Monday, March 23, 2026
20 C
Dhaka

বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নিষিদ্ধ, ইসলামের নির্দেশনা

ইসলাম ধর্মে সকল প্রাণীর প্রতি সদয় আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানবজাতির মতোই প্রাণীকুলকেও মূল্যবান হিসেবে বিবেচনা করার নির্দেশনা রয়েছে ধর্মীয় গ্রন্থে।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘ভূ-পৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না, কিন্তু তারা তোমাদের মতো এক একটি উম্মত।’ -সুরা আনআম: ৩৮

ইসলামে বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নিষিদ্ধ করা হয়েছে। তবে মানুষের খাদ্য, চিকিৎসা, পোশাক বা জীবন-সম্পদ রক্ষার প্রয়োজনে কিছু ক্ষেত্রে প্রাণী হত্যা অনুমোদিত।

সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘হজরত রাসুলুল্লাহ (সা.) প্রাণী হত্যা করা নিষেধ করেছেন; তবে সে কষ্ট দিলে ভিন্ন কথা।’ -আল মুজামুল কাবির: ১২৬৩৯

অযথা কোনো প্রাণী হত্যা করলে পরকালে জবাবদিহির কথা উল্লেখ করা হয়েছে হাদিসে। নবী কারিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি অযথা কোনো চড়ুই পাখি হত্যা করবে, সে কেয়ামতের দিন ক্রন্দন করে বলবে, হে রব! নিশ্চয়ই অমুখ আমাকে অযথা হত্যা করেছে আর আমাকে কোনো কল্যাণে হত্যা করেনি।’ -মুসনাদে আহমদ: ১৯৬৯৯

তবে যেসব প্রাণী মানুষের জন্য ক্ষতিকর, তাদের দমন করার অনুমতি রয়েছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, ‘হারাম শরিফের ভেতরেও পাঁচটি অনিষ্টকারী প্রাণীকে মারা যায়- ইঁদুর, বিচ্ছু, কাক, চিল ও হিংস্র কুকুর।’ -সুনানে তিরমিজি: ৮৩৭

এ বিষয়ে আলেমদের মতে, যেসব প্রাণীর স্বভাবই ক্ষতি করা, সেগুলো এই বিধানের আওতায় পড়ে। তবে প্রাণী হত্যা করতে হলেও নির্মমতা পরিহার এবং কম কষ্টে তা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইসলামে স্ত্রীর অধিকার, ভরণ-পোষণে স্বামীর দায়িত্ব

ইসলামে স্বামীর ওপর স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ নিশ্চিত করা...

ঈদে কাপ্তাইয়ে হাউসবোটে ভিন্নধর্মী ভ্রমণ

ঈদের ছুটিতে কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে...

মংপুতে রবীন্দ্রস্মৃতি, ইতিহাসে ম্যালেরিয়ার প্রভাব

ভারতের দার্জিলিং জেলার মংপু অঞ্চলে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত...

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর অবস্থান কর্ণাটকের

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর...

জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা কেন জরুরি

একসঙ্গে একাধিক মুরগি জবাই করার ক্ষেত্রে প্রতিটি জবাইয়ের আগে...

ঈদের মেনুতে যোগ করুন নামকিন বিফ

গরুর মাংসের প্রচলিত রেসিপির বাইরে একটু ভিন্ন স্বাদ পেতে...

কম দামে ম্যাকবুক এনে বাজার ধরতে চায় Apple

প্রযুক্তি প্রতিষ্ঠান Apple তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের নতুন...

ইসলামে উপহার গ্রহণের নিয়ম ও সতর্কতা

উপহার বিনিময় মানুষের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে...

হাজার বছরের পুরোনো বসতি এখনো দাঁড়িয়ে পৃথিবীর বুকে

হাজার হাজার বছর আগে মানুষের প্রধান চাহিদাগুলোর একটি ছিল...

ডিজিটাল করের চাপে ইউরোপে বিজ্ঞাপনে বাড়তি খরচ

ডিজিটাল সেবা করের বাড়তি চাপ সামাল দিতে বিজ্ঞাপনদাতাদের কাছ...

সহমর্মিতার মাধ্যমে দারিদ্র্য দূর করার উপায়

ইসলামি সমাজব্যবস্থায় জাকাত ও সদকা সামাজিক ভারসাম্য বজায় রাখার...

বসার ঘর সাজাতে সহজ কিন্তু কার্যকর কিছু উপায়

আধুনিক নগর জীবনে বাসস্থানের পরিধি ছোট হলেও সঠিক অন্দরসজ্জার...

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান...

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে...
spot_img

আরও পড়ুন

ইসলামে স্ত্রীর অধিকার, ভরণ-পোষণে স্বামীর দায়িত্ব

ইসলামে স্বামীর ওপর স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। স্বামীর সামর্থ্য ও পরিবারের প্রয়োজন অনুযায়ী এই দায়িত্ব নির্ধারণের কথা বলা হয়েছে। ইসলামি...

ঈদে কাপ্তাইয়ে হাউসবোটে ভিন্নধর্মী ভ্রমণ

ঈদের ছুটিতে কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চাইলে রাঙামাটির কাপ্তাই হ্রদে হাউসবোটে ভ্রমণ হতে পারে আকর্ষণীয় এক অভিজ্ঞতা। বিস্তৃত জলরাশি আর সবুজ...

মংপুতে রবীন্দ্রস্মৃতি, ইতিহাসে ম্যালেরিয়ার প্রভাব

ভারতের দার্জিলিং জেলার মংপু অঞ্চলে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়ি আজ পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে ইতিহাস বলছে, বাংলাদেশে ম্যালেরিয়ার প্রভাব না থাকলে এই...

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর অবস্থান কর্ণাটকের

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব কমাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যটিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার...
spot_img