রমজান মাসে এশার নামাজের পর বিতরের পূর্বে আদায়কৃত সুন্নত নামাজকে তারাবি বলা হয়। শরিয়তে নিয়ত বা অন্তরের সংকল্প ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না। মুখে উচ্চারণে নিয়ত বলা বাধ্যতামূলক নয়; অন্তরের সংকল্পই যথেষ্ট।
হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) বর্ণনা করেছেন, রসুল সা. বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে এবং তারাবি নামাজ পড়বে, সে নিষ্পাপ হয়ে যাবে।
তারাবির নামাজের নিয়ম:
এশার ফরজ নামাজের পরে দুই রাকাত করে নামাজ আদায় করা হয়। প্রতি দুই রাকাতের পরে সালাম ফেরানো হয়। চার রাকাতের পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উত্তম।
নিয়ত:
نويت ان اصلى لله تعالى ركعتى صلوة التراويح سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر
উচ্চারণ: নাওয়াইতু আন উসালিয়াল্লিলাহি তায়ালা রাকাআ’তাই সালাতিত তারাবি সুন্নাতু রাসুল্লিলাহি তায়ালা। মুতাওয়াযজ্জিহান ইলা যিহাতিল কা’বাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।
জামাতে আদায়ের ক্ষেত্রে বলুন: ‘ইক্বতাদাইতু বি হাজাল ইমাম’।
সিএ/এমআর


