Sunday, March 1, 2026
29.5 C
Dhaka

ভয়েস ক্লোনিং প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন প্রায় সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। কাজ সহজ ও দ্রুত করতে এআই যেমন সহায়ক হচ্ছে, তেমনি এর অপব্যবহারও বাড়ছে উদ্বেগজনক হারে। সম্প্রতি ডিপফেক ভিডিওর পাশাপাশি ভয়েস ক্লোনিং ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে, যেখানে পরিচিত মানুষের কণ্ঠ নকল করে টাকা বা ব্যক্তিগত তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে।

প্রতারণার এই কৌশলে সাধারণত লক্ষ্যবস্তুর আত্মীয়, বন্ধু বা কাছের মানুষের কণ্ঠ নকল করা হয়, যাতে ভুক্তভোগী সহজেই বিশ্বাস করে ফেলেন। অনেক সময় ফোনে শোনা কণ্ঠ হুবহু পরিচিত ব্যক্তির মতো হওয়ায় বিষয়টি বোঝা কঠিন হয়ে পড়ে। তবে কিছু নির্দিষ্ট লক্ষণ খেয়াল করলে এআই ভয়েস ক্লোনিং শনাক্ত করা সম্ভব।

প্রথম সংকেত হলো অপ্রত্যাশিত কল। প্রতারকরা সাধারণত জানে না কোন সময় আপনার আত্মীয় বা বন্ধু ফোন করেন। তাই হঠাৎ অচেনা সময় বারবার কল এলে সতর্ক হতে হবে। বিশেষ করে যদি একই নম্বর থেকে দ্রুত একাধিকবার ফোন আসে, তাহলে বিষয়টি সন্দেহজনক ধরে নিতে হবে। এমন পরিস্থিতিতে কল কেটে দিয়ে নম্বরটি যাচাই করা এবং প্রয়োজনে ব্লক করা নিরাপদ।

দ্বিতীয় সংকেত জরুরি অনুরোধ। ফোনে যদি বলা হয় খুব দরকার, ইমার্জেন্সি, দ্রুত টাকা পাঠান—এই ধরনের চাপ সৃষ্টিকারী কথা শোনা যায়, তাহলে সঙ্গে সঙ্গে সন্দেহ করা উচিত। প্রতারকরা ভয় ও তাড়াহুড়োর পরিস্থিতি তৈরি করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমিয়ে দেয়, যাতে যাচাই করার সময় না পান ভুক্তভোগী। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো লেনদেন না করাই সবচেয়ে নিরাপদ।

তৃতীয় সংকেত হলো বলার ধরণে অমিল। কণ্ঠস্বর এক হলেও পরিচিত মানুষের স্বাভাবিক বলার ভঙ্গি, শব্দচয়ন বা আবেগের প্রকাশ অনেক সময় ঠিক থাকে না। কোথাও কোথাও রোবোটিক ধাঁচের শব্দ, অস্বাভাবিক বিরতি বা ভুল উচ্চারণ শোনা যেতে পারে। এসব লক্ষণ থাকলে বুঝতে হবে এটি বাস্তব ব্যক্তি নন, বরং প্রযুক্তির মাধ্যমে তৈরি করা কণ্ঠ।

চতুর্থ সংকেত টাকা বা ব্যক্তিগত তথ্য চাওয়া। বেশির ভাগ ভয়েস ক্লোনিং প্রতারণার মূল লক্ষ্যই থাকে অর্থ হাতানো বা সংবেদনশীল তথ্য সংগ্রহ করা। এই ধরনের ফোনে কখনোই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এটিএম কার্ডের তথ্য, ইউপিআই পিন, ওটিপি বা পাসওয়ার্ড দেওয়া উচিত নয়। বৈধ কোনো প্রতিষ্ঠান বা নিকট আত্মীয় এভাবে ফোনে এসব তথ্য চায় না। এমন অনুরোধ পেলেই সেটিকে প্রতারণা হিসেবে ধরে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এআই প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতারণার ধরনও আরও নিখুঁত হচ্ছে। তাই শুধু প্রযুক্তির ওপর নির্ভর না করে সচেতনতা ও যাচাইয়ের অভ্যাসই পারে এমন প্রতারণা থেকে নিরাপদ রাখতে। সন্দেহজনক পরিস্থিতিতে বিকল্প যোগাযোগ মাধ্যমে পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়াই সবচেয়ে কার্যকর উপায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৭ মার্চের ভাষণ: রাজনৈতিক কৌশল ও মুক্তির আহ্বান

১৯৭১ সালের মার্চে পূর্ব পাকিস্তানে জমে ওঠা রাজনৈতিক ক্ষোভ...

চুয়াডাঙ্গায় রাজনৈতিক সহিংসতা, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার...

কোন সম্পদে জাকাত ফরজ হয়

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত। পবিত্র কোরআনে জাকাত...

ঋতু পরিবর্তনে কেন বাড়ে জ্বর-সর্দি

বসন্তের পর গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে জ্বর,...

অনলাইনে প্রেমের ফাঁদে প্রতারণা যেভাবে ঘটে

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, নিয়মিত বার্তা বিনিময় এবং অল্প সময়ের...

রমজানে স্বাধীনতা ও বিজয়ের গল্প

ইতিহাসের পাতায় ৯ রমজান দিনটি মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ...

নিম পাতার স্বাস্থ্যগুণ

আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে প্রাকৃতিক মহৌষধ হিসেবে বিবেচনা করা হয়।...

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত।...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...
spot_img

আরও পড়ুন

৭ মার্চের ভাষণ: রাজনৈতিক কৌশল ও মুক্তির আহ্বান

১৯৭১ সালের মার্চে পূর্ব পাকিস্তানে জমে ওঠা রাজনৈতিক ক্ষোভ দ্রুত রূপ নেয় সুসংগঠিত অসহযোগ আন্দোলনে, যা অল্প সময়ের ব্যবধানে সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত হয়। দীর্ঘদিনের...

চুয়াডাঙ্গায় রাজনৈতিক সহিংসতা, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর)...

কোন সম্পদে জাকাত ফরজ হয়

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত। পবিত্র কোরআনে জাকাত শব্দটি বহুবার এসেছে এবং নামাজের সঙ্গে একযোগে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। জাকাত প্রদান করলে...

ঋতু পরিবর্তনে কেন বাড়ে জ্বর-সর্দি

বসন্তের পর গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথার মতো সমস্যার খবর পাওয়া যাচ্ছে। দিনে গরম ও রাতে হালকা ঠান্ডার...
spot_img