Sunday, March 22, 2026
22 C
Dhaka

২২ দিনে ২৫ জাহাজ, জ্বালানি সরবরাহে গতি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব বৈশ্বিক বাণিজ্যে পড়লেও দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে বন্দরে মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে।

রোববার চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত সময়ে মোট ২৫টি জাহাজের পণ্য খালাসের কাজ সফলভাবে শেষ হয়েছে।

এসব জাহাজের মাধ্যমে দেশে এসেছে এলএনজি, এলপিজি, ডিজেল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং অন্যান্য প্রোডাক্ট অয়েল। প্রধানত কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে এসব জ্বালানি আমদানি করা হচ্ছে।

বর্তমান কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ওমান থেকে আসা ‘এলপিজি সেভান’ নামের একটি জাহাজে গ্যাস খালাস চলছে। পাশাপাশি থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা ‘এবি অলিভিয়া’ নামের আরেকটি জাহাজ বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, আরও দুটি জাহাজ ‘বিক বরনহলম’ এবং ‘মর্নিং জেন’ সমুদ্রপথে রয়েছে। এসব জাহাজ আগামী ২৫ মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ...

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর...

রাতের আঁধারে কেটে দেওয়া হলো কলাবাগান

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের কলাবাগান...

ব্রাউজারেই ওয়েবসাইট বানানোর সুযোগ দিল ওয়ার্ডপ্রেস

ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন...

গান-বাদ্যে আসক্তির ক্ষতিকর দিক

ইসলামে শর্তসাপেক্ষে সংগীতচর্চার কিছু সুযোগ থাকলেও গান-বাদ্যে অতিরিক্ত আসক্তিকে...

অল্প পরিশ্রমে ব্যাচেলরদের ঘর থাকবে পরিপাটি

কর্মব্যস্ত দিনের শেষে নিজের ঘরে ফিরে স্বস্তি পেতে চাইলে...

কক্সবাজার সৈকতে উচ্ছেদ এলাকা পুনর্দখল ঠেকাতে কড়া নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গাগুলো পুনরায়...

ঐতিহ্যের ধারায় এগিয়ে মুমিন বাড়ি মাদরাসা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী...

প্রিয়জন হারানোর বেদনায় আবেগঘন মুহূর্ত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে অনেকেই ছুটে যান কবরস্থানে,...

হাদি হত্যা মামলায় আসামি ফেরাতে তৎপরতা

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার...

ঈদের মেনুতে নতুন স্বাদের বিরিয়ানি

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির অন্যতম...

কেন দোয়া ইবাদতের অন্যতম মাধ্যম

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাঁর নৈকট্য লাভের অন্যতম...

কুড়িগ্রামে ছেলের হাতে নিহত বৃদ্ধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক বিরোধের জেরে বাবাকে হত্যার অভিযোগে এক...

অ্যালগরিদমের কারণে বাড়ছে বিতর্কিত কনটেন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্টের বিস্তার নিয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর...
spot_img

আরও পড়ুন

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার মতো অস্বস্তিকর পরিস্থিতি দেখা দিতে পারে। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন,...

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো। তাদের অভিযোগ, অনেক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিজেদের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা...

রাতের আঁধারে কেটে দেওয়া হলো কলাবাগান

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের কলাবাগান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় এক হাজার কলাগাছ নষ্ট হয়ে কৃষকের বড় ধরনের আর্থিক...

ব্রাউজারেই ওয়েবসাইট বানানোর সুযোগ দিল ওয়ার্ডপ্রেস

ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন একটি টুল চালু করেছে ওয়ার্ডপ্রেস। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি ব্রাউজার থেকেই ওয়েবসাইট তৈরি...
spot_img