সৌদি আরবের মক্কার হোলা কোরআন মিউজিয়ামে বিশ্বের সবচেয়ে বড় আকারের হাতে লেখা কোরআনের একটি পাণ্ডুলিপি প্রদর্শিত হচ্ছে। এটি ৩১২ সেন্টিমিটার দৈর্ঘ্য, ২২০ সেন্টিমিটার প্রস্থের এবং মোট ৭০০ পৃষ্ঠা নিয়ে গঠিত।
মূল কোরআন ১৩০০ হিজরি বা ১৮৮৩ খ্রিস্টাব্দে ওয়াকফ হিসেবে উৎসর্গ করা হয়েছিল। পাণ্ডুলিপি মূলত ১০ম হিজরি শতাব্দীর। এতে থুলুথ ও নাসখ লিপি, স্বর্ণালংকরণ ও সূক্ষ্ম ক্যালিগ্রাফি শিল্পের নিদর্শন ফুটে উঠেছে। মিউজিয়াম কর্তৃপক্ষের মতে, এটি ইসলামী শিল্প ও সংস্কৃতির একটি জীবন্ত সাক্ষ্য।
সিএ/এমআর


