Friday, March 6, 2026
34.5 C
Dhaka

বয়সজনিত জয়েন্ট ক্ষয়ের নতুন চিকিৎসা দিকনির্দেশনা

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্টের কার্টিলেজ ক্ষয়ের পেছনে গুরুত্বপূর্ণ একটি প্রোটিনের ভূমিকা চিহ্নিত করেছেন। এই আবিষ্কার অস্টিওআর্থ্রাইটিসের নতুন ও কার্যকর চিকিৎসা পদ্ধতির জন্য সম্ভাবনার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, ইঁদুরের ওপর পরিচালিত পরীক্ষায় ১৫-পিজিডিএইচ (15-PGDH) নামের প্রোটিনটি বয়স বাড়ার সঙ্গে বৃদ্ধি পায় এবং দেহের টিস্যু মেরামত প্রক্রিয়া ও প্রদাহ নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি করে। এর ফলেই জয়েন্টের ধীরে ধীরে ক্ষয় শুরু হয়।

অস্টিওআর্থ্রাইটিস এমন একটি রোগ, যেখানে কার্টিলেজ ভেঙে যাওয়ার কারণে জয়েন্টে ব্যথা, শক্তভাব ও চলাচলে অসুবিধা দেখা দেয়। গবেষকরা জানান, এই ১৫-পিজিডিএইচ প্রোটিনকে লক্ষ্য করে চিকিৎসা দিলে রোগটির অগ্রগতি রোধ করা সম্ভব।

পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হাঁটুর কার্টিলেজ থাকা বয়স্ক ইঁদুরের ওপর ১৫-পিজিডিএইচ ইনহিবিটর প্রয়োগ করা হয়। চিকিৎসার পর ইঁদুরগুলোর কার্টিলেজের পুরুত্ব বৃদ্ধি পায়। একইভাবে, জয়েন্টে আঘাতপ্রাপ্ত কম বয়সী ইঁদুরদের ক্ষেত্রে এই ইনহিবিটর প্রয়োগ করলে সাধারণত যে অস্টিওআর্থ্রাইটিসের উপসর্গ তৈরি হয়, তা দেখা যায়নি।

গবেষকরা আরও বলেন, ১৫-পিজিডিএইচ বন্ধ করলে দেহের নিজস্ব কন্ড্রোসাইট কোষ সক্রিয় হয়ে ওঠে, যা কার্টিলেজের রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ। এতে স্টেম সেল থেরাপির ওপর নির্ভর করতে হয় না, যা এই পদ্ধতিকে কম আক্রমণাত্মক এবং অধিক কার্যকর করে তোলে।

বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এই গবেষণার ফল মানুষের ওপর প্রয়োগ করা গেলে অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘরেই তৈরি করুন মজাদার বিফ পেশোয়ারি পর্দা

ঈদের দিন পরিবার ও অতিথিদের জন্য ভিন্নধর্মী ও সুস্বাদু...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেশ কয়েকটি...

বিএনপি-জামায়াতের ভোট ব্যবধান ১ কোটি ৩৬ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রাপ্ত...

কর্মজীবন ছেড়ে দেওয়া নারীদের ফিরিয়ে আনতে ব্র্যাকের উদ্যোগ

পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বকালীন সময়ের কারণে অনেক পেশাজীবী নারী...

সীতাকুণ্ডে নিহত শিশুর কবরের পাশে বাবার কান্না

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের চেষ্টা ও গলা কেটে হত্যার শিকার...

৫৯৯ ডলারে অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী ম্যাকবুক

বিশ্ব প্রযুক্তি বাজারে নতুন চমক হিসেবে কম দামের একটি...

সামাজিক স্থিতিশীলতায় রমজানের মূল্যবোধের গুরুত্ব

বরকত, রহমত ও মাগফেরাতের বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান...

ইফতারের টেবিলে সহজেই বানান ফলের চাট

গরমের দিনে কিংবা ইফতারের টেবিলে সতেজ ও পুষ্টিকর খাবার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রযুক্তি কোম্পানির কার্যক্রমে বিঘ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে...

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর...

ইফতারের পর কেন আসে ঘুমঘুম ভাব

রোজার দিন শেষ করে ইফতারের সময় অনেকেই হঠাৎ করে...

জাতীয় পাট দিবসে সম্মাননা পেলেন পাট খাতের সেরা ব্যক্তিরা

দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে উদ্‌যাপিত...

জুমার দিনের ফজিলত ও গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে জুমার দিন মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদাপূর্ণ...
spot_img

আরও পড়ুন

ঘরেই তৈরি করুন মজাদার বিফ পেশোয়ারি পর্দা

ঈদের দিন পরিবার ও অতিথিদের জন্য ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার তৈরি করতে চান অনেকেই। এমন আয়োজনকে আরও আকর্ষণীয় করতে তৈরি করা যেতে পারে বিফ...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির...

বিএনপি-জামায়াতের ভোট ব্যবধান ১ কোটি ৩৬ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রাপ্ত ভোটের ব্যবধান এক কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫। বুধবার (৫ মার্চ) নির্বাচন কমিশন ২৯৭...

কর্মজীবন ছেড়ে দেওয়া নারীদের ফিরিয়ে আনতে ব্র্যাকের উদ্যোগ

পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বকালীন সময়ের কারণে অনেক পেশাজীবী নারী চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন। বিভিন্ন কারণে স্বেচ্ছায় বা অনিচ্ছায় কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন কিংবা পেশা...
spot_img