Friday, February 20, 2026
32 C
Dhaka

যুদ্ধের ক্ষতের মাঝেই রমজানের আলো

বাস্তুচ্যুতি, দুঃখ-কষ্ট ও অনিশ্চয়তার মাঝেই পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছে গাজার ফিলিস্তিনি পরিবারগুলো। যুদ্ধের ক্ষত এখনও তাজা, তবু সীমিত সামর্থ্যের মধ্যেও তারা রমজানের আনন্দ খোঁজার চেষ্টা করছে।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে তাবুতে বসেই রমজানকে স্বাগত জানিয়েছেন মাইসুন আল-বারবারাউই। শিবিরের বাসিন্দারা কাপড়ের দেয়ালে রঙিন আঁকিবুঁকি ও সাধারণ সাজসজ্জা ঝুলিয়ে পবিত্র মাসের প্রস্তুতি নিয়েছেন।

রমজানের লণ্ঠন হাতে নিয়ে নয় বছর বয়সী ছেলে হাসানকে মাইসুন বলেন, আমরা তোমার জন্য সাজসজ্জা আর একটি ছোট লণ্ঠন এনেছি। সীমিত সামর্থ্যের কথা উল্লেখ করে তিনি জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুরা যেন খুশি থাকে।

গত দুই বছরের যুদ্ধ ও সহিংসতার স্মৃতি থেকে বেরিয়ে আসার এক প্রচেষ্টা হিসেবেই এই ছোট আয়োজনগুলো করছেন তারা। মাইসুন বলেন, আমার বড় ছেলের বয়স ১৫ আর ছোট ছেলের বয়স ৯, তারা আমার সবচেয়ে দামি সম্পদ। প্রতিদিন তারা নিরাপদে আছে, সেটাই কৃতজ্ঞতার বিষয়।

গাজার অন্য বাসিন্দাদের মতো তারাও জানেন, পরিস্থিতি পুরোপুরি শান্ত নয়। মাঝে মধ্যেই গোলাবর্ষণের ঘটনা ঘটছে। তবে গত দুই বছরের ভয়াবহ পরিস্থিতির তুলনায় বর্তমান সময়টাকে তুলনামূলক কম আতঙ্কের বলে মনে করছেন তারা।

গাজাবাসীর কাছে এবারের রমজান শুধু উপবাসের মাস নয়, বরং টিকে থাকার এক কঠিন পরীক্ষা। সবার প্রার্থনা একটাই—এই রমজান যেন শান্তির বার্তা নিয়ে আসে এবং তারা যেন আবার নিজেদের ঘরে ফিরে যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ত্বক ও মুখের যত্নে ফিটকিরির ভূমিকা

ফিটকিরি বললেই বেশিরভাগ মানুষের মনে প্রথমেই ভেসে ওঠে পানি...

শব্দ ও বিদ্যুতে সরল ছন্দিত গতির ভূমিকা

গতির জগতে নানা রকম বৈচিত্র্য রয়েছে। কোনো গতি সরল,...

সালথায় গরু চুরির চেষ্টা, ট্রাকে আগুন

ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরির উদ্দেশ্যে আনা একটি ট্রাক...

একুশের প্রাক্কালে প্রতিভা মুৎসুদ্দির হাতে সম্মাননা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে একুশের প্রাক্কালে ভাষাসৈনিক ও...

উখিয়ার আশ্রয়শিবির থেকে ফেরার পথে দুর্ঘটনায় গাড়িবহর, অক্ষত ওজিল ও বিলাল এরদোয়ান

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়া কুতুপালং এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে...

ভেষজ চায়ে মিলবে শ্বাসের আরাম

ঋতু পরিবর্তনের এই সময়ে সর্দি-কাশি ও শুকনো কাশি অনেকের...

তারাকান্দায় আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ ও আগুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধী...

বেঙ্গল শিল্পালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের পরিদর্শন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ধানমন্ডিতে অবস্থিত বেঙ্গল...

সাই-ফাই রহস্যে দমবন্ধ করা অভিজ্ঞতা

সাধারণ এক সকাল। বাইরে বেরোনোর প্রস্তুতি চলছে। দরজার নব...

ইফতারের সময় কেন দোয়া কবুল হয়

রোজা পালনের ক্ষেত্রে নিয়ত করা ফরজ। নিয়ত মানে অন্তরে...

সার্ভিকাল স্পনডাইলোসিসের ঝুঁকিতে কারা

আধুনিক কর্মজীবনে ঘাড় ব্যথা একটি পরিচিত সমস্যা হয়ে উঠেছে।...

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন...

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের...

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে...
spot_img

আরও পড়ুন

ত্বক ও মুখের যত্নে ফিটকিরির ভূমিকা

ফিটকিরি বললেই বেশিরভাগ মানুষের মনে প্রথমেই ভেসে ওঠে পানি পরিশোধনের কথা। দীর্ঘদিন ধরে ঘরোয়া উপায়ে পানি পরিষ্কারে এই উপাদানটি ব্যবহৃত হয়ে আসছে। তবে ফিটকিরির...

শব্দ ও বিদ্যুতে সরল ছন্দিত গতির ভূমিকা

গতির জগতে নানা রকম বৈচিত্র্য রয়েছে। কোনো গতি সরল, কোনোটি জটিল, আবার কোনো গতি নির্দিষ্ট সময় পরপর একই অবস্থায় ফিরে আসে। এ ধরনের গতিকে...

সালথায় গরু চুরির চেষ্টা, ট্রাকে আগুন

ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরির উদ্দেশ্যে আনা একটি ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে...

একুশের প্রাক্কালে প্রতিভা মুৎসুদ্দির হাতে সম্মাননা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে একুশের প্রাক্কালে ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দিকে সম্মাননা জানিয়েছে এলিট পেইন্ট লিমিটেড। অসুস্থতার কারণে তিনি বর্তমানে টাঙ্গাইলের কুমুদিনীতে...
spot_img