Sunday, March 1, 2026
29.5 C
Dhaka

বিশ্বস্ত ব্র্যান্ডের নামেই বাড়ছে ডিজিটাল প্রতারণা

প্রযুক্তির সুবিধার পাশাপাশি সাইবার ঝুঁকিও দ্রুত বাড়ছে বিশ্বজুড়ে। সাইবার অপরাধের পুরোনো কৌশলগুলোর একটি হলেও বর্তমানে ফিশিং অ্যাটাক আরও বেশি বিশ্বাসযোগ্য ও ছদ্মবেশী রূপে ফিরে এসেছে। প্রতারকরা এখন পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে সাধারণ ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফিশিং হলো এক ধরনের সামাজিক প্রকৌশলভিত্তিক সাইবার আক্রমণ, যেখানে আক্রমণকারী ই-মেইল, এসএমএস, সামাজিক যোগাযোগমাধ্যম বা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বস্ত সত্তার ছদ্মবেশ ধারণ করে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। ব্যবহারকারীদের লগইন তথ্য, পাসওয়ার্ড কিংবা ব্যাংকসংক্রান্ত তথ্য সংগ্রহই এ ধরনের হামলার মূল লক্ষ্য।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে ফিশিং অ্যাটাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানায় সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা সবচেয়ে বেশি ব্যবহার করছে তিনটি বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ডের নাম—মাইক্রোসফট, গুগল এবং অ্যাপল। এসব প্রতিষ্ঠানের নামে পাঠানো ই-মেইল বা বার্তায় অনেক ব্যবহারকারী সন্দেহ না করেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন।

ফিশিং ই-মেইল সাধারণত এমনভাবে তৈরি করা হয়, যাতে তা একেবারে আসল নোটিশের মতো দেখায়। এতে থাকতে পারে পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সতর্কবার্তা, নিরাপত্তা আপডেটের নোটিশ কিংবা আকর্ষণীয় কোনো অফারের কথা। এসব বার্তার সঙ্গে দেওয়া হয় একটি ভুয়া লিংক, যেখানে ক্লিক করলে ব্যবহারকারী পৌঁছে যান দেখতে আসলমতো একটি ওয়েবসাইটে এবং সেখানে নিজের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বসেন।

গবেষণায় আরও উঠে এসেছে, মাস্টারকার্ডের নামে তৈরি করা একটি ভুয়া ওয়েবসাইট বিশেষভাবে জাপানি ব্যবহারকারীদের লক্ষ্য করে পরিচালিত হয়, যেখানে কার্ড নম্বর, মেয়াদ ও সিভিভি নম্বর সংগ্রহ করে প্রতারকচক্র অর্থ আত্মসাৎ করে।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অন্ধ বিশ্বাসই এখন হ্যাকারদের সবচেয়ে বড় অস্ত্র। যেহেতু অধিকাংশ মানুষ নিয়মিত মাইক্রোসফট, গুগল বা অ্যাপলের সেবা ব্যবহার করেন, তাই এসব প্রতিষ্ঠানের নামে কোনো বার্তা এলেই অনেকেই যাচাই না করেই লিংকে ক্লিক করেন।

ফিশিং ই-মেইল শনাক্ত করার কিছু লক্ষণ রয়েছে। যেমন প্রেরকের ঠিকানা অচেনা বা সন্দেহজনক হওয়া, বার্তার ভাষায় অতিরিক্ত তাড়াহুড়ো বা ভয় দেখানোর চেষ্টা, অপ্রত্যাশিত লিংক বা অ্যাটাচমেন্ট থাকা এবং বানান বা বাক্যগঠনে ভুল থাকা। এসব লক্ষণ দেখা গেলে সতর্ক হওয়া জরুরি।

শুধু ই-মেইল নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, মেসেজ, ভুয়া ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমেও ফিশিং হামলা চালানো হয়। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীকে অ্যাকাউন্ট যাচাইয়ের নামে লগইন করতে বলা হয় এবং লিংকে ক্লিক করলে অফিশিয়াল সাইটের মতো দেখতে একটি ভুয়া পেজে নিয়ে যাওয়া হয়। সেখানে দেওয়া তথ্য সরাসরি প্রতারকদের হাতে চলে যায়।

ফিশিং থেকে সুরক্ষিত থাকতে হলে কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কোনো বার্তায় পুরস্কার জেতার কথা বলা হলে বা জরুরি পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে আগে যাচাই করা উচিত। কারণ জরুরি পরিস্থিতি তৈরি করে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করাই প্রতারকদের সাধারণ কৌশল।

নিরাপদ থাকতে লগইন তথ্য কখনোই অন্য কারো সঙ্গে শেয়ার করা উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান সাধারণত পাসওয়ার্ড চায় না। সন্দেহজনক লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক না করা, ওয়েব ঠিকানা ভালোভাবে মিলিয়ে দেখা, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করাও গুরুত্বপূর্ণ।

এ ছাড়া অচেনা ব্যক্তির বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করা, অ্যাকাউন্টের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা, সন্দেহজনক লগইন নোটিফিকেশন এলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং অপ্রয়োজনীয় অ্যাপ বা গেমের অনুমতি বাতিল করাও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভরতা যত বাড়ছে, সাইবার ঝুঁকিও তত বাড়ছে। তাই প্রতিটি ব্যবহারকারীর জন্য সচেতনতা এখন সবচেয়ে বড় সুরক্ষা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৭ মার্চের ভাষণ: রাজনৈতিক কৌশল ও মুক্তির আহ্বান

১৯৭১ সালের মার্চে পূর্ব পাকিস্তানে জমে ওঠা রাজনৈতিক ক্ষোভ...

চুয়াডাঙ্গায় রাজনৈতিক সহিংসতা, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার...

কোন সম্পদে জাকাত ফরজ হয়

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত। পবিত্র কোরআনে জাকাত...

ঋতু পরিবর্তনে কেন বাড়ে জ্বর-সর্দি

বসন্তের পর গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে জ্বর,...

অনলাইনে প্রেমের ফাঁদে প্রতারণা যেভাবে ঘটে

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, নিয়মিত বার্তা বিনিময় এবং অল্প সময়ের...

রমজানে স্বাধীনতা ও বিজয়ের গল্প

ইতিহাসের পাতায় ৯ রমজান দিনটি মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ...

নিম পাতার স্বাস্থ্যগুণ

আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে প্রাকৃতিক মহৌষধ হিসেবে বিবেচনা করা হয়।...

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত।...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...
spot_img

আরও পড়ুন

৭ মার্চের ভাষণ: রাজনৈতিক কৌশল ও মুক্তির আহ্বান

১৯৭১ সালের মার্চে পূর্ব পাকিস্তানে জমে ওঠা রাজনৈতিক ক্ষোভ দ্রুত রূপ নেয় সুসংগঠিত অসহযোগ আন্দোলনে, যা অল্প সময়ের ব্যবধানে সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত হয়। দীর্ঘদিনের...

চুয়াডাঙ্গায় রাজনৈতিক সহিংসতা, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর)...

কোন সম্পদে জাকাত ফরজ হয়

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত। পবিত্র কোরআনে জাকাত শব্দটি বহুবার এসেছে এবং নামাজের সঙ্গে একযোগে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। জাকাত প্রদান করলে...

ঋতু পরিবর্তনে কেন বাড়ে জ্বর-সর্দি

বসন্তের পর গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথার মতো সমস্যার খবর পাওয়া যাচ্ছে। দিনে গরম ও রাতে হালকা ঠান্ডার...
spot_img