Wednesday, March 11, 2026
27.8 C
Dhaka

স্মার্টফোন ছাড়াই কাজ করবে মেটার নতুন স্মার্ট চশমা

মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমাতে অত্যাধুনিক এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। রে-বেন ব্র্যান্ডের লোগোযুক্ত এই স্টাইলিশ চশমায় যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তির নানা সুবিধা, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ করবে।

চশমাটির ডান লেন্সে রয়েছে ছোট আকারের এআর ডিসপ্লে। এতে নোটিফিকেশন, ম্যাপ নির্দেশনা, ইনস্ট্যান্ট চ্যাট, কল এবং লাইভ ট্রান্সলেশনের তথ্য দেখা যাবে। ফলে ফোন হাতে না নিয়েই গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হবে।

এআই ফিচার যুক্ত থাকায় চশমাটি ছবি, ভয়েস কমান্ড এবং ভিজ্যুয়াল ইনপুটের মাধ্যমে কাজ করতে পারে। হাতের ইশারার সাহায্যে এটি নিয়ন্ত্রণ করা যায়। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপের সঙ্গে সংযোগের সুবিধাও রয়েছে। লাইভ ট্রান্সলেশন প্রযুক্তির মাধ্যমে কথোপকথন রিয়েল-টাইমে সাবটাইটেল আকারে দেখা যাবে।

ক্লাসিক ওয়েফেরার ডিজাইনের এই চশমাটি দেখতে সাধারণ চশমার মতোই। এতে রয়েছে ওয়াটার-রেসিস্ট্যান্ট সুবিধা। ব্যাটারি লাইফ প্রায় ছয় ঘণ্টা হলেও রিস্টব্যান্ড ব্যবহার করলে আরও কিছুটা সময় ব্যবহার করা যাবে। চশমার গ্লাসে থাকা এলইডি লাইট ক্যামেরা চালু থাকলে সতর্ক সংকেত দেয়।

মেটার দাবি, এই স্মার্ট চশমা ব্যবহারকারীর পার্সোনাল সুপারইন্টেলিজেন্স বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে স্মৃতি শক্তি উন্নত করা, আশপাশের তথ্য দ্রুত বোঝা এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

মেটা জানিয়েছে, চশমাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ৯৭ হাজার ৩৫৫ টাকা। আমদানি শুল্ক ও কর যোগ হলে দাম আরও বাড়তে পারে। বর্তমানে এটি পুরোপুরি স্মার্টফোনের বিকল্প না হলেও ভবিষ্যতে উন্নত সংস্করণে স্মার্টফোনের শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...

ফ্যামিলি কার্ডে বস্তির নারীদের নতুন আশা

প্রধানমন্ত্রীর হাতে থেকে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীরা কৃতজ্ঞতা প্রকাশ...

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...
spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চরম আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে সংস্থাটি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্যের (এমপি) পাল্টাপাল্টি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি আজও দেখা গেছে। সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেল চালকরা পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা...
spot_img