Sunday, March 1, 2026
24.9 C
Dhaka

রমজানে স্বাধীনতা ও বিজয়ের গল্প

ইতিহাসের পাতায় ৯ রমজান দিনটি মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত। এই দিনে একদিকে যেমন ভূমধ্যসাগরে মুসলিম নৌবাহিনীর উপস্থিতির মাধ্যমে নতুন যুগের সূচনা হয়েছিল, অন্যদিকে আধুনিক যুগে বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া অর্জন করেছিল স্বাধীনতা।

২১২ হিজরির ৯ রমজান, ৮২৭ খ্রিষ্টাব্দে উত্তর আফ্রিকার আগলাবি শাসনামলে সেনাপতি আসাদ ইবনে আল-ফুরাতের নেতৃত্বে মুসলিম নৌবাহিনী সিসিলির মাজারা উপকূলে অবতরণ করে। ১০ হাজার পদাতিক ও ৭০০ অশ্বারোহী নিয়ে পরিচালিত এই অভিযানের মাধ্যমে সিসিলিতে দীর্ঘ আড়াইশ বছরের মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়।

৫৫৯ হিজরির ৯ রমজানে কায়রোর রাজনৈতিক ইতিহাসে নাটকীয় মোড় নেয়। ফাতেমি উজিরদের ক্ষমতার দ্বন্দ্বে শহর অবরোধমুক্ত হয় এবং নুরুদ্দিন জেনকির নির্দেশে সেনাপতি শিরকুহর হস্তক্ষেপ মিসরে নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দেয়। ইতিহাসবিদদের মতে, এখান থেকেই সালাহউদ্দিন আইয়ুবির উত্থানের পথ সুগম হয়।

আধুনিক ইতিহাসে ৯ রমজান ১৩৬৪ হিজরি, ১৭ আগস্ট ১৯৪৫ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন অধ্যায় শুরু হয়। এই দিনে সুকর্ন ও মোহাম্মদ হাতা ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ সাড়ে তিনশ বছরের ডাচ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ইন্দোনেশিয়া বিশ্ব মানচিত্রে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অনলাইনে প্রেমের ফাঁদে প্রতারণা যেভাবে ঘটে

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, নিয়মিত বার্তা বিনিময় এবং অল্প সময়ের...

নিম পাতার স্বাস্থ্যগুণ

আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে প্রাকৃতিক মহৌষধ হিসেবে বিবেচনা করা হয়।...

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত।...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

অনলাইনে প্রেমের ফাঁদে প্রতারণা যেভাবে ঘটে

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, নিয়মিত বার্তা বিনিময় এবং অল্প সময়ের মধ্যেই গভীর আবেগের সম্পর্ক—এরপর হঠাৎ জরুরি প্রয়োজনে অর্থ চাওয়ার ঘটনা। প্রযুক্তিনির্ভর এই প্রতারণাকেই রোমান্স স্ক্যাম...

নিম পাতার স্বাস্থ্যগুণ

আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে প্রাকৃতিক মহৌষধ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে নির্দিষ্ট পরিমাণে কচি নিম পাতা খেলে শরীরের নানা উপকার...

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও প্রোটন। ‘প্রোটন জেট ফোর–জি’ নামে কো-ব্র্যান্ডেড এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত। এই দিনে যেমন রয়েছে শোক ও বেদনাবিধুর স্মৃতি, তেমনি রয়েছে বিজয়, প্রতিরোধ ও রাজনৈতিক পরিবর্তনের...
spot_img