Friday, February 20, 2026
30.9 C
Dhaka

ইফতারের পদে ভরপুর নগরের মোড়

রমজানের প্রথম দিনেই ইফতারের আমেজে মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম নগরী। বিকেল গড়াতেই নগরের বিভিন্ন মোড়ে মোড়ে বসেছে ইফতারের অস্থায়ী দোকান। বহদ্দারহাট, চকবাজার, আগ্রাবাদ, কাজীর দেউড়িসহ নানা এলাকায় সারি সারি টেবিলে সাজানো হয়েছে ছোলা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, মরিচা, সবজি পেঁয়াজু, জিলাপি ও হালিম।

বৃহস্পতিবার বিকেল তিনটার পর থেকেই ইফতার কিনতে মানুষের আনাগোনা বাড়তে থাকে। অফিসফেরত কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দিনমজুরদের হাতে দেখা যায় ইফতারের প্যাকেট। কেউ নিজের জন্য অল্প করে কিনছেন, আবার কেউ পরিবারের জন্য একসঙ্গে বিভিন্ন পদ নিচ্ছেন।

দোকান ঘুরে দেখা যায়, রান্না করা ছোলা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বেগুনি, পেঁয়াজু ও আলুর চপ আকারভেদে প্রতি পিস ৫ থেকে ১০ টাকা। মরিচা বিক্রি হচ্ছে ৫ টাকা করে। সবজি পেঁয়াজুর দাম ৫ থেকে ১৫ টাকা এবং জিলাপি ১০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

চকবাজারে ইফতার কিনতে আসা ব্যাংককর্মী রায়হান কবির জানান, প্রথম রোজায় বাসায় একটু বাড়তি আয়োজন থাকে। তাই ছোলা, বেগুনি ও জিলাপি কিনেছেন তিনি। দাম কিছুটা বেশি হলেও সময় বাঁচাতে বাইরে থেকেই ইফতার কিনছেন বলে জানান তিনি।

বহদ্দারহাট এলাকায় ইফতার বিক্রেতা সাইদুল ইসলাম বলেন, দুপুর থেকেই প্রস্তুতি নিতে হয়। বিকেল হলেই ক্রেতাদের ভিড় শুরু হয়। ছোলা ও বেগুনির চাহিদা বেশি থাকলেও হালিমও ভালো বিক্রি হচ্ছে।

হালিমের দোকানগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভিড়। প্রতি কেজি মাটন হালিম ৯৫০ টাকা, বিফ হালিম ৮০০ টাকা এবং চিকেন হালিম ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। অনেকেই আধা কেজি বা এক কেজি করে হালিম কিনছেন।

কাজীর দেউড়ি এলাকার বিক্রেতা জাকির হোসেন বলেন, প্রথম রোজায় হালিমের চাহিদা সবসময়ই বেশি থাকে। দাম বাড়লেও বিক্রিতে তেমন প্রভাব পড়েনি। ক্রেতা তানজিলা আক্তার জানান, বাচ্চারা হালিম পছন্দ করে বলে তিনি আধা কেজি হালিম নিয়েছেন।

ইফতারের সময় যত ঘনিয়ে আসে, ভিড় তত বাড়তে থাকে। ইফতারের সুবাস, কোলাহল আর ব্যস্ততায় নগরের মোড়গুলো হয়ে ওঠে প্রাণবন্ত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে ভুল খাদ্যাভ্যাসের ঝুঁকি

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলো সকালে...

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে লাইলাতুল কদরের তারিখ ঘোষণা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ...

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক

২০৫০ সাল। মহাকাশ পর্যটনে বেরিয়েছেন আপনি। বিশাল এক বিলাসবহুল...

প্রাকৃতিক উপাদানে ঘরোয়া ময়েশ্চারাইজার

শীতের মৌসুমে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে একটি ভালো...

দুর্ঘটনাই বদলে দিয়েছে বিজ্ঞানের ইতিহাস

বিজ্ঞান ও প্রযুক্তির বড় আবিষ্কার মানেই যে দীর্ঘদিনের পরিকল্পিত...

আবর্জনা সংগ্রহে মিলছে নগদ টাকা সিরাজগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ নামে...

সিরাজগ‌ঞ্জে মাছবোঝাই নসিমনের চাপায় শিশু নিহত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের মেঘাই ঘাট এলাকায় অভিযান...

সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের মেঘাই ঘাট এলাকায় অভিযান...

ইফতার করানোর ফজিলত কী বলছে হাদিস

পবিত্র রমজান মাস মুসলমানদের আত্মশুদ্ধি ও ইবাদতের এক অনন্য...

ত্বক ও মুখের যত্নে ফিটকিরির ভূমিকা

ফিটকিরি বললেই বেশিরভাগ মানুষের মনে প্রথমেই ভেসে ওঠে পানি...

শব্দ ও বিদ্যুতে সরল ছন্দিত গতির ভূমিকা

গতির জগতে নানা রকম বৈচিত্র্য রয়েছে। কোনো গতি সরল,...

যুদ্ধের ক্ষতের মাঝেই রমজানের আলো

বাস্তুচ্যুতি, দুঃখ-কষ্ট ও অনিশ্চয়তার মাঝেই পবিত্র রমজান মাসকে স্বাগত...

সালথায় গরু চুরির চেষ্টা, ট্রাকে আগুন

ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরির উদ্দেশ্যে আনা একটি ট্রাক...

একুশের প্রাক্কালে প্রতিভা মুৎসুদ্দির হাতে সম্মাননা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে একুশের প্রাক্কালে ভাষাসৈনিক ও...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে ভুল খাদ্যাভ্যাসের ঝুঁকি

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলো সকালে ঘুম থেকে উঠে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া। অনেক সময় এটিই ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবেও...

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে লাইলাতুল কদরের তারিখ ঘোষণা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশে পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে। সে...

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক

২০৫০ সাল। মহাকাশ পর্যটনে বেরিয়েছেন আপনি। বিশাল এক বিলাসবহুল স্পেস হোটেলে অবস্থান। জানালার বাইরে নীল গ্রহ পৃথিবী। হঠাৎ হোটেলের গাইড আপনাকে নিয়ে গেল হোটেলের...

প্রাকৃতিক উপাদানে ঘরোয়া ময়েশ্চারাইজার

শীতের মৌসুমে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে একটি ভালো মানের ময়েশ্চারাইজার অপরিহার্য। তবে বাজারের কেমিক্যালযুক্ত পণ্যের বদলে এবার ঘরেই তৈরি করা যেতে পারে প্রাকৃতিক...
spot_img