Friday, February 20, 2026
25.4 C
Dhaka

রমজানে শয়তান বন্দি থাকার ব্যাখ্যা

পবিত্র রমজান মাসে শয়তানদের শিকলবন্দি করা হয়—এ কথা একাধিক সহিহ হাদিসে উল্লেখ রয়েছে। এরপরও দেখা যায়, রমজান মাসে অনেক মানুষ ছোট-বড় গুনাহের সঙ্গে জড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, শয়তান বন্দি থাকলে মানুষ পাপে জড়ায় কীভাবে।

সহিহ বোখারি ও মুসলিমে বর্ণিত হাদিস অনুযায়ী, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়। তিরমিজির বর্ণনায় আছে, রমজানের প্রথম রাতেই শয়তান ও অবাধ্য জিনদের বন্দি করা হয় এবং কল্যাণের পথে আহ্বান জানানো হয়।

মুসনাদে আহমাদ ও নাসাঈতে উল্লেখ রয়েছে, রমজানে বিশেষ করে মারাদা অর্থাৎ সবচেয়ে অবাধ্য ও শক্তিশালী শয়তানদের শিকলবন্দি করা হয়। এ বিষয়ে আলেমদের মধ্যে ব্যাখ্যাগত মতভেদ রয়েছে।

কিছু আলেমের মতে, এখানে সব শয়তান নয়, বরং শক্তিশালী ও বিদ্রোহী শয়তানদের বোঝানো হয়েছে। আবার কেউ বলেন, রোজা ও ইবাদতের মাধ্যমে মুমিনদের ওপর শয়তানের প্রভাব দুর্বল হয়ে পড়ে।

বিখ্যাত তাফসিরকারক ইমাম কুরতুবি ব্যাখ্যা করেছেন, যারা প্রকৃত অর্থে শর্ত ও আদব মেনে রোজা রাখে, তাদের ওপর শয়তানের প্রভাব সবচেয়ে কম হয়। কিন্তু যারা শুধু না খেয়ে দিন কাটায়, আত্মশুদ্ধির চেষ্টা করে না, তাদের ক্ষেত্রে এই সুরক্ষা পুরোপুরি কার্যকর নাও হতে পারে।

আলেমদের মতে, পাপের উৎস শুধু শয়তান নয়। মানুষের নিজের নফস, দীর্ঘদিনের বদভ্যাস এবং মানুষরূপী শয়তানও গুনাহের বড় কারণ। তাই শয়তান বন্দি থাকলেও পাপ পুরোপুরি বন্ধ হয়ে যায় না।

কিছু আলেম শয়তান বন্দি থাকার বিষয়টিকে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করেন, আবার কেউ একে রূপক অর্থে দেখেন। উভয় ক্ষেত্রেই এর উদ্দেশ্য হলো নেকির পথ সহজ করা এবং গুনাহ থেকে দূরে থাকার সুযোগ তৈরি করা।

আলেমদের মতে, রমজানকে আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস হিসেবে কাজে লাগালে এই বিশেষ রহমতের পূর্ণ সুফল পাওয়া সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা...

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়...

সেহরির আধ্যাত্মিক ও শারীরিক উপকার

পবিত্র রমজান মাস শুধুই রোজা রাখার জন্য নয়; এটি...

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ইয়াবা তৈরির ল্যাব উদ্ধার...

তল্লাশিচৌকির সামনে দুর্ঘটনা, উত্তেজনায় তিন ঘণ্টা সড়ক বন্ধ

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ট্রাকের...

বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে কঠোর নির্দেশনা

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নের...

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...

ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...

জামালপুরে ট্রাক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকের ধাক্কায়...

ব্যায়াম করেও ওজন না কমার বৈজ্ঞানিক ব্যাখ্যা

ব্যায়াম মানেই ওজন কমবে—এই ধারণা আমাদের অনেকের মধ্যেই গভীরভাবে...

থানা রোডের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে আলোচনা

ফরিদপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয়ে জাতীয়...
spot_img

আরও পড়ুন

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৫...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনিয়মের দায়ে...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর বাটার মোড়ে এই বইমেলার আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ। মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এই...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে হল দখলচেষ্টা ও অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনার...
spot_img