Friday, March 13, 2026
32.3 C
Dhaka

সমালোচনার মুখে বন্ধ হচ্ছে গ্রোক দিয়ে অশালীন ছবি তৈরি

ব্যাপক উদ্বেগ ও সমালোচনার প্রেক্ষাপটে বাস্তব মানুষের ছবি সম্পাদনা করে অশালীন বা উন্মুক্ত পোশাক দেখানোর সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের তৈরি গ্রোক চ্যাটবট। যেসব দেশে এ ধরনের কনটেন্ট আইনত অবৈধ, সেখানে এই সুবিধা পুরোপুরি বন্ধ করা হচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এক্স জানায়, বাস্তব মানুষের ছবি বিকিনি, অন্তর্বাস বা অনুরূপ উন্মুক্ত পোশাকে রূপান্তরের সুযোগ প্রযুক্তিগতভাবে বন্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অর্থ পরিশোধকারী গ্রাহকসহ সব ব্যবহারকারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এক্সের পক্ষ থেকে বলা হয়, আইন লঙ্ঘন ও প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রোকের অপব্যবহার করে কেউ যেন আইন ভাঙতে না পারে, সেটি নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।

সম্প্রতি গ্রোক ব্যবহার করে তৈরি যৌন আবেদনময় ডিপফেক ছবি নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, অনুমতি ছাড়াই বাস্তব মানুষের ছবি সম্পাদনা করে অশালীন কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য হুমকি।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এটি তাদের অবস্থানের ‘যৌক্তিকতা’ প্রমাণ করে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সকে তাদের এআই টুলের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছিলেন।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফিস অফকমের এক মুখপাত্র বলেন, এটি একটি ভালো পদক্ষেপ হলেও এক্স যুক্তরাজ্যের আইন লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে চলমান তদন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘কীভাবে এটি ঘটল এবং কীভাবে ঠিক করা হচ্ছে—তা জানতে আমরা নিরলসভাবে কাজ করছি।’

এক্স জানায়, যেসব দেশে আইন অনুযায়ী এ ধরনের ছবি তৈরি নিষিদ্ধ, সেখানে গ্রোক ব্যবহার করে এসব কনটেন্ট তৈরি করা যাবে না। অঞ্চলভিত্তিকভাবে এই ফিচার বন্ধ রাখার ব্যবস্থাকে ‘জিওব্লকিং’ বলা হচ্ছে।

তবে গ্রোক ব্যবহারে কিছু সীমিত ছাড় রাখা হচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক জানিয়েছেন, কেবল কল্পিত প্রাপ্তবয়স্ক চরিত্রের ক্ষেত্রে কিছু দৃশ্য দেখানোর অনুমতি থাকতে পারে। তবে বাস্তব কোনো মানুষের ছবি ব্যবহার করার সুযোগ থাকবে না।

সূত্র: বিবিসি

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...
spot_img

আরও পড়ুন

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি থেকে তাজ নাহার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহে মাথা, মুখমণ্ডল ও...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির দুইটি ওরফিশ ভেসে আসার ঘটনা কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। গত মাসে সমুদ্রসৈকতে ঘোরাঘুরি করতে...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি ডিপিওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তিসম্পর্কিত চলমান প্রক্রিয়া নিয়ে করা রিটের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর সাধারণ মানুষ ও যাত্রীদের বিশেষ পরামর্শ দিয়েছে। সড়ক, নৌ...
spot_img