Sunday, March 8, 2026
20.8 C
Dhaka

বমি হলে রোজা ভাঙে কি না জানুন

রোজা অবস্থায় বমি হলে অনেকের মধ্যে একটি সাধারণ প্রশ্ন দেখা যায় যে এতে রোজা ভেঙে যায় কি না। ইসলামি শরিয়তের ব্যাখ্যা অনুযায়ী, বমি হওয়া ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত—এই বিষয়টির ওপর রোজার বিধান নির্ভর করে।

ইসলামি ফিকহ অনুযায়ী, কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তাকে পরবর্তীতে সেই রোজার কাজা আদায় করতে হবে। তবে অনিচ্ছাকৃতভাবে অল্প বা বেশি বমি হলে রোজা ভাঙে না এবং এ ক্ষেত্রে কাজা আদায়ও করতে হয় না।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, অনিচ্ছাকৃত বমি হলে তার কাজা আদায় করতে হবে না। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, সে যেন সেই রোজার কাজা আদায় করে নেয়। সুনানে তিরমিজি: ৭২০

অনেক সময় দেখা যায়, অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হলে কেউ কেউ ভুল ধারণা থেকে মনে করেন যে তার রোজা ভেঙে গেছে। এরপর তিনি যদি ইচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলেন, তাহলে তার রোজা সত্যিই ভেঙে যাবে এবং তাকে সেই রোজার কাজা আদায় করতে হবে। তবে এ ক্ষেত্রে কাফফারা ওয়াজিব হবে না।

ইসলামে কাজা অর্থ হলো একটি রোজা ভেঙে গেলে তার পরিবর্তে পরবর্তীতে আরেকটি রোজা রাখা। আর কাফফারা আদায়ের তিনটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি হলো একজন দাস মুক্ত করা, দ্বিতীয়টি ৬০ জন মিসকিনকে দুই বেলা তৃপ্তিসহকারে আহার করানো এবং তৃতীয়টি ধারাবাহিকভাবে ৬০টি রোজা রাখা।

রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানাহার করা বা দিনের বেলায় যৌনমিলন করলে রোজা ভেঙে যায় এবং সে ক্ষেত্রে কাজার পাশাপাশি কাফফারাও আদায় করতে হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খেজুর ও চকলেটের দারুণ সমন্বয়ে ইফতারের ডেজার্ট

রমজান মাসে ইফতারের সময় খাবারের তালিকায় নানা ধরনের মিষ্টান্ন...

মঙ্গল নয়, চাঁদেই আগে শহর গড়তে চান ইলন মাস্ক

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি...

মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যেও দেশে পণ্য সরবরাহ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ও ওমান...

মুসলিম উম্মাহর ঐক্য ও বিজয়ের জন্য দোয়া

বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায়...

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব...

রমজানে তৃষ্ণা মেটাতে তোকমা শরবত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ...

লিফটের তলায় নারীর মরদেহ, তদন্ত শুরু

কক্সবাজার সদর হাসপাতালে অসুস্থ শিশুকে দেখাতে এসে নিখোঁজ হন...

রাজস্থান, খাজানা ও কুদু প্রতিষ্ঠান জরিমানা

চট্টগ্রাম নগরের টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে...

সূচনা রানীর উদাহরণ: ধৈর্য, পরিশ্রম ও স্বপ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রামের অদম্য মেধাবী...

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকোনো, ব্যবসায়ী জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক...

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মিডিয়ার...
spot_img

আরও পড়ুন

সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা বলছে সংশ্লিষ্ট দেশগুলো

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার অভিযোগকে কেন্দ্র করে। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের ছোড়া...

খেজুর ও চকলেটের দারুণ সমন্বয়ে ইফতারের ডেজার্ট

রমজান মাসে ইফতারের সময় খাবারের তালিকায় নানা ধরনের মিষ্টান্ন ও ডেজার্ট যোগ করা হয়। এ সময় খেজুর একটি অপরিহার্য খাবার হিসেবে বিবেচিত হলেও এর...

মঙ্গল নয়, চাঁদেই আগে শহর গড়তে চান ইলন মাস্ক

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি চাঁদের বুকে স্ব-বর্ধনশীল শহর গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তার মতে, প্রযুক্তিগতভাবে এটি ১০...

মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যেও দেশে পণ্য সরবরাহ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। প্রণালি...
spot_img