ধর্মীয় অনুশাসন ও মানব সভ্যতার ধারাবাহিকতা নিয়ে বিশ্লেষণধর্মী মতামত তুলে ধরেছেন মাওলানা আব্দুল মজিদ। তাঁর লেখায় বলা হয়েছে, পৃথিবীর কোনো কোনো ধর্মের পুরোহিতরা বিবাহ করেন না। যদি সেই ধর্মের সব অনুসারী পুরোহিতদের মতো জীবনযাপন শুরু করে, তাহলে মানব প্রজননের ধারাবাহিকতা এক সময় বন্ধ হয়ে যাবে।
লেখকের মতে, শত বছর পর এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ভূখণ্ড মানবশূন্য হয়ে পড়বে। এতে কেবল মানব সভ্যতার ইতি ঘটবে না, বরং সেই ধর্মগুলোর অস্তিত্বও সংকটে পড়বে। তাঁর ভাষায়, যে ধর্ম নিজেকে টিকিয়ে রাখার উপাদান ধারণ করে না, তা মানব সভ্যতাকে টিকিয়ে রাখতেও সক্ষম নয়।
তিনি আরও বলেন, যদি একদল মানুষকে ধর্ম মানতে বাধ্য করা হয় আর অন্যদের জন্য তা পরিত্যাজ্য হয়, তাহলে তা বৈষম্য ও ধর্মহীনতার জন্ম দেয়। ধর্ম সেইটাই, যা মানব সভ্যতাকে টিকিয়ে রাখে ও সমৃদ্ধ করে, ধ্বংসের কারণ হয় না।
সিএ/এমআর


