Monday, March 9, 2026
32.7 C
Dhaka

অকৃতজ্ঞ সাবা সম্প্রদায়ের ওপর আল্লাহর ব্যতিক্রম শাস্তি

মহান আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক ঈমানদারের জন্য অপরিহার্য। কিন্তু ইতিহাসে বহু সম্প্রদায় এমন উদাহরণ রেখে গেছে যারা অফুরন্ত নিয়ামত পেয়ে থেকেও অকৃতজ্ঞতার পথ বেছে নিয়েছিল। তাদের মধ্যে অন্যতম হলো ইয়েমেনের সাবা সম্প্রদায়, যাদের নেয়ামত ছিনিয়ে নেওয়ার ঘটনা কোরআনে চিরস্মরণীয় হয়ে আছে।

সাবা সম্প্রদায়ের পরিচয়
সাবা ছিল ইয়েমেনের একটি প্রভাবশালী গোত্র, যারা তাদের সমৃদ্ধ সভ্যতা ও উন্নত জীবনযাপনের জন্য পরিচিত। তাফসিরে ইবনে কাসির উল্লেখ করেছেন, ‘তাবাবেয়া’ সম্প্রদায়ও সাবার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তাদেরকে এমন বিরল নেয়ামত দান করেছিলেন যা সেই সময়ের মানুষদের কাছে দৃষ্টান্তস্বরূপ ছিল।

অসাধারণ নেয়ামতের বিবরণ
সাবা সম্প্রদায়ের বসতি ছিল মাআরেব নগরীতে। তাদের সবচেয়ে বড় নেয়ামত ছিল ‘আরেম’ বাঁধ, এক অভিনব জলপ্রবাহ ব্যবস্থা। পাহাড়ি বন্যার পানি নিয়ন্ত্রণ করে এই বাঁধ একটি বিশাল জলাধারে পরিণত হত। বারোটি খালের মাধ্যমে শহর এবং আশেপাশের অঞ্চলে সেচ ও পানি সরবরাহ হতো।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ নেয়ামত বর্ণনা করেছেন:
‘নিশ্চয় সাবাবাসীদের জন্য তাদের বাসস্থানে একটি নিদর্শন ছিল ডান ও বাম দিকে দুটি উদ্যান। (বলা হয়েছিল) তোমাদের প্রভুর দেয়া রিজিক ভোগ কর এবং তাঁর শুকরিয়া আদায় কর। (এটি) উত্তম নগরী ও ক্ষমাশীল তোমাদের রব।’ (সুরা সাবা: ১৫)

তাদের উদ্যান ছিল অত্যন্ত উর্বর। ইবনে কাসির বর্ণনা করেছেন, কেউ মাথায় খালি ঝুড়ি নিয়ে বাগান দিয়ে হেঁটে গেলে স্বয়ংক্রিয়ভাবে ঝরে পড়া ফল দিয়ে তা পূর্ণ হয়ে যেত। শহরের পরিবেশ এতই বিশুদ্ধ ছিল যে ক্ষতিকর পোকামাকড়, সরীসৃপ বা অন্যান্য জীবদেহ সেখানে বেঁচে থাকতে পারত না।

অকৃতজ্ঞতা ও এর পরিণতি
আল্লাহ তাআলা তাদের সতর্ক করেছিলেন, যদি তারা তাঁর প্রদত্ত নেয়ামতের শুকরিয়া আদায় করে, তা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু তারা নবীদের কথা উপেক্ষা করল এবং অবাধ্যতার পথ বেছে নিল। কোরআনে উল্লেখ আছে:
‘তারপরও তারা মুখ ফিরিয়ে নিল। ফলে আমি তাদের উপর বাঁধভাঙ্গা বন্যা প্রবাহিত করলাম। আর আমি তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, ঝাউগাছ এবং সামান্য কিছু কুল গাছ।’ (সুরা সাবা: ১৬)

আল্লাহ তাদের বাঁধের ভিত্তিতে ইঁদুর প্রেরণ করেছিলেন, যা বাঁধ দুর্বল করে দেয়। বন্যার পানি শহরের সব ঘর-বাড়ি ভেসে নিয়ে যায় এবং তাদের উর্বর বাগানগুলো পরিণত হয় বিস্বাদ ফল ও কাঁটাঝোপের জঙ্গলে।

