Saturday, February 14, 2026
28 C
Dhaka

হাজার কোটি টাকার ক্ষতিপূরণ পেলেন চাকরিচ্যুত কর্মীরা

সাবেক চার শীর্ষ কর্মকর্তার সঙ্গে ১২৮ মিলিয়ন ডলারের বিনিময়ে চাকরিচ্যুতির ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা নিষ্পত্তি হয়েছে। যারা একসময় ইলন মাস্কের মালিকানাধীন এক্স কর্পোরেশনে (সাবেক টুইটার) কর্মরত ছিলেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় দেড় হাজার কোটি টাকার বেশি।

এই চার কর্মকর্তা হলেন— সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল, সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল, সাবেক প্রধান আইন কর্মকর্তা বিজয়া গাড্ডে এবং সাবেক জেনারেল কাউন্সেল শন এডগেট।

সান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে দাখিল করা নথি অনুযায়ী, মামলাটি গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়েছে। তবে সমঝোতার শর্তাবলী বা অর্থপ্রদানের বিস্তারিত প্রকাশ করা হয়নি। আদালত ১ অক্টোবর শুনানির সময় পিছিয়ে দিয়েছিল, যাতে উভয় পক্ষ সমঝোতা সম্পন্ন করতে পারে।

এটি মাস্কের এক্স কর্পোরেশনের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া দ্বিতীয় বড় মামলা। এর আগে গত আগস্টে কোম্পানিটি ৫০০ মিলিয়ন ডলারের একটি মামলা নিষ্পত্তি করেছিল, যেখানে সাধারণ কর্মীরা দাবি করেছিলেন— গণছাঁটাইয়ের সময় তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

২০২২ সালে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার পর কোম্পানির অর্ধেকের বেশি কর্মী ছাঁটাই করেন, কর্পোরেট কাঠামো পুনর্গঠন করেন এবং নাম পরিবর্তন করে “এক্স” রাখেন। এরপর থেকেই তিনি একাধিক আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়েন।

সাবেক কর্মকর্তাদের অভিযোগ ছিল, মাস্ক ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে অসদাচরণের মিথ্যা অভিযোগ তুলে চাকরিচ্যুত করেন, যাতে তারা চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ না পান। তাদের দাবি ছিল, মাস্কের টুইটার কেনার প্রক্রিয়ায় নানা অনিয়ম প্রকাশ করার পরই তাদের সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে মাস্ক ও এক্স কর্পোরেশনের দাবি ছিল, ওই কর্মকর্তাদের দুর্বল পারফরম্যান্স ও ব্যবস্থাপনার ব্যর্থতার কারণেই বরখাস্ত করা হয়েছে। তাই ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা কোম্পানির ছিল না।

বিশ্লেষকদের মতে, এই নিষ্পত্তি মাস্কের জন্য কৌশলগত পদক্ষেপ। তিনি বর্তমানে এক্স প্ল্যাটফর্মে ব্যবহারকারীর আস্থা ফিরিয়ে আনা ও বিজ্ঞাপন আয়ের ঘাটতি মোকাবেলা করছেন। ফলে দীর্ঘ আইনি লড়াইয়ে না গিয়ে পুরোনো বিতর্ক মিটিয়ে নেওয়া তার জন্য লাভজনক।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, মাস্ক এখন এক্স-এর এআই ও পেমেন্ট ফিচার সম্প্রসারণে মনোযোগ দিতে চান। তাই কর্পোরেট বিরোধে সময় নষ্ট না করে এগিয়ে যাওয়াই তার ব্যবসায়িক পরিকল্পনার অংশ।

এই নিষ্পত্তির মাধ্যমে ইলন মাস্ক একটি বড় আইনি চাপ থেকে মুক্তি পেলেও এক্স কর্পোরেশনের আয় ও সুনাম পুনর্গঠনের চ্যালেঞ্জ এখনো তার সামনে বড় বাধা হয়ে আছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বসন্তের সাজে শোবিজ তারকারা

ফাগুনের রঙে সেজে ঋতুরাজ বসন্তকে বরণ করতে সামাজিক যোগাযোগ...

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গভীর রাতে হামলা, গ্যাস সরবরাহ বন্ধে জনদুর্ভোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবাট্রস এনার্জি সিএনজি...

গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জনের ঘোষণা অরুন্ধতী রায়ের

ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...

সফল ক্যারিয়ারের জন্য যেসব দক্ষতা থাকা জরুরি

বর্তমান কর্মবাজার দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, যোগাযোগ ও কাজের...

আগামী পাঁচ দিনে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।...

রংপুরে জাতীয় পার্টির ঐতিহাসিক পরাজয়, ৩৩ আসনে কোনো জয় নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও...

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর বিষয়টি...

জামালপুরের পাঁচ আসনে নির্বাচন পরবর্তী ফলাফল প্রকাশ, ২৪ প্রার্থী জামানত হারালেন

জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি...

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত দুই, আহত একজন

চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত...

প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে...

নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিজয়ী...

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার কিছুটা ভিন্ন আবহে...

পঞ্চগড়ে বিএনপি-এনসিপি সংঘর্ষের অভিযোগ, সারজিসের সতর্কবার্তা

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বিএনপি...

দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের...
spot_img

আরও পড়ুন

বসন্তের সাজে শোবিজ তারকারা

ফাগুনের রঙে সেজে ঋতুরাজ বসন্তকে বরণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরা দিয়েছেন শোবিজ দুনিয়ার এক ঝাঁক তারকা। তাদের নতুন বসন্তের সাজে ভক্ত ও নেটিজেনরা...

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গভীর রাতে হামলা, গ্যাস সরবরাহ বন্ধে জনদুর্ভোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবাট্রস এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জনের ঘোষণা অরুন্ধতী রায়ের

ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন। গাজা যুদ্ধ নিয়ে উৎসবের জুরি সদস্যদের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি এই...

সফল ক্যারিয়ারের জন্য যেসব দক্ষতা থাকা জরুরি

বর্তমান কর্মবাজার দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, যোগাযোগ ও কাজের ধরণ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত জীবনে টিকে থাকতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ দক্ষতা এখন অপরিহার্য।...
spot_img