Friday, February 27, 2026
20.5 C
Dhaka

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক দুই শতাংশেরও কম। জনসংখ্যার বড় অংশ খ্রিস্টান হলেও দেশটির সমাজে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে মুসলিম সম্প্রদায়। শহরের কেন্দ্রজুড়ে গির্জার ঘণ্টাধ্বনির মধ্যেও রমজান মাসে মুসলমানদের ধর্মীয় আয়োজন আলাদা করে নজর কাড়ছে।

স্থানীয় ইসলামিক কেন্দ্রগুলোর হিসাবে কলম্বিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় ৩৫ থেকে ৪০ হাজার। তবে আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্যমতে, আরব বংশোদ্ভূত অভিবাসীদের ধরলে এই সংখ্যা এক লাখ পর্যন্ত হতে পারে।

সংখ্যায় কম হলেও কলম্বিয়ার মুসলিম সমাজে রয়েছে বিস্ময়কর বৈচিত্র্য। কেউ দীর্ঘদিনের অভিবাসী, কেউ আবার ধর্মান্তরিত মুসলমান। রমজান শুরুর আগে বোগোতা ও মেডেলিনের মতো শহরের মসজিদগুলো আলোকসজ্জা ও ব্যানারে সাজানো হয়।

মেডেলিনের উপকণ্ঠে অবস্থিত একটি ছোট মসজিদের সামনে সোনালি অক্ষরে লেখা রমজান কারিম কলম্বিয়ার ভিন্ন বাস্তবতায় রমজানের আবহ তৈরি করে। এখানে কলম্বিয়ানদের পাশাপাশি ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসলমানদের উপস্থিতি দেখা যায়।

অভিবাসী মুসলমানদের অনেকেই নিজ দেশের রমজানের জাঁকজমক মিস করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। এখন মেডেলিনসহ বিভিন্ন শহরে একাধিক মসজিদ গড়ে উঠেছে।

রমজানে ইফতার আয়োজনেও রয়েছে বৈচিত্র্য। কোথাও মধ্যপ্রাচ্যের খাবার, কোথাও পাকিস্তানি রান্না, আবার কোথাও খাঁটি কলম্বিয়ান পদ পরিবেশন করা হয়। এই ভিন্নতাই কলম্বিয়ার রমজানকে করে তুলেছে অনন্য।

মুসলিম নেতারা মনে করেন, রমজান শুধু ইবাদতের মাস নয়, বরং সামাজিক ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার সময়। যাকাত ও দানের মাধ্যমে অভুক্তদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে কলম্বিয়ায় রমজান সব ধর্মের মানুষের সঙ্গে সংযোগের মাধ্যম হয়ে উঠেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা...
spot_img

আরও পড়ুন

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা সম্ভাব্যভাবে বসবাসযোগ্য হতে পারে। গবেষকদের মতে, গ্রহটির পরিবেশ মঙ্গল গ্রহের সঙ্গে...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর নগরীর বাসিন্দারা। দিন ও রাতের সব সময়েই মশার কামড়ে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা যায় ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু হিসেবে। আলু ও ডালের সমন্বয়ে তৈরি এই পেঁয়াজু স্বাদে যেমন আলাদা,...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে ধরা পড়ে যে তা মহাকাশচারীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। এসব স্থান মূলত মানুষের তৈরি স্থাপনা...
spot_img