ধর্মীয় বিশ্লেষণে কোরআনের সুরা বাকারার ৬ ও ৭ নম্বর আয়াতের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। আয়াতগুলোতে বলা হয়েছে, যারা বারবার সত্য প্রত্যাখ্যান করে, আল্লাহ তাদের অন্তর ও কানে মোহর লাগিয়ে দেন এবং চোখে পর্দা দেন।
এই আয়াতের মাধ্যমে নবীজি (সা.)-কে সান্ত্বনা দেওয়া হয়েছে যে, কারও ইমান না আনার দায় তার ওপর বর্তায় না। সত্য গ্রহণে অক্ষম হয়ে পড়া মানুষের এই অবস্থা তাদের নিজের অবাধ্যতার ফল।
বিশ্লেষণে বলা হয়, ‘মোহর মেরে দেওয়া’ অর্থ মানুষকে জোরপূর্বক কুফরিতে বাধ্য করা নয়। বরং বারবার সত্য প্রত্যাখ্যানের ফলে অন্তর ধীরে ধীরে সত্য গ্রহণের ক্ষমতা হারায়। এটি আল্লাহর নীতি এবং ন্যায়বিচারের অংশ।
অন্য আয়াতগুলোর আলোচনায় আরও বলা হয়েছে, মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী ইমান বা কুফর বেছে নেয়, আর তার পরিণতি অনুযায়ী আল্লাহর অনুগ্রহ বা ন্যায়বিচার কার্যকর হয়।
সিএ/এমআর


