Friday, February 27, 2026
22.6 C
Dhaka

নাসার চাঁদে অভিযানের দায়িত্ব কার হাতে যাবে, স্পেসএক্স না ব্লু অরিজিন

নাসার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভবিষ্যৎ চাঁদ অভিযান কর্মসূচিতে কোন বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত হবে, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন জ্যারেড আইজ্যাকম্যান। তিনি জানিয়েছেন, ইলন মাস্কের স্পেসএক্স ও জেফ বেজোসের ব্লু অরিজিন—এই দুই প্রতিষ্ঠানের মধ্যে যে সংস্থা আগে লুনার ল্যান্ডার প্রস্তুত করতে পারবে, নাসার চাঁদে অবতরণ মিশনের দায়িত্ব সেই প্রতিষ্ঠানকেই দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পাওয়ার এক দিন পর ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আইজ্যাকম্যান বলেন, নাসার সিদ্ধান্ত গ্রহণে বাণিজ্যিক প্রতিযোগিতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাঁর ভাষায়, চাঁদে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিশ্চিত করতে যে প্রতিষ্ঠান সময়মতো ল্যান্ডার প্রস্তুত করতে পারবে, তাকেই বেছে নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

আইজ্যাকম্যানের এই বক্তব্যের পর নাসার আর্টেমিস কর্মসূচি কার্যত স্পেসএক্স ও ব্লু অরিজিনের মধ্যে এক প্রতিযোগিতায় রূপ নিয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে আর্টেমিস থ্রি মিশনে স্পেসএক্সের স্টারশিপ ল্যান্ডার ব্যবহারের কথা রয়েছে। তবে স্টারশিপের উন্নয়ন ও পরীক্ষা কার্যক্রমে বিলম্ব হওয়ায় বিকল্প হিসেবে ব্লু অরিজিনের তৈরি ব্লু মুন ল্যান্ডার নতুন করে আলোচনায় এসেছে।

এর আগে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি স্পেসএক্সের সঙ্গে করা চাঁদে অবতরণসংক্রান্ত চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেন। তিনি বলেন, স্টারশিপ ল্যান্ডার তৈরির কাজ নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে আছে। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক। তিনি দাবি করেন, প্রয়োজনে স্পেসএক্স এককভাবেই চাঁদে মানুষের অবতরণ মিশন পরিচালনা করতে সক্ষম।

নাসার চাঁদে অবতরণ কর্মসূচিতে বর্তমানে প্রধান দুই বেসরকারি অংশীদার স্পেসএক্স ও ব্লু অরিজিন। স্পেসএক্সের স্টারশিপ এইচএলএস আকারে বড়, পুনর্ব্যবহারযোগ্য এবং উল্লম্বভাবে অবতরণে সক্ষম মহাকাশযান। অন্যদিকে ব্লু অরিজিনের ব্লু মুন একটি মাল্টি-স্টেজ লুনার ল্যান্ডার, যা নিয়ন্ত্রিত ও নির্ভুল অবতরণের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। সময়মতো ল্যান্ডার প্রস্তুতের সক্ষমতাই এখন নির্ধারণ করবে, নাসার পরবর্তী চাঁদ অভিযানের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা...

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক...

দাম অপরিবর্তিত রাখার ইঙ্গিত নতুন আইফোনে

অ্যাপল নতুন স্মার্টফোন আইফোন ১৭ই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।...
spot_img

আরও পড়ুন

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা যায় ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু হিসেবে। আলু ও ডালের সমন্বয়ে তৈরি এই পেঁয়াজু স্বাদে যেমন আলাদা,...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে ধরা পড়ে যে তা মহাকাশচারীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। এসব স্থান মূলত মানুষের তৈরি স্থাপনা...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মাঝেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি এক নাকি আলাদা। ফিকাহবিদদের মতে, যাকাত ও...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে ভিন্নতা আনতে চাইলে বানাতে পারেন কিমা বেগুনি। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই ভিন্নধর্মী...
spot_img