Thursday, April 2, 2026
32 C
Dhaka

একই খরচে ইন্টারনেট গতিতে বড় পরিবর্তন আনছে বিটিসিএল

গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে তিনগুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।

রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন গতিবৃদ্ধির উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও গতিশীল হবে।

বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আপগ্রেড করা প্যাকেজগুলোর মাধ্যমে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং বিভিন্ন স্মার্ট সেবার ব্যবহার আরও কার্যকর হবে। দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করে দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

প্যাকেজ আপগ্রেডের বিবরণ অনুযায়ী, ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০, ৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫, ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ক্যাম্পাস-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০ করা হয়েছে। একইভাবে ৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০ এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০ করা হয়েছে।

এ ছাড়া ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০ গতিতে ব্যবহার করা যাবে।

বিটিসিএল মনে করছে, এই গতিবৃদ্ধির ফলে গ্রাহকেরা একই খরচে আরও মানসম্মত ও স্থিতিশীল ইন্টারনেট সেবা পাবেন। অনলাইন শিক্ষা কার্যক্রম, অফিসের কাজ, বিনোদনমূলক কনটেন্ট দেখা ও স্মার্ট সেবার বিস্তারে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও...

নারায়ণগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত বাহিনীর প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি...

ফরিদপুরে ভুল করে বিষপান, প্রাণ হারালেন গৃহবধূ

ফরিদপুর সদর উপজেলায় অসুস্থতার ওষুধ মনে করে ঘাস মারার...

কালীগঞ্জে মাতাল চালকের বেপরোয়া চালনায় দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে একাধিক দুর্ঘটনা...

ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর...

টুকুকে নিয়ে মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল...

পারিবারিক দ্বন্দ্বে পাবনায় যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরের...

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত...

আদিম ব্ল্যাকহোলের সন্ধান পাওয়ার দাবি বিজ্ঞানীদের

মহাবিশ্বের উৎপত্তি ও গঠন নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে নতুন...

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যা...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬...
spot_img

আরও পড়ুন

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনায় প্রায়...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে নতুন করে দেখা দিয়েছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) বা পাতাপোড়া রোগ। এতে করে কৃষকদের মধ্যে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধে...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও নির্ধারিত ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে শিক্ষার্থী ও তার স্বজনদের হাতে...
spot_img