Monday, April 6, 2026
29 C
Dhaka

বায়তুল মোকাদ্দাস থেকে কাবা, কিবলা পরিবর্তনের ইতিহাস

ইসলামে কিবলা বলতে নির্দিষ্ট একটি দিককে বোঝায়, যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ আদায় করেন। ইসলামের সূচনালগ্নে এবং মদিনায় হিজরতের পর প্রায় ১৬ মাস পর্যন্ত মুসলমানরা বায়তুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন।

সে সময় ইহুদিরা এ বিষয়টি নিয়ে নানা অপপ্রচার চালাত। তারা দাবি করত, যেহেতু মুসলমানদের কিবলা তাদের মতোই, তাই ধর্মীয় ক্ষেত্রেও তাদের অনুসরণ করা উচিত।

এ পরিস্থিতিতে মহানবী (সা.)-এর অন্তরে কাবাকে কিবলা হিসেবে নির্ধারণের আকাঙ্ক্ষা জাগে। মুসলমানদের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার জন্য তিনি আল্লাহর নির্দেশনার অপেক্ষায় ছিলেন এবং প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ওহির প্রত্যাশা করতেন।

হিজরি দ্বিতীয় সনের শাবান মাসে, মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে, একদিন নবীজি (সা.) সাহাবিদের নিয়ে বনু সালামা এলাকায় অবস্থানকালে জোহরের নামাজ আদায় করছিলেন। এ সময় নামাজের মাঝামাঝি পর্যায়ে জিবরাইল (আ.) ওহি নিয়ে অবতীর্ণ হন।

মহান আল্লাহ বলেন, “আমি লক্ষ করি তুমি আকাশের দিকে বারবার তাকাও। তাই তোমাকে এমন এক কিবলার দিকে ঘুরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করবে। সুতরাং তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। তোমরা যেখানেই থাক না কেন কাবার দিকে মুখ ফেরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এ তাদের প্রতিপালক-প্রেরিত সত্য। তারা যা করে তা আল্লাহর অজানা নেই।” (সুরা বাকারা, আয়াত: ১৪৪)

ওহি পাওয়ার পর নবীজি (সা.) নামাজের মাঝখানেই দিক পরিবর্তন করে কাবার দিকে মুখ ফেরান এবং বাকি নামাজ সম্পন্ন করেন। এর মাধ্যমে মুসলমানদের কিবলা স্থায়ীভাবে কাবা শরিফ নির্ধারিত হয়।

এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে মদিনার একটি মসজিদ বিশেষভাবে পরিচিতি লাভ করে, যা কিবলাতাঈন মসজিদ নামে পরিচিত। এই মসজিদে একই নামাজে দুই কিবলার দিকে মুখ করে নামাজ আদায়ের ঘটনা ঘটেছিল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফিট থাকতে কতটুকু প্রোটিন খাবেন

শরীরের সুস্থতা বজায় রাখতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি...

ভিপিএন বন্ধে রাশিয়ার নতুন কড়াকড়ি, বাড়ছে সেন্সরশিপ

ইন্টারনেট সেন্সরশিপ আরও জোরদার করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা...

প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ইনস্টাগ্রামে নতুন চমক

প্রযুক্তি জগতে নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে মেটা।...

ফ্রিজে দুধ রাখার সঠিক পদ্ধতি কোনটি

দৈনন্দিন খাদ্যতালিকায় দুধ একটি গুরুত্বপূর্ণ উপাদান। চা, কফি, মিষ্টান্নসহ...

বারবার কিসিং ডিজিজে বাড়তে পারে স্নায়ুরোগের ঝুঁকি

চুম্বন সাধারণত ভালোবাসা প্রকাশের একটি স্বাভাবিক মাধ্যম হিসেবে বিবেচিত...

সাংবাদিকদের বিচার না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চের হুঁশিয়ারি

সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা ও তথাকথিত তথ্য সন্ত্রাসের অভিযোগে জড়িতদের...

ইমেইল থেকে টয়লেট, মহাকাশযানে একের পর এক সমস্যা

দীর্ঘ প্রায় ৫০ বছর পর মানুষের চন্দ্রাভিযান আবার শুরু...

কুসংস্কার নাকি বাস্তবতা: অলংকার না পরলে অমঙ্গল

সমাজে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে, যেগুলোর অনেকগুলোরই ধর্মীয়...

পঞ্চগড়ে টানা বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ, মহাসড়ক অবরোধ

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

সুন্নত আদায়ের সময় ফরজের ইকামত শুরু হলে করণীয়

ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। প্রত্যেক...

গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা...

পুরুষদের চুলের যত্নে কার্যকর কিছু এসেনশিয়াল অয়েল

পুরুষদের চুলের স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই সবচেয়ে...

হামের বিস্তার রোধে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন

দেশে হামের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে...

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা, সম্পর্ক উন্নয়নে জোর

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন করে সক্রিয় হওয়ার...
spot_img

আরও পড়ুন

ফিট থাকতে কতটুকু প্রোটিন খাবেন

শরীরের সুস্থতা বজায় রাখতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। দেহের টিস্যু গঠন, অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা...

ভিপিএন বন্ধে রাশিয়ার নতুন কড়াকড়ি, বাড়ছে সেন্সরশিপ

ইন্টারনেট সেন্সরশিপ আরও জোরদার করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের ওপর নতুন করে কঠোরতা আরোপ করছে রাশিয়া। ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ এবং...

প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ইনস্টাগ্রামে নতুন চমক

প্রযুক্তি জগতে নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে মেটা। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের জন্য এমন একটি সুবিধা চালুর পরীক্ষা চলছে, যার মাধ্যমে অন্যদের...

ফ্রিজে দুধ রাখার সঠিক পদ্ধতি কোনটি

দৈনন্দিন খাদ্যতালিকায় দুধ একটি গুরুত্বপূর্ণ উপাদান। চা, কফি, মিষ্টান্নসহ বিভিন্ন খাবারে এর ব্যবহার থাকায় দুধ সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ভুল পদ্ধতিতে সংরক্ষণ করলে...
spot_img