Friday, April 3, 2026
30 C
Dhaka

কেয়ামতের দশটি প্রধান আলামত

আল্লাহ তায়ালা কেয়ামতের দিনকে বিভিন্ন নামে নামকরণ করেছেন, যেন মানুষ তা স্মরণে রেখে উপদেশ গ্রহণ এবং এ বিষয়ে চিন্তা করে। এসবের মধ্যে আছে বিচার দিবস, ফায়সালার দিন, হিসাবের দিন, পরিতাপের দিন, মহাসমাবেশের দিন এবং পুনরুত্থান দিবস।

মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ আছে, কেয়ামতের দিন হবে এক ভয়াবহ ও বিভীষিকাময় দিন। এই ভয়াবহতা কল্পনার বাইরে, যা মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। আল্লাহ তায়ালা বলেন, ‘সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে।’ (সুরা কারিয়াহ : ৪) অন্য আয়াতে উল্লেখ আছে, ‘যেদিন কেয়ামত উপস্থিত হবে, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তান থেকে। তাদের অবস্থা হবে গুরুতর, যা তাদের সম্পূর্ণভাবে ব্যতিব্যস্ত করবে।’ (সুরা আবাসা : ৩৩-৩৭)

আরও বলা হয়েছে, ‘হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। কেয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার। সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার শিশুর কথা ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত করবে। মানুষ মাতালের মতো দেখাবে, অথচ তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহর শাস্তি কঠিন হওয়ায় মানুষের অবস্থা এমন হবে।’ (সুরা হজ : ১-২)

হজরত আয়েশা (রা.) বলেন, আমি মহানবীকে (সা.) বলতে শুনেছি, কেয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে খতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে দাঁড়াবে। আমি জিজ্ঞেস করি, নারী-পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? উত্তরে হুজুর (সা.) বলেন, ‘হে আয়েশা, সেদিনের পরিস্থিতি এত ভয়ংকর হবে, কেউ কারও দিকে তাকানোর কথা কল্পনা করতে পারবে না।’ (মুসলিম : ৬৯৩৪)

ভয়াবহ কেয়ামত কবে ঘটবে তা একমাত্র আল্লাহই জানেন। তবে রাসুল (সা.) কেয়ামতের কিছু আলামত বলে গিয়েছেন। এগুলো দুই ধরনের – ছোট আলামত ও বড় আলামত।

সর্ববৃহৎ দশটি আলামত সম্পর্কে হাদিসে বর্ণনা আছে। হজরত হুজাইফা ইবনে উসাইদ (রা.) জানান, আমরা রাসুল (সা.)-এর কামরার ছায়ায় বসে কেয়ামতের বিষয়ে আলোচনা করছিলাম। তখন রাসুল (সা.) বললেন, কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না এই দশটি নিদর্শন প্রকাশ পায়।

দশটি নিদর্শন হলো:
১. পৃথিবীর পূর্বপ্রান্তে ভূখণ্ড ধ্বস
২. পশ্চিমপ্রান্তে ভূখণ্ড ধ্বস
৩. আরব উপদ্বীপে ভূখণ্ড ধ্বস
৪. ধোঁয়া ছড়িয়ে পড়া
৫. দাজ্জাল প্রকাশ
৬. দাব্বাতুল আরজ প্রকাশ
৭. ইয়াজুজ-মাজুজ বের হওয়া
৮. পশ্চিমপ্রান্ত হতে সূর্যোদয়
৯. ‘আদন’ দেশের প্রান্ত হতে আগুন উত্থিত হয়ে মানুষকে এক স্থানে একত্রিত করবে
১০. বিভিন্ন বর্ণনায় দশম আলামত হিসেবে উল্লেখ আছে ঈসা (আ.)-এর অবতরণ বা এমন একটি দমকা হাওয়া যা মানুষকে উড়িয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। (মুসলিম : ৭১৭৮)

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে বলে...

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা...

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্টেশনে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সজোরে ধাক্কা...

জনস্বাস্থ্য রক্ষায় সিঙ্গাপুরের নতুন উদ্যোগ

কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে সিঙ্গাপুর সরকার।...

সামরিক জান্তার কঠোর অবস্থানে আন্তর্জাতিক উদ্বেগ

বুরকিনা ফাসোর জনগণকে গণতন্ত্র ভুলে যেতে আহ্বান জানিয়েছেন দেশটির...

তেল ও হরমুজ নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বিতর্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্কিত...

ধর্ম পালনে বাধা এলে কী করবেন

হজরত ইবরাহিম (আ.) তাঁর কওমকে একত্ববাদের পথে আহ্বান জানানোর...

যুক্তরাষ্ট্রে সামরিক নেতৃত্বে পরিবর্তনের ঝড়

মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সেনাপ্রধান (চিফ...

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়...

বৈশ্বিক সংকটেও স্বস্তিতে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ...

তেলের দামের চাপে পাকিস্তানে গণপরিবহন ফ্রি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি...

ইসলামে নিরাপত্তার গুরুত্ব কতটা

মানুষের জীবনে নিরাপত্তা একটি মৌলিক প্রয়োজন, যা হারিয়ে গেলে...
spot_img

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে...

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই তীব্র হয়ে উঠছে। সামরিক শক্তির প্রদর্শনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেখানে খোলামেলা অবস্থান নেয়, সেখানে সাইবার...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ির জন্য বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। পাশাপাশি, সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য...

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্টেশনে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সজোরে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলার চেষ্টা করা হয়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই যাত্রী।...
spot_img