Tuesday, March 17, 2026
21.6 C
Dhaka

কেন বছরের দীর্ঘতম রাত আজ

উত্তর গোলার্ধে আজ বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। রোববার (২১ ডিসেম্বর) উত্তর গোলার্ধের সব দেশেই রাতের দৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি এবং দিনের সময় হবে সবচেয়ে কম। একই সময়ে দক্ষিণ গোলার্ধে দেখা যাবে সম্পূর্ণ বিপরীত চিত্র—সেখানে আজ বছরের দীর্ঘতম দিন।

জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় ২১ ডিসেম্বরকে বলা হয় শীতকালীন অয়নান্ত বা উইন্টার সলসটিস। এই দিনে সূর্য মকরক্রান্তি রেখার ঠিক ওপর অবস্থান করে। পৃথিবীর ঘূর্ণন অক্ষ সূর্যের দিকে একটি নির্দিষ্ট কোণে হেলে থাকার কারণে উত্তর গোলার্ধ সূর্য থেকে তুলনামূলকভাবে দূরে অবস্থান করে। ফলে সেখানে সূর্যের আলো কম পড়ে এবং দিন ছোট হয়ে রাত দীর্ঘ হয়।

বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে থাকার কারণেই ঋতু পরিবর্তনের ঘটনা ঘটে। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে যেতে শুরু করে। এর ফলে সেখানে সূর্যালোকের পরিমাণ বাড়ে, দিন দীর্ঘ হয় এবং গ্রীষ্মকাল বিরাজ করে। একই সময়ে উত্তর গোলার্ধে সূর্যের আলো কমে যায়, তাপমাত্রা হ্রাস পায় এবং শীতকাল প্রবল হয়ে ওঠে।

২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে সূর্য দিগন্তের খুব কাছাকাছি অবস্থান করে উদয় ও অস্ত যায়। এ কারণে সূর্যাস্ত তুলনামূলক দ্রুত ঘটে বলে মনে হয় এবং রাতের দৈর্ঘ্য বেড়ে যায়। তবে এই দিনের পর থেকেই ধীরে ধীরে দিন বড় হতে শুরু করবে এবং রাতের সময় কমতে থাকবে।

জ্যোতির্বিজ্ঞানীরা আরও জানান, প্রাচীনকাল থেকেই বিশ্বের বিভিন্ন সভ্যতায় এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে। ইউরোপ, এশিয়া ও আমেরিকার নানা সংস্কৃতিতে উইন্টার সলসটিস উপলক্ষে উৎসব, আচার ও ধর্মীয় অনুষ্ঠান পালনের ঐতিহ্য রয়েছে।

উল্লেখ্য, ২১ জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন বা গ্রীষ্মকালীন অয়নান্ত ঘটে এবং ২১ ডিসেম্বর ঘটে দীর্ঘতম রাত। এই প্রাকৃতিক চক্র পৃথিবীর আবহাওয়া, কৃষি ব্যবস্থা এবং জীববৈচিত্র্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী...

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের পরিকল্পনা

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আরও বিস্তৃত করে সর্বজনীন করার সিদ্ধান্ত...
spot_img

আরও পড়ুন

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস বা অ্যালার্জিজনিত কোনো উপাদান শ্বাসনালিতে প্রবেশ করলে শরীর কাশির মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে নতুন এই...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ। ঢাকার আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই ইকোসিস্টেম ও মডুলার উদ্ভাবন প্রদর্শন করেছে। পায়োনিয়ারিং দ্য কানেকশন অফ ইন্টেলিজেন্স থিমের এই প্রদর্শনীতে স্মার্টফোন,...
spot_img