Saturday, March 14, 2026
37.5 C
Dhaka

উন্নয়ন কাজের পর আরও আকর্ষণীয় কুবা মসজিদ

ইসলামের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে পরিচিত মদিনার কুবা মসজিদে ২০২৫ সালে ইবাদত ও জিয়ারতের উদ্দেশ্যে দুই কোটি ষাট লাখের বেশি মুসল্লি সমবেত হয়েছেন। ঐতিহাসিক এই মসজিদ বিশ্বজুড়ে মুসলমানদের কাছে আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্র হিসেবে বিবেচিত।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, কুবা মসজিদে আগত মুসল্লিরা নামাজ আদায়ের মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেছেন। দর্শনার্থীদের সেবা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে, যা ইবাদতের পরিবেশকে আরও আরামদায়ক করেছে।

২০২৫ সালজুড়ে মসজিদটিতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারকাজ পরিচালিত হয়। নতুন করে ২ হাজার ৫০০ বর্গমিটার নামাজের স্থান তৈরি করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করে ১৬০ টনের বেশি করা হয়েছে। বাইরে স্থাপন করা হয়েছে ১৫০টিরও বেশি ছাউনি। আধুনিক সাউন্ড সিস্টেমে যুক্ত হয়েছে ১৬০টি স্পিকার এবং আঙিনায় নতুন কার্পেট বিছানো হয়েছে প্রায় ৩ হাজার বর্গমিটার এলাকায়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উন্নয়ন সৌদি ভিশন ২০৩০-এর অংশ, যার লক্ষ্য ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...

প্রচারপত্র না পেয়ে বিপাকে মাঠপর্যায়ের কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর...

তরমুজের বীজে লুকিয়ে আছে পুষ্টির ভান্ডার

গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত...

নতুন ইউনিট চালু হলে তিন গুণ বাড়বে তেল পরিশোধন ক্ষমতা

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের...

থানায় গিয়ে মামলাকারীকে হুমকির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি কলেজের...

বৃষ্টির পর চা–গাছে দেখা যাচ্ছে নতুন কুঁড়ি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো কয়েক মাস ধরেই ছিল কিছুটা...

নির্ধারিত সময়েই ছাড়ছে আন্তনগর ট্রেন

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু...

মিলিটারি–গ্রেড এনক্রিপশন প্রযুক্তিতে এগিয়ে বিশ্বসেরা সিকিউর ফোন

স্মার্টফোনের ওপর নির্ভর করেন না। তাদের যোগাযোগ, তথ্য আদান–প্রদান...

শিক্ষকের অভাবে অনেক স্কুলে নিয়মিত ক্লাস হচ্ছে না

ভোলার দুর্গম গ্রাম ও চরাঞ্চলের অনেক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন...

কারাগার থেকে মুক্তির সময় উপস্থিত ছিলেন স্বজনেরা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস...

নির্বাচন ও সংসদ রাজনীতি ঘিরে আলোচনায় জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর...

বিনা কারণে রোজা ভঙ্গের কঠিন শাস্তি

ইসলামে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পবিত্র রমজান মাসে...

ভারতে মোবাইল ডেটায় নতুন করের চিন্তা

ভারতে মোবাইল ডেটা ব্যবহারের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা...
spot_img

আরও পড়ুন

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের একটি ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। একই সমস্যার কারণে বন্ধ...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে বইমেলায় অংশ নেওয়া প্রকাশক ও বিক্রেতারা। শুক্রবার (১৩ মার্চ) রাতে আকস্মিক ঝড়বৃষ্টিতে অনেক স্টলে পানি...

প্রচারপত্র না পেয়ে বিপাকে মাঠপর্যায়ের কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (১৪ মার্চ) সকাল থেকে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক এ কর্মসূচি...

তরমুজের বীজে লুকিয়ে আছে পুষ্টির ভান্ডার

গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত বীজ গিলে ফেলেন অনেকে। এ নিয়ে অনেকের মনে ছোটবেলা থেকেই নানা ধরনের ভয় কাজ করে।...
spot_img