Sunday, March 1, 2026
18.1 C
Dhaka

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত। এই দিনে যেমন রয়েছে শোক ও বেদনাবিধুর স্মৃতি, তেমনি রয়েছে বিজয়, প্রতিরোধ ও রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামি ইতিহাসের ক্যালেন্ডারে দিনটি ‘সার্বভৌমত্ব ও সম্মান পুনরুদ্ধারের দিন’ হিসেবেও চিহ্নিত।

নবুয়তের দশম বছর, হিজরতের তিন বছর আগে ১০ রমজান মহানবী (সা.) তাঁর জীবনের সবচেয়ে বড় মানসিক অবলম্বন হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)–কে হারান। চাচা আবু তালিবের ইন্তেকালের অল্প সময়ের মধ্যেই তাঁর বিদায় নবীজির জীবনে গভীর শূন্যতা তৈরি করে। ইতিহাসে এই সময়কাল ‘আমুল হুজন’ বা শোকের বছর হিসেবে পরিচিত। মক্কার কঠিন সময়ে খাদিজা (রা.) নবীজিকে সামাজিক ও মানসিকভাবে আগলে রেখেছিলেন বলে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন।

এর এক দশক পর একই দিনে, ৮ হিজরির ১০ রমজানে, দশ হাজার সাহাবির বিশাল বাহিনী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন মহানবী (সা.)। হোদাইবিয়ার সন্ধি ভঙ্গের প্রেক্ষাপটে এই অভিযানের মাধ্যমে পরবর্তী সময়ে ২০ রমজানে মক্কা বিজয় সংঘটিত হয়, যা আরবে ইসলামের বিজয় নিশ্চিত করে।

১০ রমজান মুসলিম রাজনৈতিক ইতিহাসেও এক শোকাবহ দিন। ৪৮৫ হিজরির এই দিনে সেলজুক সাম্রাজ্যের প্রভাবশালী উজির নিজামুল মুলক নাসিরুিদ্দন তুসি গুপ্তঘাতকদের হাতে নিহত হন। প্রশাসনিক দক্ষতা ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। ইতিহাসবিদদের মতে, তাঁর মৃত্যুই সেলজুক সাম্রাজ্যের দুর্বলতার সূচনা করে।

এ ছাড়া মিসরের মানসুরায় সপ্তম ক্রুসেডে ক্রুসেডারদের পরাজয় এবং ১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধ—যা রমজান যুদ্ধ নামে পরিচিত—এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা...

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে শনিবার দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে...
spot_img

আরও পড়ুন

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও প্রোটন। ‘প্রোটন জেট ফোর–জি’ নামে কো-ব্র্যান্ডেড এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের বদলে সেহরি ও ইফতার—এই দুই সময়ের মধ্যেই দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে হয়। ফলে কী...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম একটি নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। গবেষকদের দাবি,...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক চিকিৎসা পরিসংখ্যান সেই ধারণা বদলে দিয়েছে। চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে দিয়ে ৫০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের...
spot_img