Monday, February 2, 2026
18 C
Dhaka

নতুন চিপসেটে কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্সের প্রতিশ্রুতি

মোবাইল ফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি বড় চাহিদা হলো শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি বেশি সময় ব্যাটারি ব্যাকআপ। সেই লক্ষ্য সামনে রেখে নতুন প্রযুক্তির চিপসেট উন্মোচন করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেক। প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ দুটি ডাইমেনসিটি সিরিজের চিপসেট বাজারে এনেছে, যা উন্নত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটারি সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে দাবি করা হচ্ছে।

মিডিয়াটেকের নতুন উন্মোচিত চিপসেটের মধ্যে ডাইমেনসিটি ৯৫০০এসকে ফ্ল্যাগশিপ পর্যায়ের চিপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি তৈরি করা হয়েছে উন্নত 3 এনএম প্রযুক্তিতে, যার ফলে আগের প্রজন্মের তুলনায় কম বিদ্যুৎ খরচে বেশি কাজ করার সক্ষমতা রয়েছে। এই চিপে ব্যবহার করা হয়েছে ‘অল বিগ কোর’ আর্কিটেকচার, যেখানে উচ্চক্ষমতাসম্পন্ন একাধিক প্রসেসর কোর যুক্ত করা হয়েছে। এতে রয়েছে একটি শক্তিশালী কোর্টেক্স এক্স৯২৫ আলট্রা কোর, সঙ্গে অতিরিক্ত পারফরম্যান্স ও দক্ষতার জন্য একাধিক কোর্টেক্স সিরিজের কোর।

গ্রাফিক্স প্রসেসিংয়ের ক্ষেত্রেও এই চিপসেটে যুক্ত করা হয়েছে উন্নত মানের জিপিইউ, যা গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দেবে। পাশাপাশি নতুন প্রজন্মের এনপিইউ যুক্ত থাকায় জেনারেটিভ এআই ও এজেন্টিক এআই সুবিধা সরাসরি মোবাইল ফোনেই ব্যবহার করা সম্ভব হবে। এর ফলে ফোনে বড় ভাষার মডেল চালানো, ছবি তৈরি কিংবা স্মার্ট এআই ফিচার আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।

ক্যামেরা প্রযুক্তিতেও নতুন চিপসেট উল্লেখযোগ্য উন্নতি এনেছে। এতে থাকা ইমেজ প্রসেসর সর্বোচ্চ ৮কে ফুল-ফোকাস ভিডিও রেকর্ডিং, ডলবি ভিশন এইচডিআর এবং রিয়েল-টাইম মোশন ট্র্যাকিং সমর্থন করে। পাশাপাশি এটি ৩২০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর ব্যবহারের সুযোগ দেবে, যা ভবিষ্যতের স্মার্টফোন ক্যামেরাকে আরও একধাপ এগিয়ে নেবে।

ডিসপ্লে ও কানেক্টিভিটির দিক থেকেও চিপসেটটি আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে ১৮০ হার্টজ রিফ্রেশ রেটের ওয়াইড কোয়াড এইচডি+ ডিসপ্লে সমর্থন রয়েছে। একই সঙ্গে যুক্ত করা হয়েছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, ডুয়াল সিম ফাইভজি এবং একাধিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এসব সুবিধার পাশাপাশি আলট্রাসেভ ৪.০ প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাটারির খরচ আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী প্রসেসর, এআই সক্ষমতা এবং উন্নত ব্যাটারি সাশ্রয়ী প্রযুক্তির সমন্বয় স্মার্টফোন ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে পারে। নতুন এই চিপসেট ব্যবহৃত ফোনগুলো বাজারে এলে দীর্ঘ সময় চার্জ ধরে রাখার পাশাপাশি উচ্চগতির পারফরম্যান্স পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গর্ভধারণের আগে কোন প্রস্তুতিগুলো সবচেয়ে জরুরি

সন্তান নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সিদ্ধান্ত...

ধৈর্য কেন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি

জীবনের পথ কখনোই একরেখা নয়। কখনো স্বস্তি, কখনো দুঃখ,...

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত...

নির্বাচন হবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট...

নবনিযুক্ত চিকিৎসকদের সংযুক্তি উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত...

প্রতারকচক্রের ফোনে সাবধান থাকার আহ্বান দিয়েছে ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারকচক্রের ফোনকল থেকে...

ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে ৫০তম বিসিএসের ফল

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে...

হঠাৎ অজ্ঞান হওয়া ঠেকাতে চিকিৎসকদের পরামর্শ

গভীর রাতে ঘুম থেকে উঠে হঠাৎ প্রস্রাবের চাপ অনুভব...

জাতীয় স্বার্থে সংবিধান সংস্কারের ইতিহাস ও গণভোটের গুরুত্ব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বলেছেন,...

নরওয়ের অনুদান রোহিঙ্গা শিক্ষায় ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নরওয়ে সরকার ১০...

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জুলাই সনদ নিয়ে মতবিনিময় সভা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন,...

দলের অভ্যন্তরীণ ঘাটতির কারণে পদত্যাগের সিদ্ধান্ত

জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী...

নাগরের গ্রেপ্তারের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

ভোলা জেলার লালমোহন উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা...
spot_img

আরও পড়ুন

গর্ভধারণের আগে কোন প্রস্তুতিগুলো সবচেয়ে জরুরি

সন্তান নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই কিছু প্রস্তুতি শুরু করা প্রয়োজন, যা ভবিষ্যতে মা ও সন্তানের সুস্থতার জন্য সহায়ক...

ধৈর্য কেন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি

জীবনের পথ কখনোই একরেখা নয়। কখনো স্বস্তি, কখনো দুঃখ, কখনো প্রাপ্তি, আবার কখনো শূন্যতার মধ্য দিয়েই মানুষকে এগোতে হয়। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন...

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিলকৃত অভিযোগের তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পত্রটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা...
spot_img