Friday, March 13, 2026
27.9 C
Dhaka

তরুণ ও মধ্যম শিক্ষিত কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ এআই প্রযুক্তি : বিশ্ব ব্যাংকের রিপোর্ট

নতুন প্রযুক্তির আবির্ভাব মানবজীবনের কর্মসংস্থান ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে। ২০০০-এর দশকে কম্পিউটার ও ইন্টারনেট আসার পর অনেক প্রবীণ ও মধ্যবয়সী মানুষ নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে না পারায় চাকরি হারিয়েছিলেন। ঠিক একই পরিস্থিতি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে দেখা দিতে পারে।

বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট, জবস, এআই অ্যান্ড ট্রেড’ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ—ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় সাত শতাংশ চাকরি এআই দ্বারা বিপন্ন হতে পারে। প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, বিশেষ করে ব্যবসায়িক সংস্থা ও তথ্যপ্রযুক্তি খাতে ‘মধ্যম শিক্ষিত’ এবং তরুণ কর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, কোম্পানিগুলো এআই ব্যবহার করে অফিসের অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে। হিসাবরক্ষণ, গ্রাহক সেবা এবং তথ্যভিত্তিক অন্যান্য কাজের সঙ্গে যুক্ত কর্মীদের চাকরি হারানোর ঝুঁকি বেশি। এছাড়া উচ্চ বেতনের দক্ষ কর্মীরাও ঝুঁকির মুখে পড়তে পারেন, তবে নিম্ন আয়ের কর্মীরা তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থাকবেন। অভিজ্ঞ কর্মীদের চাকরি হারানোর সম্ভাবনা কম।

বিশ্বব্যাংকের বিশ্লেষকরা মনে করেন, বিশ্বের উন্নয়নশীল অর্থনীতিতে এআই প্রযুক্তি ১৫ শতাংশ পর্যন্ত চাকরি নিশ্চিহ্ন করতে পারে। বর্তমানে এআই কেবল তথ্য প্রদর্শন নয়, বরং প্রবন্ধ লেখা, ছবি আঁকা, সিনেমা তৈরি এবং গল্প ও কবিতা রচনার মতো সৃজনশীল কাজও করতে সক্ষম। যদিও এখন এআই একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে কাজ করে, তবে ভবিষ্যতে এআই কি নতুন ধরনের সৃজনশীল কাজ করতে পারবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। এআই-এর জনক হিসেবে পরিচিত জেফ্রি এভারেস্ট হিন্টন এ বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...
spot_img

আরও পড়ুন

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির দুইটি ওরফিশ ভেসে আসার ঘটনা কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। গত মাসে সমুদ্রসৈকতে ঘোরাঘুরি করতে...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি ডিপিওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তিসম্পর্কিত চলমান প্রক্রিয়া নিয়ে করা রিটের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর সাধারণ মানুষ ও যাত্রীদের বিশেষ পরামর্শ দিয়েছে। সড়ক, নৌ...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন। হজরত উম্মে ছালামাহ (রা.) বর্ণনা করেছেন, “রাসুলুল্লাহ (সা.) তিনটি আমল জীবনে কখনো পরিত্যাগ করেননি—তাহাজ্জুদ নামাজ,...
spot_img