Wednesday, February 18, 2026
21 C
Dhaka

তারাবিহ নামাজের রাকাত নিয়ে আলেমদের মতামত

রমজান মাস ইবাদতের বিশেষ সময়। এই মাসে দিনের রোজার পাশাপাশি রাতের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবিহ নামাজ। এশার নামাজের পর আদায় করা এই নামাজ মুসলিম সমাজে গভীর গুরুত্ব বহন করে। তবে তারাবিহ নামাজ কত রাকাত আদায় করা উচিত—এই প্রশ্নটি প্রতিবছরই আলোচনায় আসে।

ফিকহ ও হাদিসের আলোকে অধিকাংশ আলেমের মত হলো, তারাবিহ নামাজ বিশ রাকাত। ইমাম ইবনে কুদামা (রহ.) বিশ রাকাত তারাবিহর ব্যাপারে ইজমার কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, কিয়ামে রমজান তথা তারাবিহ নামাজ সুন্নতে মুয়াক্কাদা এবং এটি স্বয়ং হজরত নবী কারিম (সা.) চালু করেছেন।

হজরত ওমর (রা.)-এর খেলাফতকালে প্রথমবারের মতো সাহাবিদের এক ইমামের পেছনে জামাতে তারাবিহ আদায়ের ব্যবস্থা করা হয়। তিনি হজরত উবাই ইবনে কা‘ব (রা.)-কে ইমাম নিযুক্ত করেন এবং সাহাবায়ে কেরাম তাঁর পেছনে বিশ রাকাত তারাবিহ আদায় করেন।

বিভিন্ন বর্ণনায় এসেছে, হজরত আলী (রা.)-ও সাহাবি ও তাবেয়িদের নিয়ে বিশ রাকাত তারাবিহ পড়ার ব্যবস্থা করেছিলেন। এসব আমল সাহাবায়ে কেরামের ইজমা হিসেবে গণ্য হয়।

চার মাজহাবের ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা (রহ.), ইমাম শাফেঈ (রহ.) ও ইমাম আহমাদ (রহ.) বিশ রাকাত তারাবিহর মত গ্রহণ করেছেন। ইমাম মালেক (রহ.)-এর একটি মত অনুযায়ী ছত্রিশ রাকাতের কথা বলা হলেও তাঁর প্রসিদ্ধ মত বিশ রাকাতই।

আলেমদের মতে, তারাবিহ নামাজ ধীরে-সুস্থে, মনোযোগ ও খুশু-খুজুর সঙ্গে আদায় করাই মূল উদ্দেশ্য। জামাতে আদায় করা উত্তম এবং এটি রমজানের রাতকে আলোকিত করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬,...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে...

খাগড়াছড়ির ঝরনায় বাড়ছে পর্যটকের আগ্রহ

পাহাড়, নদী, ঝরনা আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে পার্বত্য জেলা...

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...

ফেসবুক মনিটাইজেশন কেন হঠাৎ বন্ধ হয়ে যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা অনেকের জন্য স্বাভাবিক...

রোজা অবস্থায় স্বাদ গ্রহণের শরয়ি বিধান

রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম ও তাকওয়ার বিশেষ সময়।...

খালেদা জিয়ার সরকারের পর এবার তারেক রহমানের মন্ত্রিসভায় মীর হেলাল

বাবার রাজনৈতিক পথ অনুসরণ করে বিএনপির নতুন সরকারে স্থান...

জয়পুরহাট-২ আসনের আব্দুল বারী জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার...
spot_img

আরও পড়ুন

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬, ডি, কে, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও আয়োডিনসমৃদ্ধ এই পানীয় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তবে পুষ্টিগুণে ভরপুর...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কণা কোটি কোটি বছর ধরে মহাশূন্য অতিক্রম করে চাঁদের পৃষ্ঠে জমা হচ্ছে।...

খাগড়াছড়ির ঝরনায় বাড়ছে পর্যটকের আগ্রহ

পাহাড়, নদী, ঝরনা আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে পার্বত্য জেলা খাগড়াছড়ি ক্রমেই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও পাহাড়ি সংস্কৃতির সমন্বয়ে এই...

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর কেন্দ্রে অন্তত ৪৫টি মহাসাগরের সমান হাইড্রোজেন...
spot_img