ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এছাড়াও সুন্নত ও নফল নামাজ রয়েছে।
মুফতি জাকারিয়া হারুন জানিয়েছেন, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ১৭ রাকাত ফরজের পাশাপাশি ১২ রাকাত সুন্নত নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই নামাজগুলো আদায় করতেন।
তিরমিজির বর্ণনায় বিস্তারিত উল্লেখ আছে, চার রাকাত জোহরের ফরজের আগে, দুই রাকাত জোহরের পরে, দুই রাকাত মাগরিবের পরে, দুই রাকাত ইশার পরে এবং দুই রাকাত ফজরের আগে সুন্নত নামাজ আদায় করতে হবে।
ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ফরজ নামাজের ইকামত শুরু হলে শেষ করে জামাতে শরিক হওয়া উচিত। ইমাম তাহাবি উল্লেখ করেছেন, ফজরের সময় মসজিদে প্রবেশ করলে সুন্নত নামাজ পড়ে তারপর জামাতে শরিক হওয়া যায়। জোহরের ফরজের ইকামত শুরু হলে আর সুন্নত নামাজ শুরু করা যাবে না।
সিএ/এমআর


