Tuesday, March 17, 2026
33 C
Dhaka

রজব মাস যে কারণে সম্মানিত

রজব মাস ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাসম্পন্ন একটি মাস। আল্লাহ তায়ালা এই মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। ইসলামের চারটি সম্মানিত মাসের মধ্যে রজব অন্যতম। ইসলামের আবির্ভাবের আগেও আরব সমাজে এই মাস সম্মানের সঙ্গে পালন করা হতো। পরবর্তীতে কোরআন ও হাদিসে রজব মাসকে হারাম বা সম্মানিত মাস হিসেবে স্বীকৃতি দেওয়ায় এর মর্যাদা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

রজব মাস হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস। ‘রজব’ শব্দের অর্থ সম্মান করা বা মর্যাদা দেওয়া। ইতিহাসে এই মাসকে ‘রজবু মুযার’ নামেও ডাকা হতো। আল্লামা ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন, মুযার গোত্র এ মাসকে অন্যদের তুলনায় বেশি সম্মান করত বলেই এই নামকরণ প্রচলিত হয়।

পৃথিবীর সূচনালগ্ন থেকেই আল্লাহ তায়ালা সময়ের হিসাব নির্ধারণ করে দিয়েছেন। তিনি বারো মাসের মধ্যে চারটি মাসকে হারাম বা সম্মানিত করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা কোরআনে ইরশাদ করেন— নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে; এর মধ্যে চারটি মাস সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে এই চারটি সম্মানিত মাসের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই সময় যেমন আবর্তিত হচ্ছিল, আজও তেমনই আবর্তিত হচ্ছে। এক বছরে বারো মাস। এর মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি ধারাবাহিক—জিলক্বদ, জিলহজ ও মুহাররম। আর একটি হলো রজব, যা জুমাদাল উখরা ও শাবানের মাঝামাঝি অবস্থিত।

জিলক্বদ, জিলহজ, মুহাররম ও রজব—এই চার মাসকে আল্লাহ তায়ালা বিশেষ নিরাপত্তা ও মর্যাদা দিয়েছেন। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী, রজব মাস ওমরা আদায়ের জন্য উপযোগী সময়, আর বাকি তিনটি মাস মূলত হজের সঙ্গে সম্পৃক্ত।

আল্লামা ইবনে কাসীর (রহ.) বলেন, হারাম মাস চারটি—তিনটি একসঙ্গে এবং একটি আলাদা। হজ ও ওমরা পালন সহজ ও নিরাপদ করার জন্যই এসব মাসকে সম্মানিত করা হয়েছে। জিলহজের আগে ও পরে মাসগুলোকে হারাম করা হয়েছে, যাতে হজযাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারেন। একইভাবে রজব মাসকে হারাম করা হয়েছে, যেন মানুষ নির্বিঘ্নে ওমরা ও বাইতুল্লাহ জিয়ারত করতে পারে।

রজব মাস শুরু হলে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দুআ পাঠ করতেন, যা মূলত রমজানের আগমনী বার্তা বহন করে। তিনি দুআ করতেন— আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।

এর অর্থ— হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।

সব মিলিয়ে, রজব মাস আত্মশুদ্ধি, আল্লাহভীতি ও ইবাদতের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ সময়। এই মাসের সম্মান রক্ষা করে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়াই একজন মুমিনের করণীয়।

সূত্র: কোরআন, সহিহ বুখারি

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ঢাকাকে বাসযোগ্য করতে উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম

ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে...

ইফতারে সহজে তৈরি করুন পুষ্টিকর মিল্কশেক

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি ও দুর্বলতা...

মহাকাশে লুকানো গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীদের নতুন কৌশল

মহাকাশবিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় বিষয় এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ।...

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক...

ফরিদপুরে পারিবারিক দ্বন্দ্বে ভাই হত্যা: পুলিশ

ফরিদপুরে রাজু শেখ (৩৬)কে হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই...

জামালপুরে নির্মাণাধীন থানার ছাদ ধসে ৭ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুর থানার নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে সাতজন...

টানা ৪০ দিন নামাজ আদায়ে টাঙ্গাইলে পুরস্কার বিতরণ

টাঙ্গাইল শহরের কলেজপাড়া জামে মসজিদে টানা ৪০ দিন তাকবিরে...

১০ কেজি চাউল পাওয়ার কথা, বিতরণ করা হচ্ছে ৫ কেজি

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভিজিএফ কর্মসূচিতে সরকারি নিয়ম অনুযায়ী...

বরিশালে গ্লোবাল ক্যাপসুল কারখানায় আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে

বরিশাল নগরের গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন গ্রুপের ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’...

নদী-নালা খনন ও পুনঃখননে কাজের শুরু, নড়াইলে মন্ত্রীবক্তব্য

নড়াইলে সদর উপজেলার হাতিয়াড়া এলাকায় খালের পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে...

কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য কাজ করবে প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু)...

বাসা রেখে বাইরে যাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

ঈদকে ঘিরে শহর থেকে গ্রামের পথে মানুষের যাত্রা বাড়তে...

চাঁদ দেখার বৈজ্ঞানিক পদ্ধতি কী বলে

প্রতিবছর রোজা ও ঈদের সময় ঘিরে মানুষের মধ্যে কৌতূহল...

ঈদ উপলক্ষে সিসিক কর্মীদের আর্থিক সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে...
spot_img

আরও পড়ুন

ঢাকাকে বাসযোগ্য করতে উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম

ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেন, নগরের উন্নয়নে পরিচ্ছন্নতা কর্মীদের...

ইফতারে সহজে তৈরি করুন পুষ্টিকর মিল্কশেক

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়। এই সময় পুষ্টিকর ও সতেজ পানীয় শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। মিক্সড...

মহাকাশে লুকানো গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীদের নতুন কৌশল

মহাকাশবিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় বিষয় এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ। দূরবর্তী এসব গ্রহ খুঁজে পাওয়া সহজ নয়। নক্ষত্রের তীব্র আলো ও বিপুল দূরত্বের কারণে এগুলো...

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক মো. নাঈম শেখ নিহত হয়েছেন। একই ঘটনায় তাঁর স্ত্রী কবিতা আক্তার ও...
spot_img