Friday, March 13, 2026
24.1 C
Dhaka

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে যেসব অভ্যাস বদলানো জরুরি

ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে, আর তার জায়গা দখল করছে ল্যাপটপ। অফিসের কাজ, পড়াশোনা কিংবা বিনোদন—প্রায় সব ক্ষেত্রেই এখন ল্যাপটপের ওপর নির্ভরতা বেড়েছে। সহজে বহনযোগ্য এবং বহুমুখী ব্যবহারের সুবিধার কারণে ল্যাপটপ হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি দীর্ঘদিন ভালো রাখতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি।

চার্জিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো সারাক্ষণ চার্জারে লাগিয়ে রাখা। ল্যাপটপ ব্যবহার করলে নিয়মিত চার্জ দিতে হয় ঠিকই, কিন্তু দীর্ঘ সময় চার্জে থাকলে ব্যাটারির ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। এতে ব্যাটারির স্থায়িত্ব নষ্ট হওয়ার পাশাপাশি ডিভাইসের ভেতরের অংশেও ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

ল্যাপটপে অপ্রয়োজনীয় সফটওয়্যার ও অ্যাপ ইনস্টল করে রাখলে স্টোরেজ দ্রুত ভরে যায় এবং সিস্টেম ধীরগতির হয়ে পড়ে। এতে কাজের গতি কমে যায় এবং ডিভাইস অতিরিক্ত চাপের মধ্যে পড়ে। তাই নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল, সফটওয়্যার ও অ্যাপ মুছে ফেলা প্রয়োজন, যাতে ল্যাপটপ স্বাভাবিক গতিতে কাজ করতে পারে।

সফটওয়্যার আপডেট অনেকেই এড়িয়ে যান, কিন্তু এটি ল্যাপটপের নিরাপত্তা ও কর্মক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেটিং সিস্টেম এবং ব্যবহার করা অ্যাপ নিয়মিত আপডেট না করলে নিরাপত্তা ঝুঁকি বাড়ে এবং ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রমণের আশঙ্কা থাকে। আপডেটের মাধ্যমে সিস্টেমের ত্রুটি ঠিক হয় এবং পারফরম্যান্স উন্নত হয়।

চার্জ দেওয়ার সময় ল্যাপটপ কোথায় রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়। চার্জে বসানোর সময় ল্যাপটপ শক্ত ও সমতল জায়গায় রাখা উচিত, যাতে বাতাস চলাচল স্বাভাবিক থাকে। বিছানা বা নরম জায়গায় রাখলে ভেন্টিলেশন বাধাগ্রস্ত হয় এবং ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।

নিরাপত্তার দিক থেকেও কিছু সতর্কতা মানা জরুরি। অজানা ইউএসবি কেবল, চার্জিং পোর্ট বা অপরিচিত ডিভাইস ল্যাপটপে সংযুক্ত করলে ডাটা চুরির ঝুঁকি তৈরি হতে পারে। একইভাবে ল্যাপটপ থেকে মোবাইল ফোন বা পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়া উচিত নয়, কারণ এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...

ঘরমুখী মানুষের চাপ সামলাতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন...

গাছের যত্নে বাড়ে মানসিক সুস্থতা

দ্রুতগতির ব্যস্ত জীবনে অনেকেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার...

বিডব্লিউআইএনের নতুন প্রেসিডেন্ট আলাভি হোসেন

বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের (বিএএন) সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ওমেন ইনভেস্টরস...

নয়টি আসনের ফলাফল নিয়ে হাইকোর্টে শুনানি শুরু হচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নয়টি সংসদীয় আসনের ফলাফল চ্যালেঞ্জ...

ঈদযাত্রা ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঈদকে সামনে রেখে রাজধানীতে ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির...

কিডনি রোগ শনাক্তে কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান

দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে প্রতি...

শেলা নদী এলাকায় অভিযান, করিম শরীফ বাহিনীর সদস্য গ্রেপ্তার

সুন্দরবনের শেলা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ...

ঈদ সামনে রেখে প্রযুক্তিপণ্যের বাজারে স্থিতিশীল দাম

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে বড়...

রমজানে মালয়েশিয়ায় বুবুর লাম্বুকের ঐতিহ্য

রমজান মাসে মালয়েশিয়ায় ধর্মীয় আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক...

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার...
spot_img

আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন সাক্ষী...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আন্তর্জাতিক...

ঘরমুখী মানুষের চাপ সামলাতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রা সহজ...

গাছের যত্নে বাড়ে মানসিক সুস্থতা

দ্রুতগতির ব্যস্ত জীবনে অনেকেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় খুঁজছেন। বিশেষজ্ঞদের মতে, এমন একটি কার্যকর ও সহজ উপায় হলো বাগান করা। এটি...
spot_img