Monday, February 2, 2026
18 C
Dhaka

ফোন অতিরিক্ত গরম হলে কী ক্ষতি হতে পারে

স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এখন এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তাই অনেকেই ফোনকে আকর্ষণীয় করে তুলতে রঙিন ও ভারী কভার ব্যবহার করেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফোনের সৌন্দর্যের চেয়ে সুরক্ষা ও কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক অ্যান্ড্রয়েড ও আইফোনসহ বেশিরভাগ স্মার্টফোনে অতিরিক্ত গরম হওয়ার প্রবণতা রয়েছে। ফোন বেশি গরম হলে ব্যাটারির সক্ষমতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে ডিভাইসের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে নির্মাতা প্রতিষ্ঠানগুলো ফোনের ভেতরে বিশেষ তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে।

কিন্তু মোটা, শক্ত কিংবা ভারী ব্যাক কভার ফোনের স্বাভাবিক তাপ বের হওয়ার পথে বাধা সৃষ্টি করে। ফলে ফোন দ্রুত গরম হয়ে ওঠে। দীর্ঘ সময় এমন পরিস্থিতিতে ফোন ব্যবহার করলে অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। অনেক ক্ষেত্রে স্ক্রিনে রেখা দেখা দেওয়া কিংবা ক্যামেরার কার্যকারিতা কমে যাওয়ার ঘটনাও ঘটতে পারে।

তবে কভার ছাড়া ফোন ব্যবহার করাও নিরাপদ নয় বলে মত বিশেষজ্ঞদের। কারণ দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে গেলে ফোন ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সমাধান হিসেবে হালকা, পাতলা ও মানসম্মত কভার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা আরও বলেন, গেম খেলার সময় কিংবা ফোন চার্জে থাকলে সাময়িকভাবে কভার খুলে রাখা ভালো। এতে তাপ সহজে বের হয়ে যায় এবং ফোন অতিরিক্ত গরম হয় না। সচেতন ব্যবহারেই ফোন দীর্ঘদিন নিরাপদ ও কার্যক্ষম রাখা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিয়ের আগে চোখের যত্নে জরুরি টিপস

বাড়িতে বিয়ের আয়োজন মানেই ব্যস্ততা, রাত জাগা আর মানসিক...

রমজানে রোজার সময় কেন দেশভেদে ভিন্ন

পবিত্র রমজান মাসকে ঘিরে মুসলমানদের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে...

গর্ভধারণের আগে কোন প্রস্তুতিগুলো সবচেয়ে জরুরি

সন্তান নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সিদ্ধান্ত...

ধৈর্য কেন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি

জীবনের পথ কখনোই একরেখা নয়। কখনো স্বস্তি, কখনো দুঃখ,...

নতুন চিপসেটে কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্সের প্রতিশ্রুতি

মোবাইল ফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি বড় চাহিদা হলো শক্তিশালী...

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত...

নির্বাচন হবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট...

নবনিযুক্ত চিকিৎসকদের সংযুক্তি উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত...

প্রতারকচক্রের ফোনে সাবধান থাকার আহ্বান দিয়েছে ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারকচক্রের ফোনকল থেকে...

ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে ৫০তম বিসিএসের ফল

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে...

হঠাৎ অজ্ঞান হওয়া ঠেকাতে চিকিৎসকদের পরামর্শ

গভীর রাতে ঘুম থেকে উঠে হঠাৎ প্রস্রাবের চাপ অনুভব...

জাতীয় স্বার্থে সংবিধান সংস্কারের ইতিহাস ও গণভোটের গুরুত্ব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বলেছেন,...

নরওয়ের অনুদান রোহিঙ্গা শিক্ষায় ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নরওয়ে সরকার ১০...
spot_img

আরও পড়ুন

বিয়ের আগে চোখের যত্নে জরুরি টিপস

বাড়িতে বিয়ের আয়োজন মানেই ব্যস্ততা, রাত জাগা আর মানসিক চাপ। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে চোখের তলায়। হঠাৎ করে চোখের নিচে কালচে ছায়া ও...

রমজানে রোজার সময় কেন দেশভেদে ভিন্ন

পবিত্র রমজান মাসকে ঘিরে মুসলমানদের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।...

গর্ভধারণের আগে কোন প্রস্তুতিগুলো সবচেয়ে জরুরি

সন্তান নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই কিছু প্রস্তুতি শুরু করা প্রয়োজন, যা ভবিষ্যতে মা ও সন্তানের সুস্থতার জন্য সহায়ক...

ধৈর্য কেন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি

জীবনের পথ কখনোই একরেখা নয়। কখনো স্বস্তি, কখনো দুঃখ, কখনো প্রাপ্তি, আবার কখনো শূন্যতার মধ্য দিয়েই মানুষকে এগোতে হয়। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন...
spot_img