Friday, February 27, 2026
20.5 C
Dhaka

নিষেধাজ্ঞার এক মাস পর কিশোরদের অনলাইন অভ্যাসে প্রভাব

অস্ট্রেলিয়ায় কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার এক মাস পর দেশটির কিছু কিশোরের দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। ১৪ বছর বয়সী অ্যামি জানায়, সে এখন তার ফোন থেকে অনেকটাই বিচ্ছিন্ন এবং অনলাইন আসক্তির টানও কমেছে।

নিষেধাজ্ঞা শুরুর প্রথম কয়েক দিনে অ্যামি তার ডায়েরিতে লিখেছিল, স্ন্যাপচ্যাটে ঢুকতে না পারলেও অভ্যাসবশত সকালে অ্যাপটি খুলতে হাত চলে যাচ্ছিল। চতুর্থ দিনে যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ ১০টি প্ল্যাটফর্ম ১৬ বছরের নিচের অস্ট্রেলীয় শিশুদের জন্য বন্ধ করা হয়, তখন সে অনুভব করে যে, বন্ধুর সঙ্গে যোগাযোগের জন্য অন্য মাধ্যম ব্যবহার করা সম্ভব এবং স্ন্যাপচ্যাটের ‘স্ট্রিক’ ধরে রাখার চাপ না থাকায় মন মুক্তি পায়।

নিষেধাজ্ঞার ষষ্ঠ দিনে অ্যামির আগ্রহ আরও কমে যায়। সে লিখেছে, স্কুল শেষে আগে যেখানে স্ন্যাপচ্যাটে বন্ধুদের সঙ্গে কথা বলত, এখন সেই সময় সে দৌড়াতে বের হয়। এক মাসের অভিজ্ঞতায় অ্যামি উল্লেখ করেছেন, আগের মতো ফোন ব্যবহার তার দৈনন্দিন রুটিনের অংশ নয়, এখন সে শুধুমাত্র প্রয়োজনবোধে ফোন ধরছে।

তবে সব কিশোরের অভিজ্ঞতা সমান নয়। ১৩ বছর বয়সী আহিল জানায়, সে আগের মতোই দিনে প্রায় আড়াই ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। ইউটিউব ও স্ন্যাপচ্যাটে ভুয়া জন্মতারিখ দিয়ে সে এখনও সক্রিয়, এবং তার বেশিরভাগ সময় কাটে রোবলক্স ও ডিসকর্ডে—যেগুলো নিষেধাজ্ঞার আওতায় নেই।

ভোক্তা মনোবিজ্ঞানী ক্রিস্টিনা অ্যান্থনি বলেন, কিছু কিশোরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম শুধু বিনোদন নয়, বরং মানসিক চাপ ও একাকিত্ব সামলানোর মাধ্যম। হঠাৎ এসব বন্ধ হলে বিরক্তি বা বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হতে পারে। তাই বন্ধ বা ব্যান থাকা অ্যাপের বিকল্প খুঁজে কিশোররা হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বা অন্যান্য কম পরিচিত অ্যাপের দিকে ঝুঁকছে।

বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মূল আকর্ষণ হলো সামাজিক সংযোগ। বন্ধুরা না থাকলে সেই আনন্দ ও মানসিক তৃপ্তি কমে যায়। তবে গেমিং প্ল্যাটফর্মগুলোতে মনোনিবেশ করা কিছুটা কঠিন, কারণ সবাইর কাছে প্রয়োজনীয় হার্ডওয়্যার বা দক্ষতা নেই।

অ্যামি আশা করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কম থাকলে নেতিবাচক বা ভয়ঙ্কর কনটেন্টে কম ডুবে যাবে। তার মা বলেন, এই সিদ্ধান্তের ভালো বা খারাপ প্রভাব এখনই বলা কঠিন; সময়ই প্রমাণ করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...
spot_img

আরও পড়ুন

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষ সতর্কতার দাবি রাখে। ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি রোগ, ক্যানসার ও স্নায়ুরোগে ভোগা...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা সম্ভাব্যভাবে বসবাসযোগ্য হতে পারে। গবেষকদের মতে, গ্রহটির পরিবেশ মঙ্গল গ্রহের সঙ্গে...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর নগরীর বাসিন্দারা। দিন ও রাতের সব সময়েই মশার কামড়ে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক দুই শতাংশেরও কম। জনসংখ্যার বড় অংশ খ্রিস্টান হলেও দেশটির সমাজে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে...
spot_img