাপাশি জনসংযোগ সংক্রান্ত পরামর্শ দেন এবং ভবিষ্যতে দেখা হলে তার ‘হারেম’ সঙ্গে আনার অনুরোধ করেন।

এ বিষয়ে ভার্জিন গ্রুপের একজন মুখপাত্র জানিয়েছেন, রিচার্ড ও জোয়ান ব্র্যানসনের সঙ্গে এপস্টেইনের যোগাযোগ হয়েছিল ১২ বছরেরও বেশি আগে। সেসব যোগাযোগ ছিল সীমিত পরিসরে এবং অন্যদের উপস্থিতিতে, ব্যবসায়িক পরিবেশ বা কোনো দাতব্য অনুষ্ঠানে।

মুখপাত্র আরও জানান, এপস্টেইন যখন ব্র্যানসনের দাতব্য সংস্থায় অনুদান দেওয়ার প্রস্তাব দেন, তখন তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। যাচাইয়ে গুরুতর অভিযোগ উঠে আসায় ভার্জিন ইউনাইট ওই অনুদান গ্রহণ করেনি এবং এরপর থেকে ব্র্যানসন দম্পতির সঙ্গে এপস্টেইনের আর কোনো যোগাযোগ হয়নি।

২০১৩ সালের ওই ইমেইল বিনিময় শুরু করেন এপস্টেইন নিজেই। তিনি লিখেছিলেন, “আপনাকে দেখে ভালো লাগল, আতিথেয়তার জন্য ধন্যবাদ। আপনার জনসংযোগ পরামর্শের জন্য কৃতজ্ঞ।”

এর জবাবে ব্র্যানসন লেখেন, “গতকাল আপনাকে দেখে সত্যিই ভালো লেগেছে। ওয়াটারস্পোর্টসের ছেলেরা এখনো বিষয়টি নিয়ে কথা বলছে। আপনি এলাকায় এলে দেখা করতে চাই। তবে শর্ত হলো, আপনার হারেম কিন্তু সঙ্গে আনবেন!”

ভার্জিন গ্রুপ জানিয়েছে, এখানে ‘হারেম’ শব্দটি এপস্টেইনের টিমের তিনজন প্রাপ্তবয়স্ক সদস্যকে বোঝাতে ব্যবহার করা হয়েছিল। অতীত সম্পর্কে পূর্ণ তথ্য জানা থাকলে ব্র্যানসন এ ধরনের শব্দ ব্যবহার করতেন না বলেও জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা কেন জরুরি

একসঙ্গে একাধিক মুরগি জবাই করার ক্ষেত্রে প্রতিটি জবাইয়ের আগে...

ঈদের মেনুতে যোগ করুন নামকিন বিফ

গরুর মাংসের প্রচলিত রেসিপির বাইরে একটু ভিন্ন স্বাদ পেতে...

কম দামে ম্যাকবুক এনে বাজার ধরতে চায় Apple

প্রযুক্তি প্রতিষ্ঠান Apple তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের নতুন...

ইসলামে উপহার গ্রহণের নিয়ম ও সতর্কতা

উপহার বিনিময় মানুষের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে...

হাজার বছরের পুরোনো বসতি এখনো দাঁড়িয়ে পৃথিবীর বুকে

হাজার হাজার বছর আগে মানুষের প্রধান চাহিদাগুলোর একটি ছিল...

ডিজিটাল করের চাপে ইউরোপে বিজ্ঞাপনে বাড়তি খরচ

ডিজিটাল সেবা করের বাড়তি চাপ সামাল দিতে বিজ্ঞাপনদাতাদের কাছ...

সহমর্মিতার মাধ্যমে দারিদ্র্য দূর করার উপায়

ইসলামি সমাজব্যবস্থায় জাকাত ও সদকা সামাজিক ভারসাম্য বজায় রাখার...

বসার ঘর সাজাতে সহজ কিন্তু কার্যকর কিছু উপায়

আধুনিক নগর জীবনে বাসস্থানের পরিধি ছোট হলেও সঠিক অন্দরসজ্জার...

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান...

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও...

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ...

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর...
spot_img

আরও পড়ুন

জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা কেন জরুরি

একসঙ্গে একাধিক মুরগি জবাই করার ক্ষেত্রে প্রতিটি জবাইয়ের আগে আলাদাভাবে বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক। শুরুতে একবার বিসমিল্লাহ বললে কেবল প্রথমটির জবাই সহিহ হবে, পরবর্তী মুরগিগুলোর...

ঈদের মেনুতে যোগ করুন নামকিন বিফ

গরুর মাংসের প্রচলিত রেসিপির বাইরে একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে ঈদের আয়োজনে রাখতে পারেন নামকিন বিফ। সহজ উপকরণে তৈরি এই পদটি স্বাদে ও গন্ধে...

কম দামে ম্যাকবুক এনে বাজার ধরতে চায় Apple

প্রযুক্তি প্রতিষ্ঠান Apple তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের নতুন ল্যাপটপ ‘ম্যাকবুক নিও’ উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি ডিভাইসটি প্রকাশ্যে আনা হয়। নতুন...

ইসলামে উপহার গ্রহণের নিয়ম ও সতর্কতা

উপহার বিনিময় মানুষের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে ভালোবাসা ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কেবল বস্তুগত লেনদেন নয়, বরং আন্তরিকতা, সম্মান...
spot_img