চিরন্তন শিক্ষা
সাবা সম্প্রদায়ের এই করুণ পরিণতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। কোরআনে আল্লাহ বলেন:
‘এ শাস্তি আমি তাদেরকে দিয়েছিলাম তাদের অকৃতজ্ঞতার কারণে। আমি অকৃতজ্ঞ ছাড়া অন্য কাউকে এমন শাস্তি দিই না।’ (সুরা সাবা: ১৭)

এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর প্রদত্ত নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা, নিয়মিত শুকরিয়া আদায় করা এবং তাঁর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করাই আমাদের নিরাপত্তা এবং কল্যাণের একমাত্র পথ। আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর নেয়ামতের শুকরিয়া আদায়ের তাওফিক দিন এবং অকৃতজ্ঞতা থেকে বিরত রাখুন। আমিন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নরওয়ের রাজধানীতে মার্কিন দূতাবাসের কাছে প্রচণ্ড বিস্ফোরণ

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি জোরালো বিস্ফোরণ...

মাদারীপুরে চাহিদা বেড়েছে মৌসুমি ফলের, রমজানে জমজমাট বেচাকেনা

রমজান মাসে মাদারীপুরে মৌসুমি ফলের চাহিদা বেড়েছে। পর্যাপ্ত সরবরাহ...

ইরানের ইউরেনিয়াম মজুত দখলে স্পেশাল ফোর্স পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ন্ত্রণে নিতে দেশটিতে বিশেষ...

নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কোন গাড়িতে মিলছে কত লিটার?

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট রোধ করতে রোববার (৮ মার্চ)...

ইরানে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: সুইজারল্যান্ড

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের...

আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে: পাটমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তাঁত শিল্পকে পরিচিত করে শিল্পটিকে পুনরুজ্জীবিত...

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

বালেন্দ্র শাহ কে? Balen Shah (বালেন শাহ) নেপালের নতুন প্রজন্মের...

ইরান কেন চীনের কাছে এত গুরুত্বপূর্ণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে ঘিরে চীনের...

ব্যস্ততম সড়কে হোলসিমের ব্যতিক্রমী আউটডোর ইনোভেশন

দেশের নির্মাণ খাতে গুণগত মান ও উদ্ভাবনের অঙ্গীকারকে সামনে...

সুন্নতি খাবার হিসেবে খেজুরের মর্যাদা

খেজুর শুধু একটি সুস্বাদু ফলই নয়, ইসলামী ঐতিহ্যে এটি...

লাহোর ও করাচিতে মার্কিন কনস্যুলেটের কর্মীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

পাকিস্তানের লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের জরুরি দায়িত্বে...

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবু চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

দুটি জাহাজ নোঙর করার পর দেশের জ্বালানির মজুত বাড়বে,...

রোজার পর শরীরে শক্তি ফেরাতে খেজুর

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর একটি অপরিহার্য খাবার হিসেবে...
spot_img

আরও পড়ুন

নরওয়ের রাজধানীতে মার্কিন দূতাবাসের কাছে প্রচণ্ড বিস্ফোরণ

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি জোরালো বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে দূতাবাসের কনস্যুলার বিভাগে সামান্য ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নরওয়ের...

মাদারীপুরে চাহিদা বেড়েছে মৌসুমি ফলের, রমজানে জমজমাট বেচাকেনা

রমজান মাসে মাদারীপুরে মৌসুমি ফলের চাহিদা বেড়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় পাইকাররা আনারস, তরমুজ, ফুটিসহ বিভিন্ন ফল কিনতে আড়তে ভিড় করছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত মোস্তফাপুর...

ইরানের ইউরেনিয়াম মজুত দখলে স্পেশাল ফোর্স পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ন্ত্রণে নিতে দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এ...

নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কোন গাড়িতে মিলছে কত লিটার?

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট রোধ করতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগেই এই...
spot_img