Monday, March 2, 2026
22.7 C
Dhaka

বদলি ওমরাহ করা যায়, কী বলে ইসলাম?

ওমরাহ ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত হিসেবে বিবেচিত। শারীরিক দুর্বলতা, বার্ধক্য বা আর্থিক অক্ষমতার কারণে অনেকেই নিজে ওমরাহ পালনে অক্ষম হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে তার পক্ষ থেকে অন্য কেউ ওমরাহ পালন করতে পারবে কি না—এ নিয়ে ইসলামী ফিকহশাস্ত্রে সুস্পষ্ট আলোচনা রয়েছে।

ইসলামী শরিয়াহ মতে, মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি ওমরাহ করা বৈধ। এ বিষয়ে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে এক ব্যক্তি তাঁর পিতার শারীরিক অক্ষমতার কথা জানালে রাসূল সা. তাকে পিতার পক্ষ থেকে হজ ও ওমরাহ পালনের অনুমতি দেন। এই হাদিস থেকে বোঝা যায়, শারীরিকভাবে অক্ষম জীবিত ব্যক্তি কিংবা মৃত ব্যক্তির পক্ষ থেকেও ওমরাহ আদায় করা শরিয়তসম্মত।

এ প্রসঙ্গে ইমাম আহমাদ বিন হাম্বল রহ. মত দেন যে, কোনো নেক আমল সম্পাদন করে তার সওয়াব জীবিত বা মৃত ব্যক্তির জন্য দান করা বৈধ এবং তা উপকারে আসে। তবে তিনি মৃত ব্যক্তির জন্য দোয়া করাকে অধিক ফজিলতপূর্ণ বলে উল্লেখ করেন।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে বলা হয়েছে, মানুষ মৃত্যুবরণ করলে তিনটি আমল ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়—সাদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং এমন সৎ সন্তান, যে তার জন্য দোয়া করে। এই হাদিসে মৃত ব্যক্তির জন্য দোয়ার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। যদিও অন্যান্য নেক আমলের সওয়াবও তার কাছে পৌঁছানো যায়, তবে দোয়ার মর্যাদা এখানে অগ্রাধিকার পেয়েছে।

জীবিত ব্যক্তির পক্ষ থেকেও বদলি ওমরাহ করার সুযোগ রয়েছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুযায়ী, জীবিত ব্যক্তির পক্ষ থেকে ওমরাহ করা বৈধ, যদি তিনি নিজে শারীরিকভাবে অক্ষম হন। এ ক্ষেত্রে ইহরাম বাঁধার সময় নির্দিষ্টভাবে যার পক্ষ থেকে ওমরাহ করা হচ্ছে, তার নিয়ত করতে হবে এবং তালবিয়াও তার পক্ষ থেকেই আদায় করতে হবে।

অন্যদিকে করাচির জামিয়াতুল উলুম আল ইসলামিয়ার ফতোয়া বিভাগ জানায়, বদলি হজের বিষয়ে স্পষ্ট দলিল থাকলেও বদলি ওমরাহর ক্ষেত্রে সরাসরি নির্দেশনা তুলনামূলক কম। তবে নিজের পক্ষ থেকে ওমরাহ আদায় করে তার সওয়াব যে কাউকে পৌঁছে দেওয়া সম্ভব বলে তারা মত দেয়।

সব দিক বিবেচনায় ইসলামে বদলি ওমরাহ বৈধ বলে প্রতীয়মান হয়। মৃত ও জীবিত উভয়ের পক্ষ থেকেই তা আদায় করা যায়, তবে অবশ্যই শরিয়াহসম্মত নিয়ম ও সঠিক নিয়তের প্রতি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মৃত ব্যক্তির জন্য দোয়া করাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথাও ইসলামী শিক্ষায় বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ ব্যবহারে বাড়ছে নিরাপত্তা

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম ‘সিম...

দীর্ঘ ব্যাটারি লাইফে বাজারে আসছে ভিভোর নতুন ফোন

দেশের বাজারে দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি আনার...

আমিরাতে ইরানি হামলা, তিন বিদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক...

মাহবুব নগরে ছুরিকাঘাতে প্রাণ গেল খতিবের

বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে...

গ্যাস পাম্পে বিস্ফোরণ, ঢাকায় চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তির মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে বিস্ফোরণ...

যৌথ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশ-জাপান শিক্ষার্থীদের সংলাপ

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং জাপানের টোকিও...

ইরান-সৌদি সম্পর্ক আরও কঠিন পথে

ইরানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি...

ঝুঁকিপূর্ণ ৮ জেলা চিহ্নিত, তদন্ত ও ক্ষতিপূরণের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন-পরবর্তী এক সপ্তাহে...

প্রশাসনে রদবদল, কৃষিসচিব অবসরে

নতুন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব...

বিমানবন্দরে ড্রোন হামলা, কুয়েতে আহত বাংলাদেশি কর্মীরা

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে...

প্রোটিনের ঘাটতি মেটাবে নিরামিষ জলখাবার

দিনের প্রথম খাবারে পর্যাপ্ত প্রোটিন না পেলে শরীর ও...

ডিজিটাল লেনদেনে নিরাপত্তার নতুন দিগন্ত

বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো...

প্রযুক্তির পর্দায় মায়ের রান্নাঘর

অগোছালো রান্নাঘরে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়েছিল কবির। রান্না কখনোই...

অভিভাবকদের সতর্ক করতে প্রযুক্তির সহায়তা

কিশোর-কিশোরীদের মানসিক নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম।...
spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ ব্যবহারে বাড়ছে নিরাপত্তা

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম ‘সিম বাইন্ডিং’। এই নিয়ম চালু হলে ফোনে সংশ্লিষ্ট সিম কার্ড না থাকলে সেই নম্বর ব্যবহার করে...

দীর্ঘ ব্যাটারি লাইফে বাজারে আসছে ভিভোর নতুন ফোন

দেশের বাজারে দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। ফোনটিতে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে,...

আমিরাতে ইরানি হামলা, তিন বিদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৮ জন, যাঁদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। রোববার (৭...

মাহবুব নগরে ছুরিকাঘাতে প্রাণ গেল খতিবের

বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে প্রতিপক্ষের হামলায়...
spot_img