Monday, March 30, 2026
31 C
Dhaka

শোকের ছায়া, না ফেরার দেশে মাওলানা আবু তাহের কাসেমী

দেশের প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে দেশের আলেম সমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নেতা।

২০২৪ সালে তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিনের অভ্যন্তরীণ জটিলতা নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত শূরা কমিটির বৈঠকে ২৭ সদস্যের মধ্যে ২০ জনের সমর্থনে তিনি নির্বাচিত হন।

১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে পারিবারিক পরিবেশে দ্বীনি শিক্ষার সূচনা হয় তাঁর। পরবর্তীতে বিভিন্ন মাদরাসায় অধ্যয়ন শেষে ১৯৮০ সালে দাওরায়ে হাদিস এবং ১৯৮১ সালে ইফতা সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি ভারত ও পাকিস্তানে গমন করেন এবং দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামায় উচ্চতর শিক্ষা লাভ করেন। পাশাপাশি তাসাউফের ক্ষেত্রেও প্রশিক্ষণ গ্রহণ করেন।

শিক্ষাজীবন শেষে তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা শুরু করেন এবং দীর্ঘদিন হাদিস ও আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০২৫ সালে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একজন লেখক ও সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইসলামের ইতিহাসে নুমান (রা.)-এর স্মরণীয় ভূমিকা

সাহাবি নুমান ইবনে মুকররিন ছিলেন ইসলামের একজন খ্যাতিমান সেনাপতি,...

শজনেপাতায় লুকানো পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

শজনেডাঁটা ও শজনেপাতা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ...

গণভোটের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়ার এক ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পরপরই ছাত্রদলের এক নেতাকে...

মসজিদুল হারামে কাবার গিলাফ কাটার চেষ্টায় নারী আটক

পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টা...

কাচের ভেতরে ডেটা সংরক্ষণে নতুন দিগন্ত

প্রযুক্তি জগতে তথ্য সংরক্ষণের প্রচলিত পদ্ধতিগুলোর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে...

জ্বালানি সংকটের আতঙ্কে মজুত প্রবণতাকেই দায়ী করলেন মন্ত্রী

জ্বালানি সংকট নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার...

বেস্ট ফ্রেন্ড না থাকলে মানুষ কেমন হয়, জেনে নিন বৈশিষ্ট্যগুলো

জীবনে একজন ‘বেস্ট ফ্রেন্ড’ থাকা অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে...

প্রশ্ন করলে নোটিশের আশঙ্কা, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য সংসদে

জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে...

বড় কেনাবেচায় দলিল ও সাক্ষী কেন জরুরি

ইসলামে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সাক্ষী...

১৪ এপ্রিল শুরু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি

আগামী ১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু...

মহাকাশে চার নক্ষত্রের ঘন সিস্টেমে নতুন আবিষ্কার

মহাকাশে অত্যন্ত কাছাকাছি অবস্থানে থাকা এক বিরল নক্ষত্রমণ্ডলীর সন্ধান...

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালি ও পাকিস্তানের রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য...

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যু, ভাইরাল পুরোনো চিঠি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা Rahul Arunoday Banerjee শুটিং করতে গিয়ে...

পুরোনো আইফোনে ম্যালওয়্যার হুমকি বাড়ছে

প্রযুক্তি প্রতিষ্ঠান Apple পুরোনো মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি...
spot_img

আরও পড়ুন

ইসলামের ইতিহাসে নুমান (রা.)-এর স্মরণীয় ভূমিকা

সাহাবি নুমান ইবনে মুকররিন ছিলেন ইসলামের একজন খ্যাতিমান সেনাপতি, যার উপনাম ছিল আবু আমর আল-মুজানি। তিনি নবী মুহাম্মদ (সা.)-এর পতাকাতলে থেকে একাধিক যুদ্ধে অংশগ্রহণ...

শজনেপাতায় লুকানো পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

শজনেডাঁটা ও শজনেপাতা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু ডাঁটা নয়, এর পাতা, এমনকি বীজও বিভিন্নভাবে খাওয়া হয়।...

গণভোটের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়ার এক ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পরপরই ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে প্রাথমিক সদস্যপদসহ...

মসজিদুল হারামে কাবার গিলাফ কাটার চেষ্টায় নারী আটক

পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টা করার অভিযোগে এক নারীকে আটক করেছে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী। তিনি তুরস্ক থেকে আগত একটি হজ...
spot_img