Wednesday, March 11, 2026
28.7 C
Dhaka

কম খরচে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট বানানোর সহজ উপায়

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম কেবল বিনোদনের জায়গা নয়, অনেকের জন্যই এটি আয়ের গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করে অনেকেই পেশাদার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। তবে নতুনদের জন্য বড় চ্যালেঞ্জ হলো ভিডিও এডিটিং শেখা এবং প্রয়োজনীয় সফটওয়্যার বা যন্ত্রপাতির খরচ বহন করা।

অনেক ক্ষেত্রেই ভালো মানের ক্যামেরা, কম্পিউটার এবং পেইড এডিটিং সফটওয়্যারের জন্য বড় অঙ্কের বিনিয়োগ দরকার হয়, যা সবার পক্ষে সম্ভব হয় না। এই জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই টুলগুলো নতুনদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। এসব টুলের মাধ্যমে খুব সহজেই ভিডিও কাটা, সাবটাইটেল যোগ করা, অডিও ঠিক করা এবং প্রয়োজনীয় ইফেক্ট যুক্ত করা যায়।

এ ধরনের বেশ কিছু এআই টুল রয়েছে, যেগুলো বিনা মূল্যে ব্যবহার করা যায় এবং স্বল্প সময়েই ভিডিও প্রস্তুত করে দেয়। শুধু মোবাইল বা সাধারণ কম্পিউটার থাকলেই এসব টুল দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি সম্ভব।

এই তালিকায় প্রথমেই রয়েছে VEED.IO। শর্ট ভিডিও ও রিলস তৈরির জন্য এই টুলটি বেশ কার্যকর। সাইন আপ করার পর ‘ক্রিয়েট প্রজেক্ট’ অপশনে গিয়ে যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাতে চান সেটি নির্বাচন করতে হয়। এরপর ভিডিও আপলোড করে প্রয়োজন অনুযায়ী সাবটাইটেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কাটছাঁট যোগ করলেই দ্রুত ভিডিও প্রস্তুত হয়ে যায়।

দ্বিতীয় টুলটি হলো Descript। এই টুলের বিশেষ সুবিধা হলো, এখানে টেক্সট ডকুমেন্টের মতো করে ভিডিও এডিট করা যায়। চাইলে শুধু লেখা দিয়েই ভিডিও তৈরি করা সম্ভব। ভয়েস, সাবটাইটেল ও দৃশ্য একসঙ্গে সামঞ্জস্য করে নিতে পারায় নতুনদের জন্য এটি ব্যবহার করা বেশ সহজ।

তৃতীয় টুল Invideo। এই টুলে ভিডিও তৈরি করতে হলে আগে লিখে জানাতে হয় কী ধরনের ভিডিও চান এবং কেমন ভয়েসওভার প্রয়োজন। সেই তথ্যের ভিত্তিতে এআই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করে দেয়। প্রেজেন্টেশন, প্রোডাক্ট ভিডিও বা তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে এটি বেশ কার্যকর বলে ব্যবহারকারীরা জানান।

চতুর্থ টুল Wisecut। স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় শব্দ বাদ দেওয়া, সাবটাইটেল যুক্ত করা এবং ভিডিওর গতি ঠিক করার সুবিধা রয়েছে এতে। দীর্ঘ ভিডিও থেকে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় ক্লিপ বানাতেও এটি সহায়ক। সবচেয়ে বড় বিষয় হলো, এসব সুবিধা বিনা মূল্যে পাওয়া যায়।

যাঁরা বড় বিনিয়োগ ছাড়াই কনটেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, তাঁদের জন্য এসব এআই টুল কার্যকর সমাধান হতে পারে। মোবাইলে ভিডিও রেকর্ড করে এসব টুল ব্যবহার করে এডিট করলেই সোশ্যাল মিডিয়ায় আপলোডের জন্য প্রস্তুত কনটেন্ট তৈরি করা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...
spot_img

আরও পড়ুন

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ ছিল। সিপাহী বিপ্লবের সময় সুন্দরবনের জঙ্গল কেটে বদিউল্লাহ নামের এক সৈনিক সেখানে বসতি স্থাপন করেন।...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এসি সার্ভিসিং ও গ্যাস রিফিলের কথাবার্তা। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসি...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও কল, সিনেমা দেখা কিংবা অনলাইন গেম—সবকিছুই নির্ভর...
spot_img